Online Creative Study Center

Online Creative Study  Center Hi, i am Tarek Sir. Hope everyone is good by the grace of almighty ALLAH. we have started this coaching centre.

We shall ensuring you Quality Class with qualified teacher. Ur effort and our techniques will bring a good result.

📖বীজগাণিতিক  সূত্রাবলী📖1.🚩 (a+b)²= a²+2ab+b²2.🚩 (a+b)²= (a-b)²+4ab3.🚩 (a-b)²= a²-2ab+b²4.🚩 (a-b)²= (a+b)²-4ab5.🚩 a² + b²...
28/05/2023

📖বীজগাণিতিক সূত্রাবলী📖

1.🚩 (a+b)²= a²+2ab+b²
2.🚩 (a+b)²= (a-b)²+4ab
3.🚩 (a-b)²= a²-2ab+b²
4.🚩 (a-b)²= (a+b)²-4ab
5.🚩 a² + b²= (a+b)²-2ab.
6.🚩 a² + b²= (a-b)²+2ab.
7.🚩 a²-b²= (a +b)(a -b)
8.🚩 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9.🚩 4ab = (a+b)²-(a-b)²
10.🚩 ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11.🚩 (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12.🚩 (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13.🚩 (a+b)³ = a³+b³+3ab(a+b)
14.🚩 a-b)³= a³-3a²b+3ab²-b³
15.🚩 (a-b)³= a³-b³-3ab(a-b)
16.🚩 a³+b³= (a+b) (a²-ab+b²)
17.🚩 a³+b³= (a+b)³-3ab(a+b)
18.🚩 a³-b³ = (a-b) (a²+ab+b²)
19.🚩 a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21.🚩 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22.🚩 (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23.🚩 a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24.🚩 a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25.🚩(x + a) (x + b) = x² + (a + b) x + ab
26.🚩 (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27.🚩 (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28.🚩 (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29.🚩 (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30.🚩 bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31.🚩 a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32.🚩 a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.🚩 a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34.🚩 b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.🚩 (ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36.🚩 (b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
_____________________________________________
📖আয়তক্ষেত্র📖

1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
_____________________________________________
📖বর্গক্ষেত্র📖

1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 এক
_____________________________________________
⭕🗣️ত্রিভূজ🚩
1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
★পরিসীমা 2s=(a+b+c)
4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
(ভূমি×উচ্চতা) বর্গ একক
5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
12.★ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
_____________________________________________
⭕🗣️রম্বস🚩
1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
_____________________________________________⭕🗣️সামান্তরিক🚩
1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
_____________________________________________
⭕🗣️ট্রাপিজিয়াম🚩
1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
_____________________________________________
⭕🗣️ ঘনক🚩
1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
_____________________________________________
⭕🗣️আয়তঘনক🚩
1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
[ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
_____________________________________________
⭕🗣️বৃত্ত🚩
1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
2. বৃত্তের পরিধি = 2πr
3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
এখানে θ =কোণ
_____________________________________________

🗣️সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন🚩
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
1.সিলিন্ডারের আয়তন = πr²h
2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
_____________________________________________

🗣️সমবৃত্তভূমিক কোণক🚩
সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
🚩✮বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
✮বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
এখানে n=বাহুর সংখ্যা
★সুষম বহুভুজ এর ক্ষেত্রে
অন্তঃকোণ + বহিঃকোণ=180°
বাহু সংখ্যা=360°/বহিঃ কোণ
★চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
_____________________________________________

