Islamic education and dawah center Jashore

Islamic education and dawah center Jashore JIEC হলো যশোর জেলা ভিত্তিক একটি স্বতন্ত্র এডুকেশন প্লাটফর্ম। এখানে বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে ইলমের চর্চা করা হয়ে থাকে

17/04/2026

😍

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,ঈদুন মোবারক, আলাইনা ওয়া আলাইকুম। সকলের ঈদ হোক পবিত্রতার, আসুক নেমে ধরার বুকে  রহমত,...
20/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,
ঈদুন মোবারক, আলাইনা ওয়া আলাইকুম।

সকলের ঈদ হোক পবিত্রতার, আসুক নেমে ধরার বুকে রহমত, বারাকাহ এর অবারিত সম্ভার।

মুসলিম উম্মাহর প্রতিটি প্রান্তে পৌঁছে যাক নিরাপত্তা ও ইনসাফের সুবাতাস, সকল মাজলুম হৃদয় হোক প্রশান্ত, সকল জুলুমের হোক অবসান, আমিন ইয়া রাব্বুল আলামীন।

#রমাদান২০২৬

তিরমিজি হাদিস ২২১২  ভূমিকম্পকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কিছু নির্দিষ্ট পাপকাজের ফলস্বরূপ পৃথি...
27/02/2026

তিরমিজি হাদিস ২২১২

ভূমিকম্পকে কিয়ামতের অন্যতম আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কিছু নির্দিষ্ট পাপকাজের ফলস্বরূপ পৃথিবীতে বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে।

তিরমিজি ২২১২ নম্বর হাদীসের মূল ব্যাখ্যা:

হাদীসটির মূল বিষয়বস্তু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই উম্মতের জন্য কিছু আজাবের আশঙ্কা প্রকাশ করেছেন এবং তা কখন ঘটবে তা উল্লেখ করেছেন।

হাদীসের মূল পাঠ (সংক্ষেপিত)

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: "এই উম্মত ভূমিকম্প, বিকৃতি (মাসখ) এবং পাথর বর্ষণের সম্মুখীন হবে।
একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, "হে আল্লাহর রাসূল! কখন সেটা হবে?"

তিনি বললেন: "যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদপানের সয়লাব হবে।"

হাদীসের ব্যাখ্যা এবং শিক্ষা:

এই হাদীসটি ভূমিকম্পকে কেবল প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখায় না, বরং আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা এবং মানবিক কৃতকর্মের ফল হিসেবেও চিহ্নিত করে।

এর মূল ব্যাখ্যা নিম্নরূপ:
কিয়ামতের আলামত:

ভূমিকম্প, ভূমিধস বা বিকৃতির মতো ঘটনাগুলো হলো কিয়ামতের (শেষ দিনের) নিকটবর্তী হওয়ার নিদর্শন।

নবী (সাঃ) অন্য একটি হাদীসে বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং অধিক পরিমাণে ভূমিকম্প হবে।
(বুখারী: ১০৩৬)। অর্থাৎ, এগুলো হলো শেষ জামানার সাধারণ ঘটনা।

২. আজাব বা সতর্কবার্তা:

হাদীসটিতে উল্লিখিত তিনটি ঘটনা— ভূমিকম্প, মানুষের আকৃতির বিকৃতি এবং পাথর বর্ষণ— মূলত ঐশী শাস্তির বিভিন্ন রূপ।

এই আজাবগুলো সেই সময়ে দেখা দেবে, যখন সমাজে কিছু গুরুতর পাপ কাজ ব্যাপক আকার ধারণ করবে:

🎶 গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার: অশ্লীল গান ও বাদ্যযন্ত্রের ব্যাপকতা। এটি সমাজে বেহায়াপনা ও নির্লজ্জতা ছড়িয়ে পড়ার ইঙ্গিত।

🍷 মদপানের সয়লাব: মাদকদ্রব্যের ব্যাপক প্রচলন ও উন্মুক্ত ব্যবহার। এটি বিবেক ও নৈতিকতা হারিয়ে ফেলার প্রতীক।

এই পাপগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করার জন্য বা তাদের কৃতকর্মের জন্য তাৎক্ষণিক শাস্তি হিসেবে এই ধরনের দুর্যোগ পাঠাতে পারেন।

