Amader Bari "Integrated Old & Children Home"

Amader Bari "Integrated Old & Children Home" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amader Bari "Integrated Old & Children Home", Nonprofit Organization, Natuapara Bazar, Sadar, Jashore, Jessore.

দান-সহযোগিতার জন্য
■ বিকাশ পেমেন্ট - 01787692727.............
আমাদের বাড়ী (সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস)
সমাজকল্যাণ মন্ত্রনালয় ও জিএমএসএস ফাউন্ডেশনের একটি যৌথ উদ্যোগ।
■ ঠিকানাঃ গ্রামঃ নাটুয়াপাড়া বাজার, ডাকঃ নাটুয়াপাড়া বাজার ৭৪০৭, উপজেলাঃ সদর, জেলাঃ যশোর।

আজ আমাদের বাড়ী (সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস) পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তর, যশোরের মাননীয় উপ-পরিচালক মহোদয়।
28/04/2026

আজ আমাদের বাড়ী (সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস) পরিদর্শন করেন সমাজসেবা অধিদপ্তর, যশোরের মাননীয় উপ-পরিচালক মহোদয়।

সম্মানিত অতিথিদের আগমনে আনন্দমুখর ছিল ‘আমাদের বাড়ী’গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে ‘আমাদের বাড়ী (সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস)’ ...
25/04/2026

সম্মানিত অতিথিদের আগমনে আনন্দমুখর ছিল ‘আমাদের বাড়ী’

গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে ‘আমাদের বাড়ী (সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস)’ পরিদর্শনে আগমন করেন দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, যারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং নারীর ক্ষমতায়ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—
১। মুশায়েলা করিম, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, ইনার হুইল ক্লাব, ডিস্ট্রিক্ট-৩৪৫
২। সাজেদা আখতার, প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা, ডিস্ট্রিক্ট-৩৪৫
৩। শারমিন হোসেন, সেক্রেটারি, ইনার হুইল ক্লাব, ডিস্ট্রিক্ট-৩৪৫
এছাড়াও ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানান ‘আমাদের বাড়ী’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. রশীদ এবং ভাইস-চেয়ারম্যান ডা. সিদ্দিকা সুলতানা।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ প্রবীণ ও শিশুদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক সময় কাটান। এ সময় তাঁরা এখানে বসবাসরত প্রবীণ ও শিশুদের জীবনমান আরও উন্নত করার উপায় এবং প্রকল্পটির কার্যক্রমকে কীভাবে আরও সুসংগঠিত, কার্যকর ও টেকসইভাবে পরিচালনা করা যায়—সে বিষয়ে মূল্যবান মতামত ও গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এই মানবিক উদ্যোগের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে অতিথিবৃন্দ তাঁদের ক্লাবের পক্ষ থেকে ‘আমাদের বাড়ী’তে বসবাসরত প্রবীণ ও শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে ‘আমাদের বাড়ী’ এবং ইনার হুইল ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

স্মৃতিময় এই সফরকে চিরস্মরণীয় করে রাখতে অতিথিবৃন্দ প্রকল্প প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি তাঁরা ‘আমাদের বাড়ী’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় তাঁরা প্রকল্পের অন্তর্ভুক্ত এগ্রো ফার্ম, অধ্যাপক ডা. এম. এ. রশীদের প্রতিষ্ঠিত আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং মরিয়ম বিবি মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।

অতিথিবৃন্দের মূল্যবান উপস্থিতি, আন্তরিক সহযোগিতা এবং উৎসাহব্যঞ্জক মতামত আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা জুগিয়েছে।

22/04/2026
15/04/2026

আলহামদুলিল্লাহ…
মি. জাহিদ সাহেব তার জীবনের সব হতাশা ও দুঃসময় কাটিয়ে আজ এখানে নতুন করে আনন্দ ও প্রশান্তির সঙ্গে প্রতিটি দিন অতিবাহিত করছেন। তার মুখের হাসি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। সত্যিই, এই মানুষগুলোর মুখে হাসি ফুটতে দেখা—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও তৃপ্তি।