🗣️ত্রিকোণমিতির সূত্রাবলীঃ🚩
1. sinθ=लম্ব/অতিভূজ
2. cosθ=ভূমি/অতিভূজ
3. taneθ=लম্ব/ভূমি
4. cotθ=ভূমি/লম্ব
5. secθ=অতিভূজ/ভূমি
6. cosecθ=অতিভূজ/লম্ব
7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
8. cosθ=1/secθ, secθ=1/cosθ
9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
10. sin²θ + cos²θ= 1
11. sin²θ = 1 - cos²θ
12. cos²θ = 1- sin²θ
13. sec²θ - tan²θ = 1
14. sec²θ = 1+ tan²θ
15. tan²θ = sec²θ - 1
16, cosec²θ - cot²θ = 1
17. cosec²θ = cot²θ + 1
18. cot²θ = cosec²θ - 1
_____________________________________________
⭕🗣️ বিয়ােগের সূত্রাবলি🚩
1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
_____________________________________________
⭕🗣️ গুণের সূত্রাবলি🚩
1.গুণফল =গুণ্য × গুণক
2.গুণক = গুণফল ÷ গুণ্য
3.গুণ্য= গুণফল ÷ গুণক
_____________________________________________
⭕🗣️ ভাগের সূত্রাবলি🚩
নিঃশেষে বিভাজ্য না হলে।
1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
2.ভাজক= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
*নিঃশেষে বিভাজ্য হলে।
4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
6.ভাজ্য = ভাজক × ভাগফল।
_____________________________________________
⭕🗣️ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী 🚩
1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
_____________________________________________
🗣️গড় নির্ণয় 🚩
1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
_____________________________________________
⭕🗣️সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী🚩
1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
6. সুদাসল = আসল + সুদ
7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
_____________________________________________
⭕🗣️লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী🚩
1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
অথবা
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
অথবা
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
_____________________________________________
⭕🗣️1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়ঃ🚩
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
🚩1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
🚩1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
_____________________________________________
🚩1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
_____________________________________________
🗣️সরল সুদ🚩
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
_____________________________________________
⭕🚩নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
🚩একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
🚩নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা
_____________________________________________
🚩★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
🚩 প্রশ্নঃ 1+2+3+....+100 =?
👍 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
🚩★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
🚩প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
👍সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
🚩★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
🚩প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
👍সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
_____________________________________________
🚩★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
🚩প্রশ্নঃ5+10+15+…………+50=?
👍সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
🚩★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
🚩প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
👍 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
🚩সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
🚩প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
👍 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
_____________________________________________
⭕🚩 বর্গ👍
(1)²=1,(11)²=121,(111)²=12321,(1111)²=1234321,(11111)²=123454321
🚩👍নিয়ম-যতগুলো 1 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে 1 থেকে শুরু করে পর পর সেই সংখ্যা পর্যন্ত লিখতে হবে এবং তারপর সেই সংখ্যার পর থেকে অধঃক্রমে পরপর সংখ্যাগুলো লিখে 1 সংখ্যায় শেষ করতে হবে।
🚩(3)²=9,(33)²=1089,(333)²=110889,(3333)²=11108889,(33333)²=1111088889
