Give To Life

Give To Life Assalamualaikum. This is a non profit organisation. We are a team of changers who works for their smile and aslo looking for a bright society.

আসসালামু আলাইকুম। আমরা Give To Life Foundation এর সদস্যবৃন্দ দেশের এই ক্রান্তিকালীন সময়ে আমরা বন্যার্তদের পাশে দাড়ানোর উ...
31/08/2024

আসসালামু আলাইকুম।
আমরা Give To Life Foundation এর সদস্যবৃন্দ দেশের এই ক্রান্তিকালীন সময়ে আমরা বন্যার্তদের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহণ করি। আমরা ২৪শে আগস্ট থেকে ২৬শে আগস্ট পর্যন্ত অনলাইন এবং অফলাইনে অর্থ সংগ্রহ করি। আমরা আমাদের প্রতিদিনের সংগ্রহ Give To Life Foundation এর অফিসিয়াল গ্রুপ এবং পেইজের মাধ্যমে আমরা জানিয়েছি।

আমাদের অর্থ সংগ্রহে সহায়তা করেছে
১. মোঃ তাশরীক রহমান
২. মুশফিক হাসান অপু
৩. রোহান আহমেদ
৪. ইজাজনুর রহমান
৫. আব্দুল্লাহ খাঁন
৬. মাইন হোসেন
৭. আহিয়ার হাসান অভি
৮. তাহসিন রহমান

প্রথম দিনে মোট সংগ্রহ ৭,২৯৫৳
২য় দিনে মোট সংগ্রহ ৩,৭৯৫৳
৩য় দিনে মোট সংগ্রহ ৩,২৯৫৳
অনলাইনে মোট সংগ্রহ ৫১৫৳

মোট সংগৃহীত অর্থের পরিমান ১৪,৯০০৳

আস সুন্নাহ ফাউন্ডেশনে ১০,৯০০৳ এবং বিশ্বস্ত মাধ্যমে পাইকগাছাতে ৪,০০০৳ পাঠানো হয়েছে।

সকলকে ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য।

আলহামদুলিল্লাহ আমরা গতকাল ১০৯০০ টাকা আস সুন্নাহ ফাউন্ডেশনে এবং ৪০০০ টাকা পাইকগাছাতে আমাদের বিশ্বস্ত  মাধ্যমে একটি গ্রামে...
30/08/2024

আলহামদুলিল্লাহ আমরা গতকাল ১০৯০০ টাকা আস সুন্নাহ ফাউন্ডেশনে এবং ৪০০০ টাকা পাইকগাছাতে আমাদের বিশ্বস্ত মাধ্যমে একটি গ্রামের মানুষের সাথে কথা বলে তাদেরকে সেবা দেওয়ার জন্য।
আমাদের মোট সংগ্রহ ছিল ১৪৯০০৳

আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা সবার প্রতি।

28/08/2024

আসসালামু আলাইকুম।

আমরা সাতমাইল বাজারের সকল ছাত্র সংগঠন মিলিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, সাতমাইল বাজার এবং এর আশেপাশের সকল স্থানে কোন ছাত্র এবং ছাত্র নামধারী সংগঠন বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন করবে না। যদি কোন ছাত্র নামধারী সংগঠন টাকা তুলতে আসে, তাহলে আশা করি আপনারা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

সকল ছাত্র সংগঠন
বারীনগর বাজার (সাতমাইল)
যশোর সদর, যশোর।

25/08/2024

Give To Life এর পক্ষ থেকে বন্যার্তদের জন্য ফান্ড কালেকশন সম্পর্কিত জরুরী ব্রিফ।

Big Shout out to
Mushfique Hasan Opu
Rohan Ahmed
Ezasnur Rahman

আমরাই  তোমাদের জন্য স্লোগান সামনে নিয়ে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে গিভ টু লাইফ ফাউন্ডেশন। Bkash & NagadAbdullah- ...
25/08/2024

আমরাই তোমাদের জন্য স্লোগান সামনে নিয়ে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে গিভ টু লাইফ ফাউন্ডেশন।
Bkash & Nagad
Abdullah- 01301931002
Tashrik- 01878048207

আসসালামু আলাইকুম।। সকলের দৃষ্টি আকর্ষণ করচ্ছি। আশা করছি আমরা সকলেই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানি। চট্টগ্রাম, ...
24/08/2024

আসসালামু আলাইকুম।।
সকলের দৃষ্টি আকর্ষণ করচ্ছি। আশা করছি আমরা সকলেই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানি। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের প্রায় ১৩টি জেলা এখন পানির নিচে। আমরা যদি কেউ বন্যার্তদের সহযোগিতা করতে চাই তাহলে আমার ফোন নাম্বার 01301931002 এ ডোনেশন বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাতে পারি। আমরা আস সুন্নাহ ফাউন্ডেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সাহায্য বন্যার্তদের মাঝে পৌঁছে দিব।

