Noor of Iman

Noor of Iman ইমানের আলো • শান্তির বার্তা • দাওয়াহ 🌿
Noor of Iman

দুইশো বার সূরা ইখলাস পড়তে কতো ঘন্টা লাগে জানেন? মাত্র দশ মিনিট! সর্বোচ্চ পনেরো মিনিট।আজকে রাতে অবশ্যই পড়বেন। প্রতি রাত...
06/03/2026

দুইশো বার সূরা ইখলাস পড়তে কতো ঘন্টা লাগে জানেন? মাত্র দশ মিনিট! সর্বোচ্চ পনেরো মিনিট।
আজকে রাতে অবশ্যই পড়বেন। প্রতি রাতে পড়ার নিয়ত করলে তো আলহামদুলিল্লাহ্।

(সূরা ইখলাসের অফুরন্ত ফজিলত)
সূরা ইখলাস প্রতিদিন ২০০ বার, ওযুর সাথে অর্থাৎ ওযু অবস্থায় পড়ার ১০টি উপকার।
১. আল্লাহ তা'য়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
২. রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।
৩. রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।
৪. মেহেনত ছাড়া গায়েব থেকে রিযিক পৌঁছে দিবেন।
৫.আল্লাহ তা'য়ালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দিবেন।আপন ধৈর্য্য থেকে ধৈর্য্য দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।
৬. ৬৬বার কুরআন খতম করার সাওয়াব দিবেন।
৭. ৫০ বছরের গুনাহ মাফ করে দিবেন।
৮.জান্নাতের মধ্যে ২০টি মহল দিবেন, যেগুলো ইয়াকুত মার্জান ও জমজমদের তৈরী। প্রত্যেক মহলে ৭০ হাজার দরজা থাকবে।
৯. ২০০০ রাকাত নফল নামায পড়ার সাওয়াব দিবেন।
১০.যখন তিনি মারা যাবেন ১,১০,০০০ ফেরেশতা তার যানাযায় শরিক হবেন। (সুবহানআল্লাহ)

( সহীহুল বুখারীঃ ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫ নাসায়ীঃ ৯৯৫ আবূ দাউদঃ ১৪৬১ আহমাদঃ ১০৬৬৯ সহীহ আল জামি আস সাগীরঃ৬৪৭২)

কোনটা সঠিক?
20/02/2026

কোনটা সঠিক?

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু চাওয়া থাকে যা পূরণ হওয়া যেন অলৌকিক কিছু। কখনো কি এমন হয়েছে—গ...
19/02/2026

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,
আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু চাওয়া থাকে যা পূরণ হওয়া যেন অলৌকিক কিছু। কখনো কি এমন হয়েছে—গভীর রাতে জায়নামাজে বসে অঝোরে কাঁদছেন, মনের কোনো এক অপূর্ণ আকাঙ্ক্ষা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, অথচ সমাধান খুঁজে পাচ্ছেন না?

যদি আপনার কোনো দোয়া দীর্ঘকাল অপূর্ণ থেকে থাকে, তবে আজই পূর্ণ বিশ্বাস নিয়ে এই "পরীক্ষিত আমলটি" করে দেখুন। রাসুলুল্লাহ (সা.) এই যিকিরকে 'জান্নাতের গুপ্তধন' হিসেবে অভিহিত করেছেন। এর বরকতে বহু মানুষের অসম্ভব হাজত আল্লাহ তাআলা মুহূর্তেই পূরণ করে দিয়েছেন।

আমলটি করার সঠিক নিয়ম (ধাপে ধাপে):
এটি মূলত একাগ্রতা এবং বিশ্বাসের আমল। তাহাজ্জুদের সময়, নিরিবিলি পরিবেশে এটি করা সবচেয়ে বেশি কার্যকরী।

১. ইশার নামাজের পর বা শেষ রাতে তাহাজ্জুদের সময় উত্তমরূপে ওযু করে দুই রাকাত নফল নামাজ আদায় করুন।

২. নামাজের পর মনোযোগ সহকারে ১০০ বার যেকোনো দরূদ শরীফ পড়ুন।

৩. এরপর ৪৯৯ বার পাঠ করুন
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
(লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ)

৪. ৫০০তম বার পাঠ করার সময় নিচের দোয়াটি যুক্ত করে পড়ুন
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمِ
(লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম)

৫. এরপর পুনরায় ১০০ বার দরূদ শরীফ পাঠ করুন।

৬. পরিশেষে দুহাত তুলে আল্লাহর দরবারে নিজের হাজতের জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করুন।

কেন এই আমলটি করবেন?
হাদীস শরীফে এসেছে, প্রিয় নবীজি (সা.) বলেছেন "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" হলো জান্নাতের রত্নভাণ্ডার সমূহের একটি। এটি ৯৯টি রোগের মহৌষধ, যার মধ্যে সর্বনিম্ন হলো 'দুশ্চিন্তা'। (বুখারী ও মুসলিম)