👍যতগুলি 3 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 9 এবং 9 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 3 থাকবে) একটি কম সংখ্যক 8, তার পর বাঁদিকে একটি 0 এবং বাঁদিকে 8 এর সমসংখ্যক 1 বসবে।
🚩(6)²=36,(66)²=4356,(666)²=443556,(6666)²=44435556,(66666)²=4444355556
👍যতগুলি 6 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 6 এবং 6 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 6 থাকবে) একটি কম সংখ্যক 5, তার পর বাঁদিকে একটি 3 এবং বাঁদিকে 5 এর সমসংখ্যক 4 বসবে।
🚩(9)²=81,(99)²=9801,(999)²=998001,(9999)²=99980001,(99999)²=9999800001
👍যতগুলি 9 পাশাপাশি নিয়ে বর্গ করা হবে, বর্গ ফলে এককের ঘরে 1 এবং 1 এর বাঁদিকে তার চেয়ে (যতগুলো 9 থাকবে) একটি কম সংখ্যক 0, তার পর বাঁদিকে একটি 8 এবং বাঁদিকে 0 এর সমসংখ্যক 9 বসবে।
_____________________________________________
⭕🗣️👉জনক≠Father
1)Numerology (সংখ্যাতত্ত্ব)- Pythagoras(পিথাগোরাস)
2) Geometry(জ্যামিতি)- Euclid(ইউক্লিড)
3) Calculus(ক্যালকুলাস)- Newton(নিউটন)
4) Matrix(ম্যাট্রিক্স) - Arthur Cayley(অর্থার ক্যালে)
5)Trigonometry(ত্রিকোণমিতি)Hipparchus(হিপ্পারচাস)
6) Asthmatic(পাটিগণিত) Brahmagupta(ব্রহ্মগুপ্ত)
7) Algebra(বীজগণিত)- Muhammad ibn Musa al-Khwarizmi(মােহাম্মদ মুসা আল খারিজমী)
8) Logarithm(লগারিদম)- John Napier(জন নেপিয়ার)
9) Set theory(সেট তত্ত্ব)- George Cantor(জর্জ ক্যান্টর)
10) Zero(শূন্য)- Brahmagupta(ব্রহ্মগুপ্ত)
_____________________________________________
🌟⭕👉অঙ্কের ইংরেজি শব্দ
পাটিগণিত ও পরিমিতি
অঙ্ক-Digit, অনুপাত-Ratio, মৌলিক সংখ্যা—Prime number, পূর্ণবর্গ-Perfect square,উৎপাদক-Factor,ক্রমিক সমানুপাতী—Continued proportion, ক্রয়মূল্য -Cost price, ক্ষতি-Loss, গড়-Average, গতিবেগ-Velocity, গুণফল-Product, গ,সা,গু-Highest Common Factor, ঘাত-Power, ঘনমূল—Cube root, ঘনক-Cube, ঘনফল-Volume, পূর্নসংখ্যা-Integer, চাপ-Arc, চোঙ-Cylinder, জ্যা-Chord, জোড় সংখ্যা-Even number, ধ্রুবক-Constant, পরিসীমা-Perimeter, বাস্তব-Real, বর্গমূল-Square root, ব্যস্ত অনুপাত—Inverse ratio, বিজোড়সংখ্যা—Odd number, বিক্রয়মূল্য -Selling price, বীজগণিত—Algebra, মূলদ Rational, মধ্য সমানুপাতী -Mean proportional, যােগফল=Sum
ল,সা,গু-Lowest Common Multiple, লব-Numerator, শতকরা-Percentage, সমানুপাত-Proportion, সমানুপাতী-Proportional, সুদ-Interest, হর-Denominator,
_____________________________________________
❤️জ্যামিতি
অতিভূজ—Hypotenuse, অন্তঃকোণ-Internal angle, অর্ধবৃত্ত-Semi-circle, অন্ত ব্যাসার্ধ-In-radius, আয়তক্ষেত্র-Rectangle, উচ্চতা-Height, কর্ণ–Diagonal, কোণ-Angle, কেন্দ্র-Centre, গােলক-Sphere, চতুর্ভুজ-Quadrilateral, চোঙ-Cylinder,জ্যামিতি-Geometry,দৈর্ঘ্য-Length, পঞ্চভূজ -Pentagon, প্রস্থ-Breadth
পূরককোন-Complementary angles, বাহু-Side, বৃত্ত-Circle, ব্যাসার্ধ-Radius, ব্যাস-Diameter, বহুভূজ-Polygon, বর্গক্ষেত্র—Square, বহি:স্থ External, শঙ্কু-Cone, সমকোণ-Right angle, সমবাহু ত্রিভূজ-Equilateral triangle, অসমবাহু ত্রিভূজ—Scalene triangle, সমদ্বিবাহু ত্রিভূজ-isosceles Triangle,সমকোণী ত্রিভুজ Right angled triangle, সূক্ষ্মকোণী-Acute angled triangle, স্থূলকোণী ত্রিভুজ Obtuse angled triangle, সমান্তরাল—Parallel, সরলরেখা—Straight line, সম্পূরক কোণ—Supplementary angles, সদৃশকোণী-Equiangular
_____________________________________________
🚩রোমান সংখ্যা≠ Roman numerals )
1:I
2: II
3: III
4: IV
5: V
6: VI
7: VII
8: VIII
9: IX
10: X
11: XI
12: XII
13: XIII
14: XIV
15: XV
16: XVI
17: XVII
18: XVIII
19: XIX
20: XX
30: ###
40: XL
50: L
60: LX
70: LXX
80: L###
90: XC
100: C
200: CC
300: CCC
400: CD
500: D
600: DC
700: DCC
800: DCCC
900: CM
1000:M
_____________________________________________
⭕🗣️1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
🗣️2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
🗣️3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
🗣️4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
🗣️5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
🗣️6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27
_____________________________________________
⭕👉ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে ভাগ করার একটি effective টেকনিক!
🌟 ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
1.🚩 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র ৩ সেকেন্ডে এটি সমাধান করা যায়)

