27/11/2025
📢 সীরাত পাঠ ও প্রতিযোগিতা ২০২৫
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সীরাত পাঠ ও প্রতিযোগিতা ২০২৫–এ যারা আন্তরিকভাবে প্রস্তুতি নিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।
📌 নির্দেশনা
১. পুরস্কার গ্রহণ (নির্দিষ্ট পাঁচ জেলা):
ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার পুরস্কারপ্রাপ্তদেরকে জানানো যাচ্ছে যে—
আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার দিবাগত রাতে, সাচানী, মাগুরাতে অনুষ্ঠিত তিনদিনব্যাপী দাওয়াতী ও তালিমী মাজলিসে উপস্থিত হয়ে উস্তায মুফতি যুবায়ের সাহেব হাফিযাহুল্লাহ–এর হাত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে।
২. প্রথম–দশম স্থানপ্রাপ্তদের জন্য:
প্রথম থেকে দশম স্থান অর্জনকারীদের ১৯ ডিসেম্বর সরাসরি উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করা বাধ্যতামূলক।
(এ নির্দেশনা পুরুষদের জন্য প্রযোজ্য।)
৩. তৃতীয় বিভাগের সার্টিফিকেট:
তৃতীয় বিভাগে উত্তীর্ণরা PDF সার্টিফিকেট হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারবেন।
৪. অন্যান্য জেলার অংশগ্রহণকারী:
উপরোক্ত পাঁচ জেলার বাইরে অন্য জেলার পুরস্কারপ্রাপ্তরা চাইলে ডাকযোগে পুরস্কার গ্রহণ করতে পারবেন।
৫. বিভাগভিত্তিক নম্বর:
• ৮০–৮৪ : তৃতীয় বিভাগ
• ৮৫–৮৯ : দ্বিতীয় বিভাগ
• ৯০–৯৫ : প্রথম বিভাগ
৬. দাওয়াতী ও তালিমী মজলিস:
আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর
(বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার)
মুফতি যুবায়ের আহমাদ হাফিযাহুল্লাহ–এর তত্ত্বাবধানে
তিনদিনব্যাপী দাওয়াতী ও তালিমী মজলিস অনুষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।