12/07/2026
রক্তের জন্য কল দিয়েই বলেন, ইমারজেন্সি রক্ত লাগবে! কি হয়েছে জানতে চাইলে, সেটাও ক্লিয়ার বলতে পারেন না। বেশিরভাগ শুনি, এখনই সিজার করবে, এখনই রক্ত লাগবে।
অথচ, হিমোগ্লোবিন জানতে চাইলে অসন্তুষ্ট হয়ে যান। রাগ করেন। কি জন্য জানতে চাই সেটা শুনতে চান না। কথা একটাই রক্ত লাগবে! কেনো লাগবে জানি না, কিন্তু রক্ত লাগবে। ১০০% শিওর লাগবেই।
তারপর কি হয়? রক্ত ম্যানেজ করে দেয়ার পরে, রক্ত টানা হলে গেলে কখনো শোনা যায়, ডাক্তার বলেছে এখন রক্ত লাগবে না। অনেকে তো পরে জানায়ই না। তারপর সেই রক্ত হসপিটালের ব্লাড ব্যাংকে জমা দিয়ে নিশ্চিতে বাসায় চলে যান!
কিন্তু এই রক্ত ম্যানেজ করার পিছনের গল্প কয় জন জানে? কতটা সময় ব্যয় করা লাগে, কত জনকে যে কল দিয়ে বা গায়ে হাত বুলিয়ে রক্ত দিতে রাজি করানো লাগে সেটা ক’জন জানে?
#রক্তদান #রক্তদানে_সচেতনতা