⭕★টেকনিকঃ
5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6 ।
2.🚩 213/5=42.6 (213*2=426)
0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)
3.🚩 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন
🌟👉 ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
1.🚩 13/25=0.52 (ক্যালকুলেটর ছাড়া এটিও সমাধান করা যায়)

⭕★টেকনিকঃ
25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52 ।
02.🚩 210/25 = 8.40
03.🚩 0.03/25 = 0.0012
04.🚩 222,222/25 = 8,888.88
05🚩. 13,121,312/25 = 524,852.48
⭕👉 ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক
01.🚩 7/125 = 0.056

⭕★টেকনিকঃ
125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056 ।
02.🚩 111/125 = 0.888
03.🚩 600/125 = 4.800
_____________________________________________
⭕🗣️👉আসুন সহজে করি
টপিকঃ 10 সেকেন্ডে বর্গমূল নির্ণয়।
বিঃদ্রঃ যে সংখ্যাগুলোর বর্গমূল 1 থেকে 99 এর মধ্যে এই পদ্ধতিতে তাদের বের করা যাবে খুব সহজেই। প্রশ্নে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা থাকা লাগবে। অর্থাৎ উত্তর যদি দশমিক ভগ্নাংশ আসে তবে এই পদ্বতি কাজে আসবেনা।
অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নয়ত ভুলে যাবেন।
তবে আসুন শুরু করা যাক। শুরুতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গ মুখস্থ করে নিই। আশা করি এগুলো সবাই জানেন। সুবিধার জন্যে আমি নিচে লিখে দিচ্ছি-
1 square = 1, 2 square = 4
3 square = 9, 4 square = 16
5 square = 25, 6 square = 36
7 square = 49, 8 square = 64
9 square = 81
এখানে প্রত্যেকটা বর্গ সংখ্যার দিকে খেয়াল করলে দেখবেন, সবার শেষের অংকটির ক্ষেত্রে -
★1 আর 9 এর বর্গের শেষ অংক মিল আছে (1, 81)
★2 আর 8 এর বর্গের শেষ অংক মিল আছে(4, 64)
★3 আর 7 এর বর্গের শেষ অংক মিল আছে (9, 49);
★4 আর 6 এর বর্গের শেষ অংক মিল আছে(16, 36);
এবং 5 একা frown emoticon
এদ্দুর পর্যন্ত বুঝতে যদি কোন সমস্যা থাকে তবে আবার পড়ে নিন।
🗣️উদাহরণ:- 576 এর বর্গমূল নির্ণয় করুন।
👉প্রথম ধাপঃ যে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে তার এককের ঘরের অংকটি দেখবেন। এক্ষেত্রে তা হচ্ছে '6' ।
👉 দ্বিতীয় ধাপঃ উপরের লিস্ট থেকে সে সংখ্যার বর্গের শেষ অংক 6 তাদের নিবেন। এক্ষেত্রে 4 এবং 6 । আবার বলি, খেয়াল করুন- 4 এবং 6 এর বর্গ যথাক্রমে 16 এবং 36; যাদের এককের ঘরের অংক কিনা '6' । বুঝতে পেরেছেন? না বুঝলে আবার পড়ে দেখুন।
👉 তৃতীয় ধাপঃ 4 / 6 লিখে রাখুন খাতায়। (আমরা উত্তরের এককের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 4 অথবা 6; কিন্তু কোনটা? এর উত্তর পাবেন অষ্টম ধাপে, পড়তে থাকুন ...)
👉 চতুর্থ ধাপঃ প্রশ্নের একক আর দশকের অংক বাদ দিয়ে বাকি অংকের দিকে তাকান। এক্ষেত্রে এটি হচ্ছে 5 ।
👉পঞ্চম ধাপঃ উপরের লিস্ট থেকে 5 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাটি আছে তার বর্গমূলটা নিন। এক্ষেত্রে 4, যা কিনা 2 এর বর্গ। (আমরা উত্তরের দশকের ঘরের অংক পেয়ে গেছি, যা হচ্ছে 2 )
👉ষষ্ঠ ধাপঃ 2 এর সাথে তার পরের সংখ্যা গুন করুন। অর্থাৎ 2*3=6
👉সপ্তম ধাপঃ চতুর্থ ধাপে পাওয়া সংখ্যাটা (5) ষষ্ঠ ধাপে পাওয়া সংখ্যার (6) চেয়ে ছোট নাকি বড় দেখুন। ছোট হলে তৃতীয় ধাপে পাওয়া সংখ্যার ছোটটি নেব, বড় হলে বড়টি। (বুঝতে পেরেছেন? নয়ত আবার পড়ুন)
👉অষ্টম ধাপঃ আমাদের উদাহরণের ক্ষেত্রে 5 হচ্ছে 6 এর ছোট, তাই আমরা 4 / 6 মধ্যে ছোট সংখ্যা অর্থাৎ 4 নেব।
👉নবম ধাপঃ মনে আছে, পঞ্চম ধাপে দশকের ঘরের অংক পেয়েছিলাম 2 এবার পেয়েছি এককের ঘরের অংক 4 । তাই উত্তর হবে 24
কঠিন মনে হচ্ছে? একদমই না, কয়েকটা প্র্যাকটিস করে দেখুন। আমার মতে খুব বেশি সময় লাগার কথা না।
🗣️উদাহরণ:- 4225 এর বর্গমূল বের করুন।
মনে আছে 5 যে একা ছিল? সে একা থাকায় আপনার কাজ কিন্তু অনেক সোজা হয়ে গেছে। দেখুন কেনো প্রশ্নের শেষ অংক 5 হওয়ায় উত্তরের এককের ঘরের অংক হবে অবশ্যই 5 ।
- প্রশ্নের একক ও দশকের ঘরের অংক বাদ দিয়ে দিলে বাকি থাকে 42 ।
- 42 এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36, যার বর্গমূল হচ্ছে 6 । তাই উত্তর হচ্ছে 65
_____________________________________________
💚
ℹ️1. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উঃ ১।(১০০০০-৯৯৯৯)
ℹ️2. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
উঃ ২১৮৭।(৩২১০-১০২৩)
ℹ️3.যদি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করা হয় তবে এর মধ্যে কতটি ৫ পাবো।
উঃ ২০টি।
*১থেকে ১০০ পর্যন্ত ০=১১টি
১ থেকে ১০০ পর্যন্ত ১=২১টি
১ থেকে ১০০ পর্যন্ত ২থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো পাওয়া যাবে=২০টি।
ℹ️4. ৭২ সংখ্যাটির মোট ভাজক ?
উঃ ১২টি
*৭২=১×৭২=২×৩৬=৩×২৪=৪×১৮=৬×১২=৮×৯
৭২ সংখ্যাটি ভাজক=১,২,৩,৪,৬,৮,৯,১২,১৮,২৪,৩৬,৭২।
ℹ️5. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উঃ ২৫টি।
ℹ️6. (০.০১)^২ এর মান কোন ভগ্নাংশটির সমান
উঃ ১/১০০০০
*(০.০১)^২=০.০১×০.০১
=০.০০০১
=১/১০০০০
ℹ️7. দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যাটি
উঃ ৪০
*বড় সংখ্যাটি=৭০+১০
=৮০÷২
=৪০
ℹ️8. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
উঃ ৭৮৬
*নির্ণয়ে সংখ্যা=৭৪২+৮৩০
=১৫৭২÷২
=৭৮৬
ℹ️9.দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ সংখ্যা দুটির ল সা গু ৯৬ হলে গ সা গু কত?
উঃ ১৬
* ল সা গু × গ সা গু = গুনফল
৯৬×গ সা গু = ১৫৩৬
গ সা গু = ১৫৩৬÷৯৬
=১৬
ℹ️10. অনুপাত কি?
উঃ একটি ভগ্নাংশ
ℹ️11. ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে?
উঃ ২৮
*নতুন সংখ্যা÷২৪=৭/৬
নতুন সংখ্যা =৭×২৪÷৬
=৭×৪
=২৮
ℹ️12. ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যা গুলোর গড় কত?
উঃ ২৫
*নির্ণয়ে গড়=
শেষপদ +প্রথম পদ÷২
৪৯+১=৫০÷২=২৫
ℹ️13.১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
উঃ ৪৯৫০
*সমষ্টি=n(n+১)÷২
=৯৯(৯৯+১)÷২
=৯৯×১০০÷২
=৯৯×৫০
=৪৯৫০
-----------------------------------------------------
📚1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল
📝ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43560 বর্গ ফুট
📝 আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট
📝 ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ড