“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জলগড়ে ওঠে মহাদেশ, সাগর অতল”আজকে কথাটা অনুধাবন করলাম।২২ তারিখ বিকালে আমাকে ২-৩ জন বললো তো...
24/08/2024

“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল”

আজকে কথাটা অনুধাবন করলাম।
২২ তারিখ বিকালে আমাকে ২-৩ জন বললো তোদের তো Give To Life নামে সংগঠন আছে, দেখ বন্যার্তদের জন্য কিছু করা যায় কি না। মনে হলো করা উচিত তবুও এড়িয়ে গেলাম। ২৩ তারিখ রাত ১ টায় Shahriar Zakee একটা গ্রুপে এড দিল। দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ফান্ড কালেক্ট করবে। যথারীতি ২৩ তারিখ বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফান্ড কালেক্ট করা শুরু হলো। জাকি আর ওর কিছু বন্ধু স্টেশনে গিয়ে টাকা কালেক্ট করেছে। আমার মনে হলো আমারও কিছু করা উচিত। কিন্তু একা কিভাবে করব। স্কুল গ্রুপে বললাম, কেউ রাজি হলো না। Rohan Ahmed আর Mushfique Hasan Opu কে নক করলাম ওরা আসতে রাজি হলো। সকাল ১০ টায় আমি, রোহান, মুশফিক, ইজাজনুর একটা বক্স নিয়ে শুরু করলাম ফান্ড কালেকশন। ৩ ঘন্টায় পুরো সাতমাইল বাজার কভার করলাম। এই ৩ ঘন্টায় দেখেছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা, সাহায্য করার ইচ্ছা। আমাদের আগেও অনেক গ্রুপ সাতমাইল বাজারে ফান্ড কালেক্ট করেছে। অনেক দোকানে গেছি, দোকানদার বলেছে,“তোমাদের আগে আরও ৩-৪ টা গ্রুপ আসছে, কিন্তু আমি কাউকে খালি হাতে ফেরত দিব না। যতটুকু পারি সাহায্য করবো।” টাকা তোলা শেষের দিকে আমি রোহানকে বলছি “হয়তো বেশি টাকা হয়নি, ১০০০ হবে হয়তো”। রোহান বলে, “না, ১৯০০ মতো হবে।” কিন্তু টাকা গণনার পরে বুঝলাম বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরী হয়।
বিকালে আমাদের ফান্ড কালেক্ট করার কোন প্লান ছিল না। তাও বক্সটা নিয়ে বের হলাম। কারোকে সাহায্যের জন্য অনুরোধ করলাম না। বক্স নিয়ে শুধু বসে থাকলাম। মানুষ নিজে থেকে ডেকে ডেকে টাকা দিচ্ছে।
আমরা আসলেই এসব মানুষের জন্যই বাঁচি আর বার বার এসব মানুষের জন্যই বাঁচতে চাই।

- Tashrik Rahman

আসসালামু আলাইকুম।। সকলের দৃষ্টি আকর্ষণ করচ্ছি। আশা করছি আমরা সকলেই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানি। চট্টগ্রাম, ...
24/08/2024

আসসালামু আলাইকুম।।
সকলের দৃষ্টি আকর্ষণ করচ্ছি। আশা করছি আমরা সকলেই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানি। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের প্রায় ১৩টি জেলা এখন পানির নিচে। আমরা যদি কেউ বন্যার্তদের সহযোগিতা করতে চাই তাহলে আমার ফোন নাম্বার ০১৮৭৮০৪৮২০৭ এ ডোনেশন বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাতে পারি। আমরা আস সুন্নাহ ফাউন্ডেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সাহায্য বন্যার্তদের মাঝে পৌঁছে দিব।

আসসালামু আলাইকুম।। সকলের দৃষ্টি আকর্ষণ করচ্ছি। আশা করছি আমরা সকলেই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানি। চট্টগ্রাম, ...
23/08/2024

আসসালামু আলাইকুম।।
সকলের দৃষ্টি আকর্ষণ করচ্ছি। আশা করছি আমরা সকলেই সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সম্পর্কে জানি। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের প্রায় ১৩টি জেলা এখন পানির নিচে। আমরা যদি কেউ বন্যার্তদের সহযোগিতা করতে চাই তাহলে আমার ফোন নাম্বার ০১৮৭৮০৪৮২০৭ এ ডোনেশন বিকাশ বা নগদের মাধ্যমে পাঠাতে পারি। আমরা আস সুন্নাহ ফাউন্ডেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সাহায্য বন্যার্তদের মাঝে পৌঁছে দিব।

Address

Barinagar Bazar, Jashore
Jessore

Telephone

+8801874227518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Give To Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share