15/06/2026
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) পদে অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) পদে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এসময় উপস্থিত ছিলেন চবি শাখা তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আই এইচ ইমন, সাংগঠনিক সম্পাদক আজিজ ওয়েসি, সহ-সাংগঠনিক সম্পাদক কারিশমা ইরিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পাশে সবসময় থাকবেন এবং ফোরামকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সফিকুল ইসলাম স্যার। 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' স্লোগানকে ধারণ ৬০০ লেখকের অধিক লেখক নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। যা শুনে অত্যন্ত খুশি হন এবং পাশে থাকার আশ্বাস দেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন স্যার।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।