📚 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব

১ মিলিয়ন=১০ লক্ষ
১০ মিলিয়ন=১ কোটি
১০০ মিলিয়ন=১০ কোটি
১,০০০ মিলিয়ন=১০০ কোটি
আবার,
১,০০০ মিলিয়ন= ১ বিলিয়ন
১ বিলিয়ন=১০০ কোটি
১০ বিলিয়ন=১,০০০ কোটি
১০০ বিলিয়ন=১০,০০০ কোটি
১,০০০ বিলিয়ন=১ লক্ষ কোটি
আবার,
১,০০০ বিলিয়ন=১ ট্রিলিয়ন
১ ট্রিলিয়ন=১ লক্ষ কোটি
১০ ট্রিলিয়ন=১০ লক্ষ কোটি
১০০ ট্রিলিয়ন=১০০ লক্ষ কোটি
১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।
-----------------------------
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে.মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর

প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?
উত্তরঃ ০.৬২ মাইল।
প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?
উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।
প্রশ্নঃ সমুদ্রের জলের গভীরতা মাপার
একক ?
উত্তরঃ ফ্যাদম।
প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?
উত্তরঃ ১/৮ অংশ।
১মাইল =১৭৬০ গজ।]
প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?
উত্তরঃ ২৪৭ একর।
প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,
তা কত বর্গফুট হবে?
উত্তরঃ ৩৬০০ বর্গফুট।
প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ
সেন্টিমিটার?
উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।
প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?
উত্তরঃ ১০০০ লিটার।
প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?
উত্তরঃ ৪.৫৫ লিটার।
প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?
উত্তরঃ ০.৯৩ কেজি।
প্রশ্নঃ ১ মণে কত কেজি?
উত্তরঃ ৩৭.৩২ কেজি।
প্রশ্নঃ ১ টনে কত কেজি?
উত্তরঃ ১০০০ কেজি।
প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??
উত্তরঃ ২.২০৪ পাউন্ড।
প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?
উত্তরঃ ১০০কেজি।
--------------------------------
📑British & U.S British U.S
1 gallons = 4.5434 litres = 4.404
litres
2 gallons = 1 peck = 9.8070 litres
= 8.810 litres
-----------------------------------------
📝ক্যারেট কি?.
উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী
পরিমাপের একক ক্যারেট ।
1 ক্যারেট =0 .2 গ্রাম

📝বেল কি?
উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’
একক হিসাবে ব্যবহৃত হয় ।
1 বেল = 3.5 মণ (প্রায়) ।

-------------------------------------------------

 # ***কলা কেন সোজা হয় না? ছোটবেলার এই প্রশ্নের উত্তর দেবে বিজ্ঞান***কলা এমন একটি ফল, যা প্রায় সব মরসুমেই বিক্রি হয়। এ...
27/05/2023

# ***কলা কেন সোজা হয় না? ছোটবেলার এই প্রশ্নের উত্তর দেবে বিজ্ঞান***

কলা এমন একটি ফল, যা প্রায় সব মরসুমেই বিক্রি হয়। এমনকি সস্তার ফলের তালিকায় এর নাম রয়েছে। কিন্তু কখনও মনে এমন প্রশ্ন এসেছে যে, কলা কেন বাঁকা হয়? কলা কি সোজা হতে পারে না? নাকি শুধু পাকা কলাই বাঁকা হয়? এমন তো আর কোনও ফল নেই যারা গাছেই বেঁকে যায়। তাহলে কলাই কেন সোজা না হয়ে বেঁকে যায়? সব কিছুর পিছনেই কোনও না কোনও কারণ থাকে। আর তাই কলার বাঁকা হওয়ার পিছনেও একটি বৈজ্ঞানিক কারণ (Scientific Reason) রয়েছে। আর সেই কারণ বহু মানুষেরই অজানা। তাই সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন।

**কলা সোজা হয় না কেন?**

শুরুতে গাছে যখন কলার ফুল আসে অর্থাৎ মোচা ধরে, তখন মোচার পাপড়ির নীচে সারি সারি ছোট কলা গজাতে থাকে। প্রতিটি পাতার নীচে এক গুচ্ছ করে কলা থাকে। প্রথমে কলা মাটির দিকে চলে যায়। কয়েকদিন পরে কলাগুলি বড় হওয়ার সময় ধীরে-ধীরে বেঁকতে থাকে। এক কারণকে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ জিওট্রপিজম বলা হয়।

**কী এই নেগেটিভ জিওট্রপিজম?**

যখন সূর্যের দিকে কোনও ফল বেড়ে ওঠে তখন তাকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়। গাছের ফলের বৃদ্ধি ফটোট্রপিজম , গ্র্যাভিটিজম ও অক্সিনের উপর নির্ভর করে। সে হিসেবে অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল গ্র্যাভিটির জন্য নিচের দিকে ঝুলে থাকে। কিন্তু কলা বড় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে, যার কারণে কলার আকৃতি বাঁকা হয়ে যায়। ঠিক যেমন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের আলোর দিকে থাকে এবং সন্ধ্যায় সূর্য যেমন তার দিক পরিবর্তন করে, সূর্যমুখী ফুলও তার দিক পরিবর্তন করে। এ কারণে এই ফুলের নাম সূর্যমুখী, যার অর্থ সূর্যের দিকে মুখ করা। ঠিক কলার ক্ষেত্রেও এমনটাই হয়।

