13/06/2026
মাদকমুক্ত বেনীপুর গড়ার প্রত্যয়ে মাঠে রয়েছে বেনীপুর তরুণ ঐক্য সংসদ।
আজ বেনীপুর সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে খালপাড় এলাকায় কিছু মাদকসেবীর আড্ডার তথ্য পেয়ে সংগঠনের সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন।
বর্তমানে চলছে ১৫ দিনের কঠোর সতর্কতা কর্মসূচি, আজ তার ৮ম দিন। আর মাত্র ৭ দিন পর মাদকের বিরুদ্ধে শুরু হবে কঠোর অভিযান। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য এটি শেষ সতর্কবার্তা।
আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই এবং মাদকমুক্ত বেনীপুর তথা মাদকমুক্ত নিয়ামতপুর গড়ে তুলি।
#মাদকমুক্ত_বেনীপুর #বেনীপুর_তরুণ_ঐক্য_সংসদ