BNCC- Jashore University of Science and Technology

BNCC- Jashore University of Science and Technology Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNCC- Jashore University of Science and Technology, Community Organization, Jashore University of Science and Technology, Jessore.

GST A Unit পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছেন শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ ক্যাডেটরা। তাদ...
10/04/2026

GST A Unit পরীক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছেন শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ ক্যাডেটরা। তাদের আন্তরিকতা ও দায়িত্ববোধ পরীক্ষার পরিবেশকে করেছে আরও সুশৃঙ্খল ও নিরাপদ।

GST  B ইউনিটের পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে ক্যাডেটরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক...
03/04/2026

GST B ইউনিটের পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে ক্যাডেটরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিউটি সম্পন্ন করেছে।”

GST (General, Science & Technology) C Unit Admission Test-এ শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে Bangladesh Na...
27/03/2026

GST (General, Science & Technology) C Unit Admission Test-এ শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে Bangladesh National Cadet Corps এর Jessore University of Science and Technology ইউনিট।
দায়িত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ক্যাডেটরা পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করেছে। 🇧🇩✨

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্স ক্যাডেট সার্জেন্ট ও সাবেক ক্যাডেট ইনচার্জ মো জুয়েল রানাকে  বিদায়ী সম্মাননা...
27/03/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্স ক্যাডেট সার্জেন্ট ও সাবেক ক্যাডেট ইনচার্জ মো জুয়েল রানাকে বিদায়ী সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দিচ্ছেন নবনিযুক্ত ক্যাডেট ইনচার্জ, ক্যাডেট সার্জেন্ট মো. রাজু আহমেদ।
এই আয়োজনে ছিলো সম্মান, কৃতজ্ঞতা ও আবেগের মিশেল—যেখানে তাঁর দায়িত্বশীলতা, নেতৃত্ব ও অবদানের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। নতুন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের হাত ধরে সেই সম্মানের ধারাবাহিকতা এগিয়ে চলার প্রত্যয়ও প্রকাশ পেয়েছে। 💙

26/03/2026

আজ ২৬ শে মার্চ ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস প্যারেড। যেখানে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও চৌকস ক্যাডেট।

২৩শে মার্চ—গর্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী।যশোর বিজ্ঞান ...
23/03/2026

২৩শে মার্চ—গর্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট হিসেবে আমরা গর্বিত—দেশের জন্য নিজেদের সর্বোচ্চটা দেওয়ার অঙ্গীকারে সবসময় প্রস্তুত। 🇧🇩✨
Happy BNCC Day!

🌙✨Eid Mubarak from BNCC, JUSTMay this Eid bring peace, prosperity and endless happiness to all. 🇧🇩
20/03/2026

🌙✨
Eid Mubarak from BNCC, JUST
May this Eid bring peace, prosperity and endless happiness to all. 🇧🇩

ঈদের আনন্দের চেয়েও বড় দায়িত্ব 🇧🇩জাতীয় প্যারেড ২০২৬-এ যবিপ্রবি বিএনসিসির গর্বিত অংশগ্রহণ ✨মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়ো...
19/03/2026

ঈদের আনন্দের চেয়েও বড় দায়িত্ব 🇧🇩
জাতীয় প্যারেড ২০২৬-এ যবিপ্রবি বিএনসিসির গর্বিত অংশগ্রহণ ✨
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় প্যারেড ২০২৬-এ অংশগ্রহণের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ফ্লাইট থেকে ৬ জন চৌকস ক্যাডেট নির্বাচিত হয়েছেন।
তাঁরা গত ৭ই মার্চ ২০২৬ খ্রি. থেকে প্রশিক্ষণ শুরু করেছেন এবং আগামী ২৫শে মার্চ ২০২৬ খ্রি. পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার, পুরাতন বিমানবন্দর, ঢাকায় প্রশিক্ষণ গ্রহণ করবেন। পরবর্তীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতিকে একটি মনোমুগ্ধকর প্যারেড উপহার দেওয়ার অংশ হিসেবে অংশগ্রহণ করবেন।
দেশের প্রতি তাঁদের এই দায়িত্ববোধ, নিষ্ঠা ও আত্মত্যাগ সত্যিই প্রশংসনীয়, যা তাঁদের ঈদের আনন্দকেও ছাপিয়ে গেছে। তাঁরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকদের সমন্বয়ে গঠিত সংগঠনের গর্বিত প্রতিনিধি—এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের।
তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

10/03/2026

চলছে ন্যাশনাল প্যারেড।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬জন ক্যাডেটও প্রতিনিধিত্ব করছে ন্যাশনাল প্যারেড ২০২৬ এ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ জন তরুণ ও চৌকস বিএনসিসি ক্যাডেট ন্যাশনাল প্যারেড  ২০২৬-এ  (মোট ২২ দিন) অংশগ্র...
08/03/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ জন তরুণ ও চৌকস বিএনসিসি ক্যাডেট ন্যাশনাল প্যারেড ২০২৬-এ (মোট ২২ দিন) অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দিয়েছেন। দেশের এই গৌরবময় আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আশা করা যায়, তারা নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও জাতির সম্মান আরও উজ্জ্বল করবে। 🇧🇩

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বিএনসিসি  ফ্লাইটের  উদ্যোগে ৪ই মার্চ রবিবার  অধ্যাপক ড. মোঃ শরিফ হোসেন...
04/03/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বিএনসিসি ফ্লাইটের উদ্যোগে ৪ই মার্চ রবিবার অধ্যাপক ড. মোঃ শরিফ হোসেন গ্যালারিতে ইফতার মাহফিল -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাননীয় ভিসি স্যার,ট্রেজারার স্যার,বিএনসিসি এর পিইউও স্যার ড.আলম হোসেন স্যার,এক্স ক্যাডেট এবং বর্তমান ক্যাডেট বৃন্দ, যশোরের বিভিন্ন ফ্লাইটের সিনিয়র ক্যাডেট এবং যবিপ্রবির বিভিন্ন ক্লাবের সিনিয়ররা।
সকলকে যবিপ্রবি বিএনসিসি এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।

আজকে এক অন্যরকম শহীদ দিবস 💔আজ ২৫শে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবস.. ১ জন মেজর জেনারেল হত্যা..২ জন বিগ্রেডিয়ার জেনারেল ...
25/02/2026

আজকে এক অন্যরকম শহীদ দিবস 💔
আজ ২৫শে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডি দিবস..

১ জন মেজর জেনারেল হত্যা..
২ জন বিগ্রেডিয়ার জেনারেল হত্যা..
১৬ জন কর্নেল হত্যা..
১২ জন লেফটেন্যান্ট কর্নেল হত্যা..
২৫ জন মেজর হত্যা..
১ জন ক্যাপ্টেন হত্যা..
১৭ জন সিভিলিয়ান হত্যা

বাংলাদেশের ইতিহাসে অন্যতম কলংকজনক অধ্যায় রচিত হয় এই দিন।

২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে এক ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ, যেখানে প্রাণ হারায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন।

মহান আল্লাহ যেন এই শহীদদের জান্নাতবাসি করেন আমিন। ❤️

Address

Jashore University Of Science And Technology
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC- Jashore University of Science and Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share