**কলার বটানিক্যাল হিস্ট্রি সম্পর্কে জেনে নিন:**

কলার বটানিক্যাল হিস্ট্রি অনুসারে, কলাগাছ ট্রপিকাল রেইনফরেস্ট বৃক্ষ হওয়ায়, এটিকে অনেক গাছের মাঝখানে ও নীচে থাকতে হয়। সেজন্য সুর্যের আলো কলা গাছে পৌঁছাত না। তাই কলা জন্মানোর জন্য গাছগুলি সেই পরিবেশে নিজেদের মানিয়ে নেয়। তবে, আজকালকার দিনে অনেক খোলা জায়গায় কলা গাছ হয়। আর তাই কলা গাছ রোদ পায়। যেহেতু কলা গাছ রোদ কম পায় তাই সূর্যের আলো পাওয়ার জন্য কলার কুড়ি থেকে ফল গ্র্যাভিটির দিকে বৃদ্ধি পায়। প্রথমে মাটির দিকে, তারপর আকাশের দিকে বাড়তে থাকায় কলার আকার বাঁকা হয়ে যায়।

**আপনি কি কখনও সোজা কলা দেখেছেন?**

পৃথিবীতে এক হাজারেরও বেশি প্রজাতির কলা রয়েছে। রং, আকৃতি বিশেষে অনেক ধরনের কলা পাওয়া যায়। তবে সেই সব কলার মধ্য়ে বেশিরভাগ কলাই বাঁকা। তবে সোজা কলা পাওয়া যায় না এ ধারণা একেবারেই ভুল। এমন অনেক প্রজাতির কলা আছে, যেগুলি সূর্যের দিকে বাড়ে না। অর্থাৎ ওদের বৃদ্ধির ক্ষেত্রে নেগেটিভ জিওট্রপিজমের কোনও ভূমিকা নেই।

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।  সবাইকে জানায় Creative Study Center এর পক্ষ ...
13/01/2023

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। সবাইকে জানায় Creative Study Center এর পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সময়ে কর্মরত Creative Study Center কোচিং পরিবারের সকল সদস্যদের প্রাথমিক পরিচয় প্রদানের উদ্দেশ্য ছবিসহ কিছু তথ্য আপনাদের সকলের সদয় অবগতির জন্য উপস্থাপন করা হইলঃ
১) মোঃ তারেক আলী (পরিচালক)
বি.এস.সি(অনার্স), এম.এস.সি (গণিত)।
সাবেক সহকারী শিক্ষক (গণিত), হার্ভার্ড স্কুল এন্ড কলেজ (ঝিনাইদহ)।
সাবেক পরিচালক, প্রতিশ্রুতি প্রাইভেট সেন্টার (আরাপপুর)।
সাবেক সহকারী শিক্ষক(গণিত), মেধা বিকাশ কোচিং সেন্টার, আরাপপুর।
সাবেক সহকারী শিক্ষক (গণিত), কনটেস্ট একাডেমিক কোচিং, পাগলাকানাই।

২) মোঃ আরিফুল ইসলাম (পরিচালক)
বি.এ(অনার্স) এম.এ (ইংরেজি)
সহকারী শিক্ষক(ইংরেজি),পাত বিলা মাধ্যমিক বিদ্যালয়,কালিগঞ্জ।
সাবেক সহকারী শিক্ষক (ইংরেজি),ফেবারিট মডেল স্কুল, পাগলাকানাই।
সাবেক পরিচালক ক্রিয়েটিভ প্রাইভেট সেন্টার (ঢাকা)
৩) কানিজ ফাতেমা তন্বী (সহকারী শিক্ষক)
বি.এ(অনার্স) এম.এ(বাংলা)
সহকারী শিক্ষক (বাংলা),মাগুরা আইটি এন্ড বিএম কলেজ,মাগুরা।
সাবেক সহকারী শিক্ষক(বাংলা), হার্ভার্ড স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ।
সাবেক সহকারী শিক্ষক (বাংলা) মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি, ঝিনাইদহ।
৪) মোঃ তরিকুল ইসলাম (সহকারী শিক্ষক)
বি.এ(অনার্স)এম.এ(ইতিহাস)
সাবেক সহকারী শিক্ষক, এফ এম এডুকেয়ার একাডেমি, ঝিনাইদহ।
৫) মোঃ আসিফ ইকবাল (সহকারী শিক্ষক)
বি.এস.সি ইন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইন্জিনিয়ারিং।
৬) নাজিরুল ইসলাম জুয়েল ( সার্বিক তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপক)
আমরা সবাই নিজের সক্ষমতার শতভাগ প্রয়োগের মাধ্যমে আপনার সন্তানের লেখাপড়ার পথকে প্রশস্ত ও সহজতর করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।
আপনাদের সকলের বিশ্বাস আস্থার যথাযথ ফলাফল প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ....এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং আমাদেরকে প্রমাণের সুযোগ প্রদান করবেন এই সহযোগিতা সকলের কাছে কাম্য।