যখন বান্দা তার সমস্ত শক্তি ত্যাগ করে মহান আল্লাহর শক্তির কাছে নিজেকে সঁপে দেয়, তখনই আসমানের দরজাগুলো খুলে যায়। ইনশাআল্লাহ, আপনার চোখের পানি বিফলে যাবে না।

বি.দ্র: আমলটির মূল শক্তি হলো 'একাগ্রতা' এবং 'হালাল রিযিক'। পূর্ণ বিশ্বাস নিয়ে করুন।

সবাই এই পোস্টটি শেয়ার করে অন্য ভাই-বোনদের জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবনের বড় কোনো মুশকিল আসান হয়ে যাবে।

আল্লাহুম্মা আমীন। আমার জন্য দোয়া করবেন। 🌸
আপনি কি আজ থেকেই এই বিশেষ আমলটি শুরু করতে চান? কমেন্টে 'ইনশাআল্লাহ' লিখে আপনার উপস্থিতি জানান। 😊

পিরিয়ড চলা অবস্থায় লজ্জার কারণেরমজানের রোজা রাখা বা রোজা রাখার ভান করা যাবে?❑ প্রশ্ন: ঋতুমতী নারীর রোজা রাখার বিধান কি?ব...
16/02/2026

পিরিয়ড চলা অবস্থায় লজ্জার কারণে
রমজানের রোজা রাখা বা রোজা রাখার ভান করা যাবে?

❑ প্রশ্ন: ঋতুমতী নারীর রোজা রাখার বিধান কি?
বাড়িতে পুরুষ থাকার কারণে লজ্জাবশতঃ কোন ঋতুমতী নারী যদি রোজা রাখে, তাহলে কি তার গুনাহ হবে?

❑ উত্তর : প্রাপ্ত বয়স্ক নারীর মাসিক ঋতুস্রাব বা পিরিয়ড হওয়া খুব স্বাভাবিক বিষয়। এটি তার শারীরিক সুস্থতা এবং গর্ভধারণে সক্ষমতার আলামত। পিরিয়ডের দিনগুলো অন্য স্বাভাবিক দিনগুলোর চেয়ে একটু ভিন্ন রকম থাকে। হরমোনের কারণে কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে৷ এই সময় মেয়েদের শরীর অন্য সময়ের তুলনায় একটু বেশি দুর্বল থাকে। অনেকের জরায়ু নিচের দিকে নেমে আসে, তলপেট স্ফীত হয়! ব্যথা করে, এমনকি বমিও হয়।

তাই এ অবস্থায় তাদের কষ্ট লাঘবে দয়াময় আল্লাহ নামাজ-রোজার বিধান রহিত করেছেন। সুতরাং এ সময় তাদের জন্য নামাজ-রোজা করা জায়েজ নাই।

🌻 নবী (ﷺ) বলেছেন,
أليس إذا حاضت المرأة لم تصل ولم تصم؟
“এমন কি নয় যে, ঋতু-কালীন সময়ে একজন নারী সালাত পড়ে না ও রোজা রাখে না?” [সহীহ বুখারী, হা/২৯৮; সহীহ মুসলিম, হা/৮০]
তবে ঋতুমতী নারী পবিত্র হলে শুধু রোজাগুলো কাজা করবে; নামাজগুলো কাজা করবে না।

🌻 মা-জননী আয়েশা (রাঃ) বলেন,
كنا نحيض على عهد رسول الله صلى الله عليه وسلم فكنا نؤمر بقضاء الصوم، ولا نؤمر بقضاء الصلاة
“আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঋতুমতী হতাম। আমাদেরকে তখন রোজাগুলো কাজা করার নির্দেশ প্রদান করা হত; কিন্তু নামাজগুলো কাজা করার নির্দেশ দেওয়া হত না”।[সহীহ বুখারী, হা/৩১৫, সহীহ মুসলিম, হা/৩৩৫]

সুতরাং নারীদের জন্য ঋতুস্রাব অবস্থায় নামাজ-রোজা করা জায়েজ নাই। আর লোকলজ্জার কারণে ঋতুস্রাব অবস্থায় নামাজ-রোজা অব্যাহত রাখলে সেগুলো শুধু বাতিল বলেই গণ্য হবে না বরং এ জন্য গুনাহগারও হতে হবে।

তবে কোন মেয়ে যদি তার ঋতুস্রাব হওয়ার বিষয়টি কোন পুরুষের নিকট প্রকাশিত হওয়াতে লজ্জাবোধ করে বা শরিয়ত সম্মত কোনও কারণে তা প্রকাশ করা থেকে বিরত থাকতে চায়, আর এ কারণে সে তাদের সামনে রোজার ভান ধরে বা সেহেরি বা ইফতারের সময় পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে, তাহলে তাতে কোন গুনাহ নেই। তবে রোজার নিয়ত করবে না। অন্যথায় তা গুনাহের কারণ হবে।

❑ শাইখ বিন বায (রঃ) কে প্রশ্ন করা হয়, কোনো মহিলা যদি মাসিক ঋতুস্রাবের কারণে লজ্জাবশত রমজানের রোজা রাখার ভান করে তাহলে তার গুনাহ হবে কি?

