Bangladesh Qawmi Chhatra Samaj

Bangladesh Qawmi Chhatra Samaj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Qawmi Chhatra Samaj, Community Organization, কেন্দ্রীয় কার্যালয়ঃ, দক্ষিণ যাত্রাবাড়ী, ১২০৪ Dhaka, Jatrabari.

বাংলাদেশ কওমি ছাত্র সমাজ-এর
লক্ষ্য উদ্দেশ্য, কর্মসূচি এবং নীতিমালা।

লক্ষঃ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে কওমি মাদরাসার ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করত; শিক্ষা ব্যবস্থার উন্নতি সহ যাবতীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্যে যথাযথ ব্যবস্থা নেয়া।

উদ্দেশ্যঃ আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।

কর্মসূচিঃ
১। কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখতে সর্বাত্মক চ

েষ্টা করা
২। দেশের সকল মাদারেসে কওমিয়ার গরীব, অসহায়-দুস্থ ও মেধাবী ছাত্রদের তালিকা প্রনয়ন এবং তাদেরকে শিক্ষা সহায়তাসহ আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করা।
৩। দেশব্যাপী কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ফেরাকে বাতেলা সহ বিভিন্ন বিষয়ের উপর বিশেষ ব্যবস্থাপনায় বিষয় বিত্তিক ফ্রি কোর্সের ব্যবস্থা করা।
৪। ইসলাম ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জনে উৎসাহিত করা।
৫। ব্যক্তিজীবনে নিজেকে ইসলামী শরীয়তের আলোকে নববী ভাবধারায় গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো।
৬।সকল প্রকার নেক আমল অর্জন এবং বদ আমল বর্জন।
৭। জাতীয়ভাবে কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি সনদের যথাযথ বাস্তবায়ন করা।
৮। কওমি শিক্ষার্থীদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বহির্বিশ্বে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য বিশেষ সুযোগ তৈরীর ব্যবস্থা করা
৯। শিক্ষাঙ্গনে সব ধরনের ইসলামী রাজনৈতিক ছাত্র সংগঠনের মাঝে সুসম্পর্ক গড়ে তুলে সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ ফিরিয়ে আনা।
১০। শিক্ষা ক্যাম্পাস-এর সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূর করে শৃঙ্খলা বজায় রাখা।
১১। উলামায়ে দেওবন্দ সহ আকাবিরীনে আসলাফের জিবনীর উপর পুস্তিকা / স্মারক প্রকাশ করা।

নীতিমালাঃ
১। সংগঠনের সকল সদস্যকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষন করতে হবে।
২। সংগঠনের সকল সদস্যকে অবশ্যই দেশের যেকোনো কওমি মাদরাসার ছাত্র হতে হবে।
৩। সংগঠনের ব্যবস্থাপনায় উন্নতির জন্য প্রত্যেক সদস্যকে নিজের একদিনের ব্যায় সমপরিমাণে/আর্থিক অবস্থা অনুযায়ী মাসিক/বার্ষিক এয়ানত দিতে হবে
৪। দেশের শীর্ষস্থানীয় আলেমদের মাধ্যমে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা
৫। মজলিশে আমেলার পাশাপাশি মজলিসে শুরা থাকা
৬। দলমতের ঊর্ধ্বে এসে সংগঠনের কাজে মননিবেশ করা
৭। নীতিমালা বহির্ভূত কোন কাজ করলে সকল দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হবে এমনকি সদস্য পদও বাতিল হতে পারে।

সাংগঠনিক কাঠামোঃ

কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, উপজেলা/থানা শাখা ও শিক্ষা প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে বাংলাদেশ কওমি ছাত্রসমাজের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়মঃ

যদি কোন কওমি শিক্ষার্থী বাংলাদেশ কওমি ছাত্র সমাজ এর লক্ষ্য উদ্দেশ্যর সাথে একমত হয়ে আস্থাবান হন, এবং সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে তিনি নিদৃষ্ট ফরমের মাধ্যমে সংগঠনের সদস্য হতে পারবেন।

13/02/2024
اهلا سهلا. ١٤٤٥
19/07/2023

اهلا سهلا. ١٤٤٥

হাটহাজারী মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা ইয়াহইয়া সাহেবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।মহান আল্লাহ যেন, হযরতের সকল ...
03/06/2023

হাটহাজারী মাদরাসার সম্মানিত মুহতামিম আল্লামা ইয়াহইয়া সাহেবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ যেন, হযরতের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই সাথে পরিবার পরিজন, ভক্ত, অনুরক্ত ছাত্র শিক্ষক সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দিন।

ছাত্রসমাজ ও দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌺🥀
22/04/2023

ছাত্রসমাজ ও দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌺🥀

১৩,১৪ ও ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমা সফল হোক
11/01/2023

১৩,১৪ ও ১৫ জানুয়ারি বিশ্ব ইজতেমা সফল হোক

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৮ তম মারকাজি ইজতেমা সফল হউক।
04/11/2022

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর ২৮ তম মারকাজি ইজতেমা সফল হউক।

বাংলাদেশ কওমি ছাত্র সমাজ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘরোয়া মিটিং বাদ এশা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চত্ত্বরে অনুষ্ঠি...
29/10/2022

বাংলাদেশ কওমি ছাত্র সমাজ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘরোয়া মিটিং বাদ এশা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

ইনশা-আল্লাহ নতুন কিছুর অপেক্ষায়...

Address

কেন্দ্রীয় কার্যালয়ঃ, দক্ষিণ যাত্রাবাড়ী, ১২০৪ Dhaka
Jatrabari

Telephone

+8801631337808

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Qawmi Chhatra Samaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share