Ovilash - অভিলাষ

Ovilash - অভিলাষ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ovilash - অভিলাষ, Nonprofit Organization, Jaipur Hat.

অভিলাষ একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন, যা মানুষের কল্যাণে নিবেদিত। মানবতার সেবাকে প্রধান লক্ষ্য হিসেবে রেখে অভিলাষ সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করে, যাতে প্রতিটি মানুষ একটি সম্মানজনক ও সুন্দর জীবন যাপন করতে পারে।

"মানবতার কল্যাণে মানবসেবা " – এই মূলমন্ত্রকে ধারণ করে

অভিলাষ স্বেচ্ছাসেবীদের একত্রিত করে ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই – ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার শক্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা।

আসুন, আমরা সবাই একসাথে এগিয়ে যাই মানবতার পথে!

“মনের ভয়কে দূর করুন,স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤(অভিলাষের ৪৩ তম ব্লাড ডোনেট)আলহামদুলিল্লাহ 💝 এক রক্ত শূন্যতা রোগীকে আমাদে...
09/04/2026

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤

(অভিলাষের ৪৩ তম ব্লাড ডোনেট)

আলহামদুলিল্লাহ 💝

এক রক্ত শূন্যতা রোগীকে আমাদের সংগঠনের একজন সদস্য " বি পজিটিভ (B+) এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। 😊

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই পোস্ট.

ধন্যবাদ ❤️

👇
06/04/2026

👇

“মনের ভয়কে দূর করুন,স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤(অভিলাষের ৪২ তম ব্লাড ডোনেট)আলহামদুলিল্লাহ 💝 এক রক্ত শূন্যতা রোগীকে আমাদে...
01/04/2026

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤

(অভিলাষের ৪২ তম ব্লাড ডোনেট)

আলহামদুলিল্লাহ 💝

এক রক্ত শূন্যতা রোগীকে আমাদের সংগঠনের একজন সদস্য " বি পজিটিভ (B+) এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। 😊

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই পোস্ট.

ধন্যবাদ ❤️

ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’পবিত্র ঈদকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহ...
18/03/2026

ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’

পবিত্র ঈদকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সেবামূলক সংগঠন ‘অভিলাষ’। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার প্রায় ১৩টি গ্রামে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সদস্যরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার পৌঁছে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল লাচ্চা সেমাই (৫০০ গ্রাম), চিনি (৫০০ গ্রাম), গুঁড়া দুধ (২ প্যাকেট), আটা (১ প্যাকেট) এবং পরিমাণমতো বাদাম ও কিশমিশ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের সামান্য উদ্যোগই পারে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে। সকল মুসলিম একে অপরের ভাই—এই বিশ্বাস থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন, যা ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির যাত্রা শুরু হয় শিক্ষার্থীদের নিজস্ব সঞ্চয়—টিফিনের টাকা ও পকেট খরচ থেকে। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা মানবিক কাজ চালিয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ দেখাবে।

অভিলাষের সদস্যরা সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করে বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহ ও সমর্থন দিলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সংগঠনটির মতে, একতা ও মানবিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘অভিলাষ’ শুধু একটি সংগঠন নয়, বরং এটি মানবতার এক প্রতিচ্ছবি—যা একদিন বৃহত্তর সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবে।

"ঈদের হাসি ফুটুক সবার মুখে " – কারণ প্রতিটি হাসিই আনন্দের বার্তা!রমজান করুণা, সহানুভূতি ও একতার মাস। এই পবিত্র সময়ে, আমর...
09/03/2026

"ঈদের হাসি ফুটুক সবার মুখে " – কারণ প্রতিটি হাসিই আনন্দের বার্তা!

রমজান করুণা, সহানুভূতি ও একতার মাস। এই পবিত্র সময়ে, আমরা আত্মিক উন্নতির পাশাপাশি দরিদ্র ও অসহায়দের জন্য কিছু করার সুযোগ পাই। সেই লক্ষ্যেই অভিলাষ আপনাদের সাহায্যে সবার মুখে ঈদের হাসি ফুটাতে চায় "
আপনার একটি উদ্যোগ যা ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি রাখে।

প্রতিবারের ন‍্যায় এবারও আপনাদের মাধ্যমে আমরা ১০০ টি পরিবারের মুখে হাসি ফুটাতে চাই ।

৩০০/- টাকায় আপনিও হতে পারেন একটি পরিবারের হাসির কারণ ।

সহযোগিতা পাঠাতেঃ
বিকাশঃ 01887926346
নগদঃ 01308131015
রকেটঃ 01887926346

#অভিলাষ

“মনের ভয়কে দূর করুন,স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤(অভিলাষের ৪১ তম ব্লাড ডোনেট)আলহামদুলিল্লাহ 💝 এক রক্ত শূন্যতা রোগীকে আমাদে...
17/02/2026

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤

(অভিলাষের ৪১ তম ব্লাড ডোনেট)

আলহামদুলিল্লাহ 💝

এক রক্ত শূন্যতা রোগীকে আমাদের সংগঠনের একজন সদস্য " ও পজিটিভ (O+) এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। 😊

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই পোস্ট.

