Socchar Students’ Network-SSN, University of Chittagong Chapter

Socchar Students’ Network-SSN, University of Chittagong Chapter SSN serves as a dynamic platform for raising awareness.

The Socchar Students’ Network (SSN), a sister concern of Socchar Torture Watchdog Bangladesh, is dedicated to empowering students to practice, promote, and protect human rights. SSN serves as a dynamic platform for raising awareness, reporting violations, and advocating for justice. By collaborating with university administrations, educators, and external stakeholders, the organization seeks to cu

ltivate a culture rooted in the respect, protection, and promotion of human rights within academic institutions and beyond.

❝সোচ্চার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের❞ পক্ষ থেকে ভিসি স্যারকে অভিনন্দন।
16/03/2026

❝সোচ্চার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের❞ পক্ষ থেকে ভিসি স্যারকে অভিনন্দন।

জকসু নির্বাচনে সোচ্চারের জরিপ কতটা সঠিকভাবে প্রেডিকশান দিতে পেরেছে?১) সোচ্চারের জরিপ বলেছিলো প্রধান তিন পদে ছাত্রশিবিরের...
08/01/2026

জকসু নির্বাচনে সোচ্চারের জরিপ কতটা সঠিকভাবে প্রেডিকশান দিতে পেরেছে?

১) সোচ্চারের জরিপ বলেছিলো প্রধান তিন পদে ছাত্রশিবিরের প্যানেল জিতবে। প্রকৃত ফলাফল তাই হয়েছে।

২) ভিপি পদে সোচ্চারের প্রেডিকশান ছিলো রিয়াজ পাবে ৪৩.০৩% ভোট, রাকিব ৪১.৪৮% ভোট। ব্যবধান হবে ২.৫৫%। অবশ্য সোচ্চারের পরের জরিপে আমরা দেখিয়েছি ব্যবধান বেড়ে ৫% এর মতো হবে। রিয়াজ ও রাকিব প্রকৃত ভোট পেয়েছে ৪৬% ও ৩৯%। ব্যবধান হয়েছে ৭% এর মতো। ভিপি পদে আমরা প্রেডিক্ট করেছি হাড্ডাহাড্ডি কনটেস্ট হবে। হয়েছেও তাই।

৩) জিএস পদে সোচ্চারের প্রেডিকশান ছিলো আরিফ পাবে ৪১%, খাদিজা পাবে ২৯% ভোট। ব্যবধান হবে ১২%। আমাদের পরের সার্ভেতে আমরা বলেছি এই ব্যবধান বাড়বে। প্রকৃত ভোটে আরিফ পেয়েছে ৪৬% ভোট এবং ব্যবধান হয়েছে ২৭% এর মতো।

৪) এজিএস পদে সোচ্চারের প্রেডিকশান ছিলো মাসুদ পাবে ৪০.৫৫%, তানজিল পাবে ২৯.৩৪%। ব্যবধান হবে ১২%। পরের জরিপে রিভিল্ড ভোটে দুজনের ব্যবধান ছিলো ৮.৩%। প্রকৃত ভোটে ব্যবধান হয়েছে ৯%। আরিফ পেয়েছে ৪২% ভোট এবং তানজিল পেয়েছে ৩৩% ভোট।

৫) সোচ্চারের জরিপ বলেছে অন্যান্য পদগুলোতে বেশিরভাগ পদে ছাত্রশিবিরের প্যানেল জিতবে (অন্যান্য ছাত্রসংসদের প্রভাব পড়বে, ছাত্রশিবিরের প্যানেলের অধিকাংশ প্রার্থীদের ভোট দিবে)। প্রকৃত ফলাফলে শিবির প্যানেল ২১ টির মধ্যে ১৭ টিতে জিতেছে।