৩. শিক্ষণীয় বিষয়:
এই হাদীস থেকে মুসলিম উম্মাহর জন্য প্রধান শিক্ষা হলো:
তাওবা ও ইস্তিগফার: দুর্যোগ বা ভূমিকম্পের সময় ভীত না হয়ে আল্লাহর কাছে তাওবা (ক্ষমা প্রার্থনা) করা এবং বেশি বেশি ইস্তিগফার পড়া উচিত।

সতর্কতা: এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো আল্লাহর ক্ষমতাকে স্মরণ

18/02/2026

রমাদান

রাষ্ট্র বনাম শহীদ হাদি'র নায্য বিচার আজ মুখোমুখি - অবস্থান যমুনার সামনে!হাদি ভাই হয়ত এমন কিছু অনু্মান করেছিলেন, তাই তো ব...
06/02/2026

রাষ্ট্র বনাম শহীদ হাদি'র নায্য বিচার আজ মুখোমুখি - অবস্থান যমুনার সামনে!
হাদি ভাই হয়ত এমন কিছু অনু্মান করেছিলেন, তাই তো বলেছিলেন, 'আমি মরে গেলে বিচারটা অন্তত কইরেন'

আমরা বাস করি এমন সমাজে যেখানে নিজের জীবন যাবার আগেই ইনসাফের দাবী জানিয়ে রাখতে হয় ...
তবুও ইনসাফ জুটেনা!

25/01/2026

হযরত ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: যে মুসলিম ব্যক্তির কাছে ওসিয়ত করার মত কোন বস্তু থাকে, তার পক্ষে দু'রাতও তা না লিখে রেখে অতিবাহিত করা উচিত নয়। (বুখারী ও মুসলিম)

মুসলিমের অন্য এক বর্ণনায় রয়েছে: তিন রাত অতিবাহিত করা। হযরত ইবনে উমর (রাঃ) বলেন, যেদিন থেকে আমি রাসূলুল্লাহ (সাঃ) থেকে একথা শুনেছি তারপর থেকে আমার উপর দিয়ে এমন একটি রাতও এরূপ অতিবাহিত হয়নি যে, আমার কাছে আমার (লিখিত) ওসিয়ত ছিল না।

কে এই আবু উবায়দা, কীভাবে হয়ে উঠলেন উম্মাহর কণ্ঠস্বর ,নিউজ লিংক:https://madhyaprachya.com/2025/10851/
08/01/2026

কে এই আবু উবায়দা, কীভাবে হয়ে উঠলেন উম্মাহর কণ্ঠস্বর ,
নিউজ লিংক:https://madhyaprachya.com/2025/10851/

সকলে উক্ত দীনি  মাহফিলে শরীক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
31/12/2025

সকলে উক্ত দীনি মাহফিলে শরীক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

28/12/2025
27/12/2025

হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) একদিন বাজারের উপর দিয়ে যাচ্ছিলেন, আর তাঁর দু'পাশে ছিলেন সাহাবায়ে কিরামগণ। তিনি যখন একটি কানকাটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি এর কান ধরে বললেন : তোমাদের কেউ কি এক দিরহামের বিনিময়ে এটা কিনে নিতে পছন্দ কর? তাঁরা বললেন, আমরা কোন কিছুর বিনিময়েও এটা নিতে পছন্দ করি না; আর আমরা এটা দিয়ে কি করব? তিনি পুনরায় বললেনঃ তোমরা কি বিনামূল্যে এটা নিতে পছন্দ কর? তাঁরা বললেন, আল্লাহর কসম। এটা যদি জীবিতও থাকত, তবুও তো ত্রুটিপূর্ণ; কেননা, এটা কান কাটা। কিন্তু মৃতটাকে দিয়ে কি হবে? এরপর তিনি বললেন: আল্লাহর কসম। তোমাদের কাছে এটা যেমন তুচ্ছ, পৃথিবীটাও আল্লাহ্ তা'আলার কাছে এর থেকেও অধিক তুচ্ছ। (মুসলিম)

26/12/2025

হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। (সূরা হাতির : ৫)

21/12/2025

আজকের দীর্ঘতম রাত তাহাজ্জুদ, সাহরি,তিলাওয়াতের মাধ্যমে কাটানোর দাওয়াত রইল।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic education and dawah center Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share