15/06/2026
গভীর নলকূপ স্থাপন কার্যক্রম চলছে!
তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনায় যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রাহাট ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামের মসজিদ সংলগ্ন এরিয়াতে গভীর নলকূপ স্থাপনের কাজ গতকাল থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
হে আল্লাহ যার আর্থিক সহযোগিতায় এটা শুরু হয়েছে তার নেক মাকাসিদ পূরণ করে দিন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।
চাইলে আপনিও মৃত বাবা-মায়ের পক্ষ থেকে সদাকায়ে জারিয়ার উদ্দেশ্যে এমন কাজে অংশগ্রহণ করতে পারেন।
তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশন, নওয়াপাড়া, যশোর