৬) ভিপি, জিএস, এজিএসের বাইরে অন্যান্য পদে ১৭.৮% কেইসে ছাত্রদলের জিতার আভাস এসেছিলো। ১৮ টি পদের ১৭.৮% হচ্ছে ৩.২। ছাত্রদল ৩ বা ৪ টি পদে জিতেছে।

বিবৃতি:১৮ ডিসেম্বর, ২০২৫জুলাই বিপ্লবের সাহসী সেনানী ও আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীর শাহাদাতে "সোচ্চার স্টুড...
18/12/2025

বিবৃতি:
১৮ ডিসেম্বর, ২০২৫

জুলাই বিপ্লবের সাহসী সেনানী ও আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীর শাহাদাতে "সোচ্চার স্টুডেন্টস' নেটওয়ার্ক- চবি চ্যাপ্টার" গভীর শোক ও তীব্র ক্ষোভ জানাচ্ছে। সন্ত্রাসী হামলায় তাঁর মৃত্যু শুধু একজন বিপ্লবীর প্রস্থান নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। আমরা শহীদ হাদীর আত্মার মাগফিরাত কামনা করছি।

হামলাকারী চিহ্নিত খুনিরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে—এতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সরকারকে কূটনৈতিক উদ্যোগে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানাই। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ১২ ডিসেম্বর ২০২৫আজ জুম্মার নামাজের পর রাজধানীর পল্টন-বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা...
12/12/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫

আজ জুম্মার নামাজের পর রাজধানীর পল্টন-বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী–এর ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা চালানো হয়। নির্বাচনী মাঠে সক্রিয় থাকা এক প্রার্থীর ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার জন্য গভীর উদ্বেগের বিষয়। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার মনে করে এ ধরনের সহিংসতা শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ওপর আঘাত। আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি এবং নিচের দাবিসমূহ জোরালোভাবে উত্থাপন করছি:

১. হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, এবং ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।
২. শরিফ ওসমান বিন হাদীর সার্বক্ষণিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত দিতে হবে, যেন তার পরিবার ও জনসাধারণ যথাযথ তথ্য পায়।
৩. জাতীয় নির্বাচন সামনে রেখে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৪. গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের প্রতি হুমকি বা হামলার ঘটনা রোধে কঠোর নজরদারি ও জবাবদিহি ব্যবস্থা চালু করা জরুরি।

সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার দৃঢ়ভাবে বিশ্বাস করে—রাজনৈতিক মত প্রকাশ, নির্বাচনী কার্যক্রম ও শান্তিপূর্ণ প্রচারণা চালানো প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাশা করি—রাষ্ট্র সব নাগরিকের সমান নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বজায় রাখবে।

রবিউল হোসাইন রাকিব
সভাপতি,
সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে CUCSU - Chittagong University Central Students' Union  (চাকসু) এবং Socch...
11/12/2025

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে CUCSU - Chittagong University Central Students' Union (চাকসু) এবং Socchar Students’ Network-SSN, University of Chittagong Chapter –এর যৌথ আয়োজন "𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗪𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿"।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোসাল সাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সোচ্চার । Torture WatchDog Bangladesh এর সভাপতি ড. শিব্বির আহমেদ। তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, নিরাপদ শেখার পরিবেশ ও প্রশাসনিক জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

অপর স্পিকার এডভোকেট জিয়া হাবিব আহসান, প্রেসিডেন্ট, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন চাকসু'র আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, যিনি ছাত্র প্রতিনিধিত্ব, আইনি সচেতনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরেন।

প্রোগ্রামটি সঞ্চালনা করেন সোচ্চার SSN-CU–এর সেক্রেটারি সাইফুদ্দিন রাকিব এবং সহ-সভাপতি সাদিয়া আক্তার কথিকা। সভায় সভাপতিত্ব করেন চাকসু সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, যিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

আলোচনায় ভুক্তভোগী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং সমস্যাগুলো সমাধানে বাস্তব পদক্ষেপের দাবি জানান।

