03/04/2026
শুভেচ্ছা ও অভিনন্দন!
একজন বড় ভাই যেমন পরম মমতায় আগলে রাখেন, তেমনি একজন অভিভাবক হিসেবে সবসময় সঠিক পথ দেখান। আমাদের প্রিয় ভাই SK Yeamin Sheikh —যিনি শুধু নামেই বড় নন, হৃদয়ের দিক থেকেও অত্যন্ত বিশাল।
সংগঠনের কথা বলার পর থেকে আজ পর্যন্ত তিনি আমাদের ছায়ার মতো আগলে রেখেছেন। কখনও সঠিক বুদ্ধি দিয়ে, কখনও শ্রম ও সময় দিয়ে, আবার কখনও আর্থিক সহায়তা দিয়ে তিনি আমাদের প্রতিটি পদক্ষেপকে সার্থক করেছেন।
আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইয়ামিন ভাই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন 'হিলফুল ফুজুল'-এর নিবন্ধিত 'দাতা সদস্য' হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
ভাই, আপনার এই নিঃস্বার্থ সহযোগিতা আমাদের শক্তি এবং সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে অগ্রণী ভূমিকা রাখবে। আমাদের এই মহৎ উদ্যোগের স্থায়ী অংশীদার হওয়ায় আমরা গর্বিত এবং আপনার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ আপনার এই দান ও প্রচেষ্টাকে কবুল করুন এবং আপনাকে সর্বদা সুস্থ ও নিরাপদ রাখুন।
শুভেচ্ছান্তে,
Naime Islam / al-Fudul