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীরা সাবাইকে তারেক স্যার এর পক্ষ থেকে জানায়  আগত নতুন বছরের অগ...
26/12/2022

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীরা সাবাইকে তারেক স্যার এর পক্ষ থেকে জানায় আগত নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে " আমি (তারেক স্যার) ও কয়েকজন দক্ষ শিক্ষকের সম্মিলিত প্রয়াসে একটি ব্যতিক্রমধর্মী কোচিং প্রতিষ্ঠিত করা হয়েছে Creative Study Center শিরোনামে। প্রচলিত গতানুগতিক ধারার কোচিং গুলোর থেকে আলাদা কিছু বিশেষ বৈশিষ্ট্য ও গুণাবলির ; পাশাপাশি আমি সহ সকল শিক্ষকদের অান্তরিক প্রচেষ্টাই ব্যতিক্রমী পদ্ধতিতে পাঠদান করানো হবে ইনশাআল্লাহ..এই অঙ্গীকারে শুরু হয়েছে Creative Study Center এর পথচলা। সাম্প্রতিক সময়ের কোচিং গুলো নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন রকমের অভিযোগ করতে দেখা যায় সর্বদাই, আমরা এই সমস্যাগুলোর মূল নির্ধারণ করার চেষ্টা করেছি এবং কিছু বিশেষ সমাধান করার সর্বাত্মক চেষ্টা করা হবে ইনশাআল্লাহ...... গতানুগতিক ধারার কোচিং গুলো থেকে Creative Study Center এর বিশেষ কি বিশেষত্ব বা বৈশিষ্ট্য আছে এবং কেনো কি কারণে ব্যতিক্রম??? তাহা আসুন দেখুন ও যাচাই করুন। আমাদের উপর বিশ্বাস ও অাস্থা রেখে আপনার সন্তানকে Creative Study Center এ ভর্তি করুন, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো আপনাদের চাওয়া-পাওয়া গুলো পূর্ণ করার; হতাশ ও নিরাশ হবেন নাহ ইনশাআল্লাহ। হতে পারে আজ আপনার নেওয়া একটি সঠিক সিদ্ধান্তই বদলে দিচ্ছে আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ। তাই আর দেরি কেনো!! এখনই সঠিক সময় একটি সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার। আপনাদের সবার বিশ্বাস-আস্থা, সহযোগিতা-অনুপ্রেরণার সহিত আমাদের আন্তরিক প্রচেষ্টা ও ইচ্ছাশক্তিই বয়ে আনবে নিশ্চিত সফলতা ইনশাআল্লাহ। আপনার সন্তানকে Creative Study Center এ ভর্তি করুন এবং সুশিক্ষা সহজ ও নিশ্চিত করুন।
কোচিং সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন :- তারেক স্যার (০১৭৫০-২০১০১৯)

বি দ্র ::-- আগামী ০৩, ০৪, ০৫ তারিখে গণিত ও ইংরেজি বিষয়ের বেসিক ফ্রী-ক্লাস নেওয়া হবে।

I think it will be helpful to all.....try to keep under observation our page please.
07/10/2022

I think it will be helpful to all.....try to keep under observation our page please.

যে কোনো ধরণের Written এক্সামে মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে গেলে যেসব গুরুত্বপূর্ণ word meaning  & phrase and idioms গুলো ব্যবহ...
25/08/2022

যে কোনো ধরণের Written এক্সামে মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে গেলে যেসব গুরুত্বপূর্ণ word meaning & phrase and idioms গুলো ব্যবহার করতে পারলে ভালো হয় সেগুলো সবার উদ্দেশ্যে শেয়ার করলাম। যদিও আমরা বেশির ভাগই ইংরেজি composition and short paragraph সাধাসিধে word ব্যবহার করে লিখে থাকি, কিন্তু যদি কিছু ব্যতিক্রম word ব্যবহার করে লিখতে পারা যায় তাহলে একই লেখায় অন্যের থেকে তুলনামূলক বেশি নম্বর পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। সুতরাং ভালো কিছু জীতে চাইলে এসব word গুলোর অর্থ ও ব্যবহার শিখে রাখার চেষ্টা করবেন এবং এগুলো ব্যবহার করে যথাযথ ভাবে কাজে লাগিয়ে লেখার চেষ্টা করলে মানসম্মত ও ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ ..

