Ar Rahman Foundation

Ar Rahman Foundation For Human Being with Sunnah

23/12/2025

আসসালামু আলাইকুম,
শীতের এই কনকনে ঠান্ডায় আবারও অসহায় মানুষদের পাশে "আর-রহমান ফাউন্ডেশন" আমাদের চারপাশেই আছে অনেক অসহায় মানুষ যাদের ঘরে উষ্ণতা নেই, নেই শীত নিবারণের সামান্য উপকরণও। একটি কম্বলই হতে পারে তাদের জন্য রাত পার করার একমাত্র ভরসা।
আমরা উদ্যোগ নিয়েছি শীতে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করার। এই মানবিক কাজে আপনাদের সামান্য সহযোগিতাই কারো জীবনে এনে দিতে পারে অনেকটা স্বস্তি।
🤝 আসুন, সবাই মিলে শীতের কষ্ট লাঘবে পাশে দাঁড়াই।
আপনার দান,হোক ছোট বা বড়,একটি জীবনকে দিতে পারে উষ্ণতা।
সাহায্য করতে যোগাযোগ করুন / ইনবক্স করুন।
নগদ/বিকাশ/রকেট: 01991-370461

মানবতার পাশে থাকুন।

আলহামদুলিল্লাহ, মাহে রমজান উপলক্ষে মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় হাদিয়া বণ্টন।
25/02/2025

আলহামদুলিল্লাহ, মাহে রমজান উপলক্ষে মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় হাদিয়া বণ্টন।

মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় ...
17/02/2025

মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। আল্লাহতায়ালা বলেন, ‘হে নবী! তাদের ধন-সম্পদ থেকে সদকা নিয়ে তাদেরকে পাক-পবিত্র করুন, (নেকির পথে) তাদের এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন। (সুরা তওবা : ১০৩)।

রমজান মাসে দানে ৭০ গুণ বেশি সওয়াব
রমজানে প্রতিটি ভালো কাজের নেকি ৭০ গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এ মাসে যত বেশি দান-সদকা করা যাবে, তা বহুগুণে বৃদ্ধি পাবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে রমজান মাসে বেশি পরিমাণে দান করতে উৎসাহিত করতেন। রমজান মাসে একটি নফল আমল ফরজের মর্যাদায় সিক্ত। সে হিসেবে রমজান মাসে আমাদের প্রতিটি দান-সদকাই ফরজ হিসেবে আল্লাহতায়ালার কাছে গণ্য। দান-সদকার এমন ঈর্ষণীয় ফজিলত অন্যান্য মাসে কখনোই পাওয়া যাবে না। শুধু রমজানেই এই অফার সীমাবদ্ধ।

আসুন মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন তারা এই ঊর্ধ্ব গতির বাজার ব্যাবস্থায় অর্থ সংকটাপন্ন মানুষকে কিছু হাদিয়া দিয়ে তাদের পাশে দারাই।

আলহামদুলিল্লাহ...শীতে একটু উষ্ণতা নিয়ে আশ্রয়হীন মানুষের পাশে।আল্লাহতালা আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন তাদের অসহায় মানুষে...
17/01/2025

আলহামদুলিল্লাহ...শীতে একটু উষ্ণতা নিয়ে আশ্রয়হীন মানুষের পাশে।
আল্লাহতালা আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন তাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।আমিন।
বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ।

07/01/2025

এই নাদান নফস গুনাহ ছাড়তে পারে না,
তাওবার পূর্বে ও পরে সে গুনাহে মত্ত থাকে।
সবটা জানার পরেও আসমানের দিকে দীর্ঘশ্বাস ছেড়ে সে রবকে বলে,
ইয়া রাব্বি! আমিতো তাওবা করি অথচ, আমার দুঃখ ফুরাবার দুআ কবুল হয় না কেনো?

- উম্মুল আরওয়াহ্।

29/12/2024

ইসলামে সম্পদশালী মানুষের উপর দানের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যা সদকা ও জাকাত নামে পরিচিত। আল্লাহ তাআলা মানুষের প্রতি অসীম করুণাময়, তাই দানের মাধ্যমে তিনি সমাজে একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেছেন

Address

Monirajpur
Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar Rahman Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share