08/06/2026
দুই টাকায় হাসি কর্মসূচির মাসিক আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ “দুই টাকায় হাসি” কর্মসূচির জুন মাসের মাসিক আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) ঝিনাইদহের ধোপাঘাটা নতুন ব্রিজ সংলগ্ন ❝নহর ফাস্টফুড এন্ড কফি শপ❞ এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি জনাব সাজিদ মাহমুদ।
সভায় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের পরিচয়পর্ব, দায়িত্ব বণ্টন, কর্মপরিকল্পনা প্রণয়ন, ইভেন্ট বাস্তবায়নের দিকনির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলদের করণীয় এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। একইসঙ্গে উপস্থিত দায়িত্বশীলদের মতামত, পরামর্শ ও পরিকল্পনাগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত দায়িত্বশীলদের পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কর্মসূচির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, “দুই টাকায় হাসি” কর্মসূচির চলতি মাসের ইভেন্ট আগামী ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে কর্মসূচির সফল বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন
(একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান)
ঠিকানাঃ কাঞ্চননগর উত্তরপাড়া (বাবর আলী মোড়), ঝিনাইদহ।
#প্রগতি_স্বেচ্ছাসেবী_সংগঠন #দুই_টাকায়_হাসি #মানবিক_উদ্যোগ #সামাজিক_দায়বদ্ধতা