The most valiant hero - বীরশ্রেষ্ঠ
Great valiant hero -- বীর উত্তম
Valiant hero -- বীরবিক্রম
Ideal of courage -- বীর প্রতীক
Charter of Bengalis emancipation -- বাঙ্গালির মুক্তির সনদ
A struggle for emancipation --মুক্তির সংগ্রাম
A struggle for independence - স্বাধীনতার সংগ্রাম
Freedom Fighter -- মুক্তিযোদ্ধা
The atrocity of pak military -- পাকিস্তানি সামরিক বাহিনীর নৃশংসতা
Local collaborator -- দেশীয় রাজাকার
Emergence of Bangladesh— বাংলাদেশের অভ্যুদয়
The great liberation war of 1971—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ
Valliant Freedom fighters – সাহসী মুক্তিযুদ্ধারা
War of Independence – স্বাধীনতা যুদ্ধ
Liberation war - মুক্তিযুদ্ধ
Valiant – সাহসী, তেজস্বী
Brothers in arms – সহযুদ্ধা
Woman freedom fighter – নারী মুক্তিযুদ্ধা
Battle Field – যুদ্ধক্ষেত্র, রণাঙ্গন
Bloody war – রক্তক্ষয়ী যুদ্ধ
By dint of blood equivalent to a see – এক সাগরের রক্তের বিনিময়
Nine month long bloody war –নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ
To oblate life --- জীবন উৎসর্গ করা
Occupational Forces—দখলদার বাহিনী
Killing indiscriminately – নির্বিচারে হত্যা
All walks of people – সর্বস্তরের মানুষ
To liberate the country from enemies – দেশকে শত্রু মুক্ত করা
Supreme oblation --- সর্বোচ্চ উৎসর্গ
The allied force – মিত্র বাহিনী
The joint force --- যৌথবাহিনী
Massacre – গণহত্যা
Genocide --- গণহত্যা
Mass r**e – গণধর্ষণ
Agent of this country – এদেশীয় দালাল
Perfidious agent forces --- বিশ্বাসঘাতক দালাল বাহিনী
Laid down of life – জীবন উৎসর্গ করা
War-Criminal -- যুদ্ধাপরধী
Eternal ablaze flame -- অনন্ত বহ্নি শিখা
Glory and Pride – গঊরব এবং গর্বের
Armed Fighting – সশস্ত্র যুদ্ধ
Chanting Slogan – স্লোগান দেয়া
By shedding Blooding --- রক্ত ঝড়িয়ে
To liberate our dearest motherland – প্রিয় মাতৃভুমিকে মুক্ত করা
Fierce day of showing
demonstration – প্রতিবাদে ফেটে পড়ার দিন
A time of explosion of self strength – আত্মশক্তি বিস্ফোরণের সময়
Descended upon dilapidation – নেমে আসা দুর্দশা
War against oppression and persecution -শোষণ,এবং নিপীড়ণ বিরুদ্ধে যুদ্ধ
Pinnacle of power – ক্ষমতার কর্তৃত্ব
Well planned genocide – সুপরিকল্পিত গণহত্যা
Bring down – অবসান ঘটানো
Tender lives –তেজোদীপ্ত জীবন
Undergo military training for few days – অল্প কয়কেদিন সামরিক প্রশিক্ষণ নেয়া
Emblem of heroism and Gallantry – বীরত্ব ও সাহসিকতার প্রতীক
Sacrifice and zeal – আত্মত্যাগ এবং প্রাণোদ্দনা
Hitting and going forward with firm determination – দৃড় প্রত্যয়ে আঘাত করে এগিয়ে যাওয়া
Weapons used in war – যুদ্ধে ব্যবহৃত অস্ত্র
Emerge/Advent – আবির্ভাব , অভ্যুদয়
Bearing untold sufferings – অবর্ণনীয় কষ্ট সহ্য করা
Get wet with the rain – বৃষ্টিতে ভেজা
Passing days with starvation – অনাহাড়ে দিন কাটানো
Affliction of hunger to death – ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করা
Living under open sky – খোলা আকাশের নিচে জীবন যাপন করা ।
Dearth of sufficient shelter, food
and diagnosis – পর্যাপ্ত বাসস্থান , খাদ্য এবং চিকিৎসার অভাব
Military Assistance – সামরিক সহযোগীতা
Coalition forces – যৌথ বাহিনী
Free and sovereign nation – স্বাধীন ও সার্বভৌম জাতি
To stand keeping head upright --মাথা উঁচু করে দাঁড়ানো
To Uptake flag of independent –
স্বাধীনতার পতাকা উত্তোলন
Collaborators of this country – এদেশীয় রাজাকার, দোষর
Face to face gun fighting – মুখোমুখী সশস্ত্র যুদ্ধ
To surrender unconditionally – নিঃশর্ত আত্মসমর্পণ
Transient Government – ক্ষণস্থায়ী সরকার
The support from superpower – পরাশক্তির সমর্থন
To gain support from superpower – পরাশক্তির সমর্থন আদায়
Infantry – পদাতিক বাহিনী
Artillery – গোলন্দাজ বাহিনী
Air Strike – বিমান হামলা
Naval Force – নৌ বাহিনী
Armada -- নৌবহর
Aircraft – যুদ্ধ বিমান
Naval Battle – পানিপথে যুদ্ধ
Reconstruction of the war torn
Country – যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠণ
Freedom seeking people—স্বাধীনতাকামী মানুষ
Indomitable Aspiration – অদম্য আকাঙ্ক্ষা
Willful Humanity – আর্ত মানবতা
Proclamation of
Independent--স্বাধীনতার ঘোষণা
To build up nation --- জাতি গঠন
Taking the spirit of patriotism – দেশ প্রেমের চেতনা নিয়ে
To uphold the dignity of independence – স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখা
To transform Bangladesh an ameliorated country – বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা।

There are few rules of some pronunciation.
*** # There may have some mistakes because of typing missing. Please Don't mind about it and take it easy dear.....

Address

মুজিব চত্বর হতে আরাপপুর সড়কে ২০ গজ দূরে বাম-হাতে Creative Study Centre এর সাইবোর্ড পাবেন।
Jhenida

Telephone

+8801750201019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Creative Study Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Online Creative Study Center:

Share