05/06/2026
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে পরিবেশ-প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সংগঠন গ্রীন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং পরিবেশিক ডিসকভারি ইউটিউব চ্যানেল গ্রীন সেফটি এর দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে কৃষক শ্রমিক ও প্রান্তিক মানুষের সাথে জলবায়ু পরিবেশ সচেতনতা বিষয়ে মাঠ পর্যায়ে বৈঠক, বৃক্ষরোপণ কর্মসূচি এবং 'মাদককে না বলুন খেলাধুলাকে উৎসাহ দিন ও জলবায়ু মোকাবেলায় সচেতন হোন' এই স্লোগানে চার নম্বর নওয়াপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদল এর সহযোগিতায় আয়োজিত বিরামপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ও গ্রীন ওয়ার্ল্ড এর সহযোগীতায় বনায়ন কর্মসূচিতে সাধারন জনগন এবং জলবায়ু ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করে । নানা স্তরের রাজনৈতিক সামাজিক জনগণ ও নেতৃবৃন্দ সহ এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ চিন্তাবিদ ও গ্রীন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের উপদেষ্টা অধ্যাপক ড. ছোলজার রহমান, গ্রীন ওয়ার্ল্ডের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ, ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সিরাজ খা, সম্পাদক মোঃ চান মিয়া, এক দুই তিন নম্বর সংরক্ষিত মহিলা আসনের মেম্বার তাসলিমা পারভীন ডলি, রাসেল আহমেদ, ওয়ার্ড যুবদল সভাপতি মিলন হোসেন, সামাজিক ব্যক্তিত্ব আবুল কালাম, মাসুদ রানা, আনিসুর রহমান বিপুল, লিটন, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, ধারাভাষ্যকার সুমন বিশ্বাস সহ জলবায়ু পরিবেশ কর্মীরা পরিবেশবান্ধব কাজগুলিতে অংশগ্রহণ করে।