চাকসু বিশ্বাস করে—এ ধরনের সচেতনমূলক আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবাধিকার চর্চা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সোচ্চার স্টুড...
09/12/2025

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে
“𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 𝗮𝗻𝗱 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿”

শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সময়: সকাল ৯:৩০
তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫
স্থান: সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রধান অতিথি
প্রফেসর ড. ইয়াহিয়া আখতার
মাননীয় উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন:

Dr. Sibbir Ahmad
President, Torture Watchdog Bangladesh
& Postdoctoral Research Fellow, University of Virginia, USA

Advocate Zia Habib Ahsan
Secretary General, Bangladesh Human Rights Foundation
& Advocate, Supreme Court of Bangladesh

ক্যাম্পাস নির্যাতন প্রতিরোধে সোচ্চার হোন আপনিও।

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে।

𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿On this 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗛𝘂𝗺𝗮𝗻 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝘆, the 𝗖𝗵𝗶𝘁𝘁𝗮𝗴𝗼𝗻𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗖𝗲𝗻𝘁𝗿...
09/12/2025

𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿

On this 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗛𝘂𝗺𝗮𝗻 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝘆, the 𝗖𝗵𝗶𝘁𝘁𝗮𝗴𝗼𝗻𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗖𝗲𝗻𝘁𝗿𝗮𝗹 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀’ 𝗨𝗻𝗶𝗼𝗻 (𝗖𝗨𝗖𝗦𝗨) & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀’ 𝗡𝗲𝘁𝘄𝗼𝗿𝗸 – 𝗖𝗨 𝗖𝗵𝗮𝗽𝘁𝗲𝗿, proudly presents a special program dedicated to promoting awareness and dialogue on campus rights, safety, and dignity.

This initiative, “𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿”, warmly invites students and members of the university community to share their experiences and perspectives. The program will also feature expert insights from national human rights advocates and representatives from United Nations.

▪️ Date: 10 December 2025
▪️ Time: 09:30 AM
▪️ Venue: Social Science Faculty Auditorium, University of Chittagong

Program Highlights:
• 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗼𝗳 𝗩𝗶𝗰𝘁𝗶𝗺𝘀
• 𝗣𝗮𝗻𝗲𝗹 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻
• 𝗜𝗻𝘁𝗲𝗿𝗮𝗰𝘁𝗶𝘃𝗲 𝗤&𝗔

As we commemorate 𝗛𝘂𝗺𝗮𝗻 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝘆, let us reaffirm our commitment to dignity, justice, and awareness.

𝗬𝗼𝘂𝗿 𝘃𝗼𝗶𝗰𝗲 𝗺𝗮𝘁𝘁𝗲𝗿𝘀—be part of this meaningful conversation.

For any query, feel free to contact with

𝗙𝗮𝘇𝗹𝗲 𝗥𝗮𝗯𝗯𝗶 𝗧𝗮𝘄𝗵𝗶𝗱
Law & Human Rights Secretary
Chittagong University Central Students Union (CUCSU)
Cell: +880 1872-019663
Email: [email protected]

Saifuddin Rakib
Secretary, Socchar Students' Network- CU
Cell: +8801605796788
Email: [email protected]

𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿On this 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗛𝘂𝗺𝗮𝗻 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝘆, the 𝗖𝗵𝗶𝘁𝘁𝗮𝗴𝗼𝗻𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗖𝗲𝗻𝘁𝗿...
08/12/2025

𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿

On this 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗛𝘂𝗺𝗮𝗻 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝘆, the 𝗖𝗵𝗶𝘁𝘁𝗮𝗴𝗼𝗻𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗖𝗲𝗻𝘁𝗿𝗮𝗹 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀’ 𝗨𝗻𝗶𝗼𝗻 (𝗖𝗨𝗖𝗦𝗨) & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀’ 𝗡𝗲𝘁𝘄𝗼𝗿𝗸 – 𝗖𝗨 𝗖𝗵𝗮𝗽𝘁𝗲𝗿, proudly presents a special program dedicated to promoting awareness and dialogue on campus rights, safety, and dignity.

