সংগঠনের ধরণ
বন্ধুছায়া সম্পূর্ণস্বাধীন, সামাজিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িকমনোভাবাপন্ন সংগঠন। এই সংগঠনের কোনঅঙ্গসংগঠন থাকবে না বা এই সংগঠন অন্য কোনসংগঠনের অঙ্গসংগঠন হিসেবে কাজ করবে না।
লক্ষ্য ও উদ্দেশ্য
১.বন্ধুছায়া প্রধানতসামাজিককর্মকাণ্ড পরিচালনা করবে।
২.বন্ধুছায়া শুভ বুদ্ধিসম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিতকরবে।
৩.বন্ধুছায়া সবসময়সমাজেরদারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদে
র পাশে থাকবে।
৪.বন্ধুছায়া এতিমশিশুদেরনিয়ে কাজ করবে।
৫.বন্ধুছায়া পরিবেশএরভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ এবং অন্য যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।
৬.বন্ধুছায়া সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ওউৎসাহপ্রদান করবে।
৭.বন্ধুছায়া প্রাথমিকচিকিৎসাসেবা প্রদানে সহায়তা করবে।
৮.বন্ধুছায়া রক্তেরগ্রুপনির্ণয় এবং রক্তদাতা সংগ্রহে ব্লাড ব্যাংক গঠন করবে।
৯.বন্ধুছায়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যেশিক্ষাউপকরণও উচ্চ শিক্ষায় দিক নির্দেশনা প্রদান করবে।
১০. বন্ধুছায়া জ্ঞান বিকাশের লক্ষে পাঠাগার গঠন করবে।
১১. সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করে মাদকাসক্তি দূর করতেবন্ধুছায়া অগ্রণীভূমিকা রাখবে।
১২. বাল্যবিবাহ বন্ধ করতে বন্ধুছায়া কাজ করবে।
এছাড়াও সামাজিক অবঃক্ষয় রোধে এবং সামাজিক উন্নয়নের সকল কাজে বন্ধুছায়া পাশে থাকবে।
সদস্য
১) কেবল মাত্র জন্মসূত্রে বাংলাদেশী ও উৎসাহিত এবং সংগঠনের লক্ষ্যও উদ্দেশ্য, গঠনতন্ত্রের সাথে সমমনা নাগরিক এ সংগঠনেরসদস্য হতে পারবে।
২) সদস্যের শ্রেণীবিভাগ-
নিম্নরূপ চার প্রকারের সদস্য থাকবেঃ
অ) সাধারণ সদস্য: দেশের যে কোন নাগরিক ৫০ টাকা প্রদান সাপেক্ষে ফরমপূরণের মাধ্যমে সাধারণ সদস্য হতে পারবে এবং মাসিক বা দ্বিমাসিক বা অর্ধ-বার্ষিকহারে নিয়মিত নির্দিষ্ট চাঁদা দিতে হবে।
আ) সহযোগী সদস্য: প্রবাসী বাংলাদেশীরা নূন্যতম ২০০ টাকা প্রদান সাপেক্ষেফরম পূরণের মাধ্যমে সহযোগী সদস্য হতে পারবে।
ই) সম্মানিত সদস্য: স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপকোন ব্যক্তিকে নির্বাহী পরিষদের অনুমোদন ক্রমে সম্মানিত সদস্য পদ প্রদান করা হবে।
ঈ) আজীবন সদস্য: এককালীন ১০,০০০ বা তার অধিকটাকা প্রদান সাপেক্ষে ফরম পূরণের মাধ্যমে যে কোন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সংগঠনেরআজীবন সদস্য হতে পারবেন।
৩) প্রত্যেক সদস্যকে বাধ্যতামূলক প্রতি মাসের ১০ তারিখের মধ্যেমাসিক ফি দিতে হবে।
৪) নির্বাহী পরিষদ সদস্যদের মাসিক ফি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
সদস্য পদ বাতিলের/স্থগিতের নিয়মাবলী
১. যদি কোন সদস্য স্বেচ্ছায় সঠিক ও উপযুক্ত কারণ দর্শানো পূর্বক লিখিতআকারে পদত্যাগ করেন।
২. যদি মানসিক ভারসাম্য হারান।
৩. একটানা তিন মাসের মাসিক ফি প্রদান না করলে।
৪. যদি সংগঠনের গঠনতন্ত্র ও স্বার্থের পরিপন্থী কোন কাজ করেন বা তারস্বভাব আচার-আচরণ সংস্থার পরিপন্থী হয়।
৫. মৃত্যু হলে বা মস্তিস্ক বিকৃতি ঘটলে অথবা আর্থিক অসংগতি দেখা দিলেঅথবা আদালত কর্তৃক দেশের অপরাধমূলক সাজা হলে।
৬. যদি দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয়ও অকর্মণ্য হয়ে পরেন।
৭. প্রাসঙ্গিক কারণে কোন সদস্যকে বহিষ্কার করার এখতিয়ার সংগঠনের প্রধানব্যক্তিগণ সংরক্ষণ করেন।
৮. সংগঠনে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে।