নবজাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন

নবজাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবজাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন, Nonprofit Organization, Haluaghat Upazila.

"নবজাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন" একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। মানবসেবা, সামাজিক সচেতনতা ও নৈতিক যুবসমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করি। আমাদের লক্ষ্য—তারুণ্যের শক্তিকে কল্যাণে রূপান্তর করা। তারুণ্যের জাগরণই আগামীর বাংলাদেশ ।

19/06/2026
19/06/2026

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

19/06/2026

হয় মাদক ছাড়ো নয় হালুয়াঘাট ছাড়ো

19/06/2026

হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে আজ বিকেল ৪ টায় সমনিয়াপাড়া চৌরাস্তা বাজারে বিক্ষোভ সমাবেশ।

মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন! "আমাদের দাবি একটাই, মাদকমুক্ত সমাজ চাই।"মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ প্রজন্ম ও সমা...
18/06/2026

মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন!

"আমাদের দাবি একটাই, মাদকমুক্ত সমাজ চাই।"

মাদকের করাল গ্রাস থেকে আমাদের তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে প্রয়োজন সুদৃঢ় প্রতিরোধ। মাদকের বিরুদ্ধে এই সামাজিক আন্দোলনে অংশ নিতে এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

📌 কর্মসূচির বিবরণ:

* অনুষ্ঠান: মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন
* স্থান: পূর্ব সমনিয়াপাড়া চৌরাস্তা বাজার
* তারিখ: ১৯/০৬/২০২৬ (শুক্রবার)
* সময়: বিকাল ০৪:০০ ঘটিকা

🤝 অংশগ্রহণে: নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন, হালুয়াঘাট, ময়মনসিংহ।

আসুন, দলমত নির্বিশেষে আমরা সবাই একসাথে আওয়াজ তুলি—
"মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন।"

আপনার উপস্থিতি এই আন্দোলনকে আরও বেগবান করবে।

#মাদকমুক্তবাংলাদেশ #মাদকবিরোধীআন্দোলন #নবজাগরণযুবকল্যাণফাউন্ডেশন #হালুয়াঘাট #মানববন্ধন

ধন্যবাদ প্রিয় হালুয়াঘাট
18/06/2026

ধন্যবাদ প্রিয় হালুয়াঘাট

মা/দকমুক্ত সমাজ গঠনে হালুয়াঘাটে সচেতনতা সমাবেশ ও মিছিল

18/06/2026

মাদকবিরোধী আন্দোলনের আহ্বান

প্রিয় দেশবাসী,

আমরা একটি মাদকবিরোধী আন্দোলনে মাঠে নেমেছি। আসুন, সবাই একতাবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়।

আজ আমাদের যুব সমাজ মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার। মাদকের কারণে অপরাধ, সহিংসতা, পারিবারিক অশান্তি এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই দেশ ও জাতির স্বার্থে এখনই সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আসুন, আমরা সবাই মিলে শপথ করি— মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি। যুব সমাজকে রক্ষা করি, পরিবারকে রক্ষা করি, দেশকে রক্ষা করি।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই আন্দোলনে আপনার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

"মাদক নয়, শিক্ষা ও মানবতার আলো ছড়িয়ে দিই।"
"একতাবদ্ধ হই, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।" 🇧🇩 #নবজাগরণ_যুব_কল্যাণ_ফাউন্ডেশন

🚫 মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুনআলহামদুলিল্লাহ, সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনবিরোধী সমাবেশ ...
18/06/2026

🚫 মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন

আলহামদুলিল্লাহ, সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনবিরোধী সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আমাদের লক্ষ্য একটাই—মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা। তরুণ সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে নৈতিকতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের অঙ্গীকার।

এই উদ্যোগে যারা উপস্থিত থেকে সহযোগিতা, পরামর্শ ও সমর্থন দিয়েছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

আসুন, সবাই একসাথে শপথ করি—

🔹 মাদককে না বলব
🔹 মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিরোধ করব
🔹 তরুণ প্রজন্মকে সচেতন করব
🔹 একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলব

সচেতন নাগরিকের অংশগ্রহণেই বদলে যাবে সমাজ।

#মাদকমুক্ত_সমাজ #সচেতন_এলাকাবাসী #তরুণ_সমাজ #সামাজিক_উদ্যোগ #মানবিক_বাংলাদেশ

Address

Haluaghat Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবজাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share