তিনি বলেন—
ليس عليها إثم إذا ما بينت أنها حائض، لكن لا تصم لا تنو الصيام، أما إذا سكتت ولم تقل: إني حائض ولم تقل: إني مفطرة ما يضرها ذلك، لكن إذا كانت تنوي الصوم هذا لا يجوز هذا منكر الصوم باطل

“এতে তার কোন গুনাহ নেই যদি সে প্রকাশ না করে যে, সে ঋতুমতী। কিন্তু সে রোজা রাখবে না বা রোজার নিয়ত করবে না। কিন্তু যদি সে চুপ থাকে- বলে না যে, আমি ঋতুমতী আবার এও বলেন না যে, আমি রোজা ভঙ্গকারী। এতে তার কোনও ক্ষতি নেই। তবে যদি সে রোজা রাখার নিয়ত করে তবে তা জায়েজ হবে না। এটা গর্হিত কাজ আর এই রোজাও বাতিল।”

— আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

14/02/2026

আমাদের জীবনের শ্রেষ্ঠ বাক্য ❤️

13/02/2026

শুক্রবার দুরুদ পাঠের দিন:
আল্লাহুমা সাল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ (ﷺ) 🌸❤️

পিরিয়ড সময়—যেসব আমল করা যাবে✔️আর যেসব আমল করা যাবে না❌পিরিয়ডের সময় ইসলামে কিছু নির্দিষ্ট ইবাদত নিষিদ্ধ করা হয়েছে, আবা...
06/02/2026

পিরিয়ড সময়—
যেসব আমল করা যাবে✔️
আর যেসব আমল করা যাবে না❌

পিরিয়ডের সময় ইসলামে কিছু নির্দিষ্ট ইবাদত নিষিদ্ধ করা হয়েছে, আবার অনেক ইবাদত বা আমল এই সময়েও করা যায়। তার একটা লিষ্ট নিম্নরূপ—

❌ পিরিয়ডে যে আমলগুলো করা যাবে না:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
১. নামাজ পড়া – একেবারে নিষেধ।
২. রোজা রাখা – রাখা যাবে না, তবে পরে ক্বাযা করতে হবে।
৩. কুরআন তেলাওয়াত করা – মুখস্থ হলে দু'আ বা যিকির বুঝায় এমন অংশ পড়া যায়, তবে কুরআনের কপি স্পর্শ না করাই উত্তম।
৪. তাওয়াফ (হজ/উমরার সময় কাবা শরীফের চারপাশে ঘোরা) – বৈধ নয়।

✅ পিরিয়ডে যে আমলগুলো করা যাবে:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
১. যিকির করা – সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বলা যাবে।
২. দোয়া পড়া – সাধারণ সব দোয়া পড়া যাবে। যেমন: ঘুমানোর দোয়া, খাওয়ার আগে/পরে ইত্যাদি।
৩. দুরুদ পড়া – “দুরুদ শরীফ” পিরিয়ডের সময় পড়া যাবে।
৪. ইসলামী জ্ঞান অর্জন করা – কিতাব পড়া, লেকচার শোনা, হাদীস ও তাফসীর জানা—এসব সব করা যাবে।
৫. তাওবা ও ইস্তিগফার – বেশি বেশি “আস্তাগফিরুল্লাহ” বলা যায়।
৬. দোয়া চাওয়া ও মন খুলে আল্লাহর সাথে কথা বলা – দোয়া করার কোনো সময় বা অবস্থায় বাঁধা নেই।

✨ পিরিয়ডের সময় কাটানোর সুন্দর কিছু আমল:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
১. “লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ্ জালিমীন” বেশি করে পড়বেন।
২. “আস্তাগফিরুল্লাহ” বেশি বেশি পড়বেন।
৩. “রাব্বানা আতিনা ফিদ্ দুনিয়া হাসানাহ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ” — দোয়াটি পড়বেন নিয়মিত।

