05/06/2026
সবুজ পৃথিবী, আমাদের অঙ্গীকার! 🌳
আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আজ মেহেরপুরে UJAAN-এর উদ্যোগে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
এবারের আয়োজনের সবচেয়ে সুন্দর এবং আশাব্যাঞ্জক দিক ছিল আমাদের শিশুবন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যারা আগামীর ভবিষ্যৎ, সেই ছোট্ট সোনামণিরাই আজ নিজ হাতে মাটির ছোঁয়া নিয়ে রোপণ করেছে নতুন প্রাণের বীজ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়তে হলে এই নতুন প্রজন্মকেই সবচেয়ে আগে পরিবেশ সচেতন করে তুলতে হবে—আর আজ মেহেরপুরের এই খুদে পরিবেশবাদীরা সেটাই প্রমাণ করে দেখালো।
কর্মসূচিতে UJAAN-এর সদস্যবৃন্দ, স্থানীয় শুভাকাঙ্ক্ষী এবং আমাদের শিশুবন্ধুরা মিলে মেহেরপুরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে।
একটি গাছ, একটি প্রাণ। আমাদের শিশুরা যেভাবে আজ প্রকৃতির সুরক্ষায় হাত বাড়িয়েছে, আসুন আমরা বড়রাও সেই দায়িত্ব পালন করি। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে UJAAN সবসময় কাজ করে যাচ্ছে। আজকের এই সুন্দর উদ্যোগে অংশ নেওয়া প্রতিটি শিশুকে এবং আমাদের পাশে থাকা সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা।
আজকের এই চমৎকার আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এবং সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য বিশেষ ধন্যবাদ মো. নওসাদ আলী-কে। সেই সাথে এমন দারুণ একটি পরিবেশবান্ধব উদ্যোগের পেছনে নিরলস অনুপ্রেরণা জোগানোর জন্য UJAAN-এর প্রতিষ্ঠাতা মো. আশিকুর রহমান-এর প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।