ধন্যবাদ ❤️

02/02/2026

জয়পুরহাট জেলা কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের ক্যান্সারে আক্রান্ত জালাল মন্ডলের মানবেতর জীবনসংগ্রামের চিত্র তুলে ধরছে অভিলাষ পরিবার।
আমাদের অনুসন্ধানে জানা গেছে, এই মরণব্যাধির চিকিৎসায় বিপুল অর্থ ব্যয়ের কারণে তার ১ শতক জায়গায় নির্মিত একটি ছোট ঘর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
তার কোনো ছেলে সন্তান নেই, নেই দায়িত্ব নেওয়ার মতো কেউ। এমন অসহায় অবস্থায় অভিলাষ পরিবার তার পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নিয়েছে।

আমরা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল সকল মানুষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি—সাধ্য অনুযায়ী এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান।

সহযোগিতার জন্য
📌 বিকাশ নম্বরঃ 01781993315((Personal) (তার নিজে স্ব নাম্বার)

📌 নগদ নম্বরঃ 01887926346 ((Personal)
📌 রকেট নম্বরঃ01887926346 ((Personal)

উল্লেখ্য, ভুক্তভোগীর নিজস্ব নগদ ও রকেট নম্বর না থাকায় আমাদের সংগঠনের মাধ্যমে এই নম্বরগুলো প্রদান করা হয়েছে। ইনশাআল্লাহ, সংগৃহীত অর্থ পরবর্তী ভিডিওর মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হবে।

🤲 আসুন, মানবতার টানে আমরা সবাই একসাথে দাঁড়াই।
বি: দ্র: “তাদের সম্মতিক্রমে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। তারা কেবল মানুষের নিকট থেকে কিছু সহায়তা প্রত্যাশা করেন।”

“মনের ভয়কে দূর করুন,স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤(অভিলাষের ৪০ তম ব্লাড ডোনেট)আলহামদুলিল্লাহ 💝 এক রক্ত শূন্যতা রোগীকে আমাদে...
27/01/2026

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤

(অভিলাষের ৪০ তম ব্লাড ডোনেট)

আলহামদুলিল্লাহ 💝

এক রক্ত শূন্যতা রোগীকে আমাদের সংগঠনের একজন সদস্য " এ পজিটিভ (A+) এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। 😊

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই পোস্ট.

ধন্যবাদ ❤️

“মনের ভয়কে দূর করুন,স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤(অভিলাষের ৩৯ তম ব্লাড ডোনেট)আলহামদুলিল্লাহ 💝 এক রক্ত শূন্যতা রোগীকে আমাদে...
29/12/2025

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤

(অভিলাষের ৩৯ তম ব্লাড ডোনেট)

আলহামদুলিল্লাহ 💝

এক রক্ত শূন্যতা রোগীকে আমাদের সংগঠনের একজন সদস্য " এ পজিটিভ (A+) এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। 😊

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই পোস্ট.

ধন্যবাদ ❤️

29/12/2025

“মনের ভয়কে দূর করুন,
স্বেচ্ছায় রক্তদান করুন” 🖤

(অভিলাষের ৩৮ তম ব্লাড ডোনেট)

আলহামদুলিল্লাহ 💝

এক রক্ত শূন্যতা রোগীকে আমাদের সংগঠনের একজন সদস্য " ও পজিটিভ (O+) এক ব্যাগ লাল ভালবাসা দান করেছেন। 😊

আসুন আমরা সকলে রক্তদান করি এবং অন্যকে রক্তদানে উৎসাহ প্রদান করি।

বিঃ দ্রঃ এই ছবিগুলো শো-অফ করার জন্য নয়। শুধুমাত্র নতুনদের সেচ্ছায় রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই পোস্ট.

ধন্যবাদ ❤️

Address

Jaipur Hat
5930

Alerts

Be the first to know and let us send you an email when Ovilash - অভিলাষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share