📌 পিরিয়ড অবস্থায় ঘুমের আগে
আয়াতুল কুরসি এবং ৪কুল পড়া যাবে কি?
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
পিরিয়ডে এমন সব আয়াত পড়া যাবে যেসব দোয়ার অর্থ প্রকাশ করে। অথবা আল্লাহর জিকির, প্রশংসা, বড়ত্ব বুঝায়। এ অবস্থায় এমন কোন আয়াত পড়া যাবেনা যা দ্বারা আল্লাহর নির্দেশ এবং নিষেধাজ্ঞা, পূর্বের অথবা ভবিষ্যতের কোন ঘটনা অথবা ঘটনা সম্পর্কিত তথ্য বুঝায়। মোটকথা, এ অবস্থায় সাধারণ তেলাওয়াতের উদ্দেশ্যে কোরআন পড়া যাবে না।

উল্লেখিত মূলনীতি অনুসারে, আপনি যদি চান, জিন এবং শয়তানের ক্ষতি থেকে সুরক্ষার জন্য/নিয়তে পিরিয়ডের সময় ঘুমানোর আগে আয়াতুল কুরসি বা সুরায়ে নাস ও ফালাক ইত্যাদি পড়তে, তাহলে সেটা জায়েজ আছে। তবে সুরা ইয়াসিন, সুরা মুলক ইত্যাদি সুরা পড়তে পারবেন না।

05/02/2026

❝ সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমলনামায় থাকবে না। ❞(তিরমিজি: ২০০২)

এক বোন প্রশ্ন করেছেন—প্রেম করে বিয়ে করলে কি, আগের প্রেমের গুনাহ মাফ হয়ে যাবে?❑ উত্তর:▬▬▬▬▬☞বিয়ের আগের প্রেম মানে যিনা। চ...
05/02/2026

এক বোন প্রশ্ন করেছেন—
প্রেম করে বিয়ে করলে কি, আগের প্রেমের গুনাহ মাফ হয়ে যাবে?

❑ উত্তর:
▬▬▬▬▬☞
বিয়ের আগের প্রেম মানে যিনা। চোখের যিনা, হাতের যিনা, জবানের যিনা, শরীর এবং মনের যিনা। দীর্ঘদিন করতে থাকা যিনা এত সহজে মাফ হয়!?

প্রেম করার পর বিবাহ করার দ্বারা প্রেমের সকল গোনাহ মাফ হয়না।
কেননা, প্রেম করা হারাম। আর যতদিন এই রিলেশনশিপে থাকা হবে, ততদিন আমল নামায় গোনাহগার হিসেবে বিবেচিত হবে। গোনাহ হতেই থাকবে। আর কন্টিনিউ করতে থাকা গুনাহ সহজে মাফ হয় না। এর জন্য অনেক কান্নাকাটি করে খাঁস দিলে তওবা করতে হয়। আল্লাহ চাইলে বান্দার আসমান সমান গোনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ পরম দয়ালু।

আর তারা যদি খাঁটি অন্তরে তাওবা করে; তাহলে–আশা করা যায় মহান আল্লাহ তা‘য়ালা ক্ষমা করে দিবে ইংশাআল্লাহ্।

❖ আল্লাহ তা’য়ালা বলেন—
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١

মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। [সূরা নূর-৩১]

❖ আল্লাহ আরো বলেছেন—
হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন।[সূরা যুমার, ৩৯:৫৩]

❖ হযরত উবাদা বিন আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন,
রাসূল (ﷺ) বলেছেন—
التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ

গোনাহ থেকে তওবাকারী এমন, যেন সে গোনাহ করেইনি। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪২৫০]

04/02/2026

প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন?

ইসলাম কি বলছে?

03/02/2026

জীবনের শ্রেষ্ঠ মোনাজাত-আমিন 🤲🖤

03/02/2026

মোবাইলে পারসোনাল ছবি/ভিডিও রাখার ঝুঁকি
⚠️ ১. ফোন হারানো বা চুরি
ফোন লক না থাকলে ছবি/ভিডিও সহজেই অন্যের হাতে চলে যেতে পারে
অনেক সময় চোররা ডাটা কপি করে নেয়
⚠️ ২. হ্যাকিং ও স্পাই অ্যাপ
অজানা অ্যাপ, ক্র্যাক অ্যাপ ব্যবহার করলে গ্যালারি অ্যাক্সেস পেতে পারে
ফেক লিংকে ক্লিক করলে ফোন নিয়ন্ত্রণে চলে যেতে পারে
⚠️ ৩. ক্লাউড লিক (Google Photos, Drive)
পাসওয়ার্ড দুর্বল হলে ক্লাউড থেকেও ডাটা চুরি হতে পারে
অন্য ডিভাইসে লগইন থাকলে ঝুঁকি বাড়ে
৪। সম্পর্কজনিত ঝুঁকি
বিশ্বাস করে কাউকে ছবি পাঠালে পরে ব্ল্যাকমেইল হতে পারে
ব্রেকআপের পর সবচেয়ে বেশি ঝুঁকি ।

Address

Nikli
Joar Nikli
2360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor of Iman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share