This initiative, “𝗖𝗮𝗺𝗽𝘂𝘀 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀: 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗨𝗖𝗦𝗨 & 𝗦𝗼𝗰𝗰𝗵𝗮𝗿”, warmly invites students and members of the university community to share their experiences and perspectives. The program will also feature expert insights from national human rights advocates and representatives from United Nations.

▪️ Date: 10 December 2025
▪️ Time: 09:30 AM
▪️ Venue: BBA Faculty Auditorium, FBA, University of Chittagong

Program Highlights:
• 𝗩𝗼𝗶𝗰𝗲 𝗼𝗳 𝗩𝗶𝗰𝘁𝗶𝗺𝘀
• 𝗣𝗮𝗻𝗲𝗹 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻
• 𝗜𝗻𝘁𝗲𝗿𝗮𝗰𝘁𝗶𝘃𝗲 𝗤&𝗔

As we commemorate 𝗛𝘂𝗺𝗮𝗻 𝗥𝗶𝗴𝗵𝘁𝘀 𝗗𝗮𝘆, let us reaffirm our commitment to dignity, justice, and awareness.

𝗬𝗼𝘂𝗿 𝘃𝗼𝗶𝗰𝗲 𝗺𝗮𝘁𝘁𝗲𝗿𝘀—be part of this meaningful conversation.

For any query, feel free to contact with

𝗙𝗮𝘇𝗹𝗲 𝗥𝗮𝗯𝗯𝗶 𝗧𝗮𝘄𝗵𝗶𝗱
Law & Human Rights Secretary
Chittagong University Central Students Union (CUCSU)
Cell: +880 1872-019663
Email: [email protected]

Saifuddin Rakib
Secretary, Socchar Students' Network- CU
Cell: +8801605796788
Email: [email protected]

Today, the Socchar Students’ Network-SSN, University of Chittagong Chapter organized a day-long training session on Capa...
04/12/2025

Today, the Socchar Students’ Network-SSN, University of Chittagong Chapter organized a day-long training session on Capacity Building of Human Rights Activism in cooperation with the United Nations Office of the High Commissioner for Human Rights (OHCHR).

The session on Fundamentals of Human Rights and Understanding the UN Human Rights Mechanism was led by Md. Zahid Hossain, Officer, UN OHCHR Dhaka Office.
Anas Ibne Monir, President of the Socchar Student's Network, Dhaka University Chapter, conducted the sessions on How to Deal with Traumatised People and Human Rights Documentation and Activism Challenges on Campuses.

A total of 30 members of the Socchar Student's Network, Chittagong University Chapter, participated in this training session.

সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার (SSN CU) ও সোচ্চার । Torture WatchDog Bangladesh  এর যৌ...
03/12/2025

সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার (SSN CU) ও সোচ্চার । Torture WatchDog Bangladesh এর যৌথ উদ্যোগে 'Dissemination and Discussion on UN Fact-Finding Report' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
বিবিএ ফ্যাকাল্টি অডিটোরিয়ামে সোচ্চার চবি চ্যাপ্টারের সদস্য তাছফিয়া নূর ইফা ও সেক্রেটারি সাইফুদ্দিন রাকিবের সঞ্চালনায় এবং সভাপতি রবিউল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার। UN Office of the High Commissioner for Human Rights ঢাকা এর মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হোসাইনের প্রবন্ধ উপস্থাপনে সহ-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোচ্চার চবি চ্যাপ্টারের উপদেষ্টা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্যা পাটোয়ারী ও সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের সভাপতি আনাস বিন মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, মানবাধিকার ও আইন সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক তাহসিনা রহমান। উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত বাবা ও মা।

Address

Hathazari
4331

Alerts

Be the first to know and let us send you an email when Socchar Students’ Network-SSN, University of Chittagong Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share