শুভ নাববর্ষ।
14/04/2026

শুভ নাববর্ষ।

এই রমজানে প্রবীণ ও শিশুদের নিয়ে ইফতারের আয়োজন ছিলো সত্যই অসাধারণ।
13/04/2026

এই রমজানে প্রবীণ ও শিশুদের নিয়ে ইফতারের আয়োজন ছিলো সত্যই অসাধারণ।

গুণী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
12/04/2026

গুণী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কখনও কখনও কিছু মানুষ আসেন—আর অল্প সময়েই হৃদয়ের গভীরে জায়গা করে নেন…কানাডিয়ান প্রবাসী মিসেস রেজিনা সুলতানা চঞ্চলার দীর্ঘদ...
12/04/2026

কখনও কখনও কিছু মানুষ আসেন—আর অল্প সময়েই হৃদয়ের গভীরে জায়গা করে নেন…
কানাডিয়ান প্রবাসী মিসেস রেজিনা সুলতানা চঞ্চলার দীর্ঘদিনের একটি আন্তরিক ইচ্ছা ছিল—বাংলাদেশের একটি বৃদ্ধাশ্রম ঘুরে দেখার। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে তিনি তাঁর প্রিয় বান্ধবী মিসেস স্মৃতিময়ী দাশকে সঙ্গে নিয়ে গত শুক্রবার পরিদর্শনে আসেন “আমাদের বাড়ী (সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস)”।

দুই দিনের এই সফরে তিনি তাঁর অধিকাংশ সময় কাটিয়েছেন আমাদের নিবাসের প্রবীণ ও শিশুদের সাথে। তাঁদের জীবনের গল্প, সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং শিশুদের সাথে প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছেন। শুধু তাই নয়, তিনি প্রবীণ ও শিশুদের সাথে একসাথে বসে খাবার গ্রহণ করে তাঁদের সাথে একাত্ম হওয়ার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

সফরের অংশ হিসেবে তিনি প্রকল্পের পুকুরে মাছ ধরার অভিজ্ঞতাও উপভোগ করেন এবং পুরো প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি তিনি পরিদর্শন করেন অধ্যাপক ডা. এম এ রশীদ স্যারের প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান—আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মরিয়ম বিবি মহিলা দাখিল মাদ্রাসা, হাজী আমজাদ আলী বহুমুখী ফার্ম এবং পল্লী নিবাস।

এই মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সম্মানিত অতিথিবৃন্দ প্রবীণ ও শিশুদের কল্যাণে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

তাঁদের এই আন্তরিকতা, সময় ও সহযোগিতার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
#বৃদ্ধাশ্রম #প্রবীণওশিশু #প্রবীণনিবাস

আমাদের শিশুরা যখন এক সাথেদুপুরের খাবার খায়। #প্রবীণ  #শিশু  #বৃদ্ধাশ্রম  #মানবিক_কাজ
11/04/2026

আমাদের শিশুরা যখন এক সাথে
দুপুরের খাবার খায়।

#প্রবীণ #শিশু #বৃদ্ধাশ্রম #মানবিক_কাজ

বৃষ্টি ভেজা সকালে প্রবীণরা গরম সিঙ্গাড়া খেতে খেতে আড্ডায় মেতেছে। খুব সুন্দর এটি দৃশ্য।
09/04/2026

বৃষ্টি ভেজা সকালে প্রবীণরা গরম সিঙ্গাড়া খেতে খেতে আড্ডায় মেতেছে। খুব সুন্দর এটি দৃশ্য।

Address

Natuapara Bazar, Sadar, Jashore
Jessore
7407

Alerts

Be the first to know and let us send you an email when Amader Bari "Integrated Old & Children Home" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amader Bari "Integrated Old & Children Home":

Share