সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন

সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন, Nonprofit Organization, Hajiganj.

পূর্বে "সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডেশন" বর্তমানে "সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন" ৫ আগস্ট ২০২২ খ্রি. তারিখে পথচলা শুরু করে। বর্তমানে চাঁদপুর জেলা সহ দেশের ৬টি জেলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটি এ পর্যন্ত ৫০০০+ ব্যাগ রক্তদান করেছে।

আজ ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে।🩸 সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি রইলো সচেতনতার আহ্বান।💝থ্...
08/05/2026

আজ ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে।🩸
সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি রইলো সচেতনতার আহ্বান।💝

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, যা সম্পর্কে সচেতনতা ও সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিরোধ সম্ভব। বিবাহের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা, নিয়মিত রক্তদান এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই আমরা গড়ে তুলতে পারবো একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ প্রজন্ম।😊

এক ব্যাগ নিরাপদ রক্ত হতে পারে একজন থ্যালাসেমিয়া রোগীর বেঁচে থাকার আশার আলো। তাই আসুন, মানবতার সেবায় এগিয়ে আসি এবং স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহিত করি। ❤️ 🩸

সচেতনতার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ মানবতার সমাজ।

জনসচেতনতায় —সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন।

#বিশ্ব_থ্যালাসেমিয়া_দিবস
#থ্যালাসেমিয়া_সচেতনতা
#রক্তদান
#মানবতার_সেবায়
#সুহিলপুর_যুব_ব্লাড_ফাউন্ডেশন

🤰 নরমাল ডেলিভারির ৪টি গুরুত্বপূর্ণ ধাপ🌸 প্রতিটি মায়ের জানা জরুরিনরমাল ডেলিভারি একটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণ...
25/04/2026

🤰 নরমাল ডেলিভারির ৪টি গুরুত্বপূর্ণ ধাপ
🌸 প্রতিটি মায়ের জানা জরুরি
নরমাল ডেলিভারি একটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। সাধারণত এটি চারটি ধাপে সম্পন্ন হয়। প্রতিটি ধাপেই মায়ের শরীরে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে—তাই ধৈর্য, সঠিক যত্ন ও সচেতনতা খুবই জরুরি। 👇

🩸 ১. পানিভাঙা (Water Breaking)
প্রসবের শুরুতে হঠাৎ বা ধীরে ধীরে গর্ভের পানি ভেঙে যেতে পারে।
👉 এটি বাচ্চা জন্মের প্রথম সংকেত।
🚑 এমন হলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।

🌀 ২. জরায়ুর মুখ খোলা (Cervical Dilation)
এই ধাপে জরায়ুর মুখ ধীরে ধীরে ১০ সেন্টিমিটার পর্যন্ত খুলতে থাকে।
👉 শুরু হয় নিয়মিত ব্যথা ও সংকোচন (contraction)।
😣 এটি প্রসবের সবচেয়ে কষ্টকর ধাপগুলোর একটি।

💪 ৩. পুশ করা (Pushing Stage)
জরায়ুর মুখ পুরোপুরি খোলার পর মা প্রতিটি ব্যথার সাথে পুশ করেন।
👉 এই সময় ডাক্তার ও নার্সের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🤱 সঠিকভাবে পুশ করলে প্রসব সহজ হয়।

👶 ৪. বাচ্চার জন্ম (Delivery of Baby)
সবশেষে ধীরে ধীরে বাচ্চা পৃথিবীতে আসে।
❤️ এটি মায়ের জীবনের সবচেয়ে আনন্দময় ও আবেগঘন মুহূর্ত।
👶 শিশুর প্রথম কান্না সব কষ্ট ভুলিয়ে দেয়।

🌷 শেষ কথা:
এই চারটি ধাপ সম্পর্কে আগে থেকেই জানা থাকলে একজন মা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন এবং প্রসবের সময় ভয় অনেকটাই কমে যায়।

সমাজ বদলাতে বড় কিছু লাগে না, লাগে শুধু সুন্দর মন আর নিঃস্বার্থ মানুষ।মানবতাই হোক আমাদের পরিচয়, ইগো নয়।
15/04/2026

সমাজ বদলাতে বড় কিছু লাগে না, লাগে শুধু সুন্দর মন আর নিঃস্বার্থ মানুষ।

মানবতাই হোক আমাদের পরিচয়, ইগো নয়।

আলহামদুলিল্লাহ।আপনার আন্তরিক অনুভূতি ও সুন্দর উপলব্ধির জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।  হাজীগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও @ স্...
12/04/2026

আলহামদুলিল্লাহ।

আপনার আন্তরিক অনুভূতি ও সুন্দর উপলব্ধির জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

হাজীগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও @ স্যার আজ সন্ধ্যার সময় এক অসহায় মহিলাকে নিজের ২০তম 🅰️➕ রক্তদান করেছেন যা সত্যিই এক হৃদয়স্পর্শী মানবিক দৃষ্টান্ত।

