20/06/2026
হামিদা খাতুন, সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল গ্রামের একজন সংগ্রামী নারী এবং মুন্ডারডেইল জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি তার পরিবার নিয়ে প্রতিকূল পরিবেশে সমুদ্র উপকূলে বসবাস করতেন। প্রতিবছর ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে তার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতো, যা তার পরিবারের জন্য অনিশ্চয়তা ও ঝুঁকি তৈরি করত।
কিন্তু আজ সেই চিত্র বদলে গেছে। এসডিআই-এর আরএইচএল প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল বসতবাড়ি পেয়ে হামিদা খাতুন ও তার পরিবার এখন নিরাপদ ও স্বস্তিতে বসবাস করছেন।
হামিদা খাতুনের হাসিমুখই প্রমাণ করে-একটি নিরাপদ আবাসন শুধু একটি ঘর নয়, এটি একটি পরিবারের নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যতের নিশ্চয়তা।