যখন একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেন, তখন তার এই মানবিকতা আমাদের জন্য হয়ে ওঠে অনুকরণীয়।

শত ব্যস্ততার মাঝেও মানুষের পাশে দাঁড়ানোর এই মহান উদ্যোগ প্রমাণ করে—মানবতা এখনো বেঁচে আছে।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

ইউএনও স্যারের এই মহৎ উদ্যোগ হাজীগঞ্জ উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে নিঃসন্দেহে একটি বিশেষ স্থান করে নিয়েছে।

আমরা প্রত্যাশা করি এভাবেই মানবতার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, আর সমাজ হোক আরও সহানুভূতিশীল ও মানবিক।

সার্বিক সহযোগিতায়:
সুহিলপুর ইয়াং স্টার ব্লাড ফাউন্ডশন

হোক_মানবতা 🩸🥀
#জয়_হোক_রক্তদাতা ❤️
#রক্ত_দিন_জীবন_বাঁচান 🤝🩸
#রক্ত_দিলে_ক্ষতি_নেই_জাগে_মানবতা 😇🌿

আজ ৭ই এপ্রিল ২০২৬, রোজ মঙ্গলবার   বিশ্ব স্বাস্থ্য দিবস।প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বাস্থ...
07/04/2026

আজ ৭ই এপ্রিল ২০২৬, রোজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস।

প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস।

“Together for health, Stand with science”
ভাবানুবাদ: সুস্থ থাকতে একসাথে, বিজ্ঞানকেই করি পাথেয়
এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়।একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা ও সচেতনতার উপর আস্থা রাখতে হবে।

বর্তমান বিশ্বে নানা ধরনের রোগব্যাধি, পরিবেশ দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এসব মোকাবিলা করতে হলে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।

স্বাস্থ্যই সম্পদ এই কথাটি শুধু একটি প্রবাদ নয়, এটি আমাদের জীবনের বাস্তবতা। সুস্থ দেহ ও মন ছাড়া জীবনের কোনো সফলতাই পূর্ণতা পায় না। তাই আসুন, আমরা নিজেদের এবং আমাদের আশেপাশের মানুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করি এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।

সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি।

জনসচেতনতায় :- সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন।

06/04/2026

সবার দৃষ্টি আকর্ষণ করছি

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে হাম ও রুবেলা (MR Vaccine) মজুদ আছে। আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা দিন।

স্বাস্থ্যই সম্পদ সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন।

আজ থেকে হাইমচর উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্স সহ অস্হায়ী টিকা কেন্দ্রে ৬মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একডোজ করে হামের টিকা...
05/04/2026

আজ থেকে হাইমচর উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্স সহ অস্হায়ী টিকা কেন্দ্রে ৬মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একডোজ করে হামের টিকা দেয়া হবে। এবং পর্যাপ্ত পরিমাণে এই টিকা রয়েছে। তাই দয়া করে নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করে আপনার শিশুর হামের টিকা প্রাপ্তি নিশ্চিত করুন।

চাঁদপুর সদরে কার্যক্রম চলমান।

02/04/2026

বাচ্চার বাবা কি জানে?

১। মায়ের দুধ কি দিয়ে তৈরি হয়..? মায়ের শরীরের প্রোটিন দিয়ে
২। বাচ্চার হাড় কিভাবে তৈরি হয়..? মায়ের হাড়ের ক্যালসিয়াম দিয়ে
৩। বাচ্চা জন্ম দিতে কি পরিমান রক্তক্ষরণ হয়.?
নরমাল ডেলিভারিতে ৫০০ মিলি সি-সেকশন
১ লিটার
৪। নরমাল ডেলিভারিতে পাঁজরের হাড় ভাঙ্গার মত কষ্ট সহ্য করতে হয়।
৫। অন্যদিকে সি-সেকশন পেটের ৭টি লেয়ার কেটে সন্তান জন্ম দেয়া হয়।
এত কষ্ট করে সন্তান জন্ম দিয়ে আপনাকে বাবা বানিয়েছেন, সেই সন্তানের মায়ের ঠিকমত খেয়াল রাখছেন তো।

আসসালামু আলাইকুম,সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন-নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে...
30/03/2026

আসসালামু আলাইকুম,
সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন-নের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হাম বা মিজেলস রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এটি একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা সময়মতো সঠিক যত্ন না নিলে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
​সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আপনাদের সচেতনতায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো:
​🌡️ হামের লক্ষণগুলো কী কী?
​১. তীব্র জ্বর এবং শরীর ম্যাজম্যাজ করা।
২. নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং অনবরত কাশি।
৩. জ্বরের ২-৩ দিন পর মুখগহ্বরের ভেতরে ছোট ছোট সাদাটে দাগ দেখা দেওয়া।
৪. সারা শরীরে লালচে দানাদার র‍্যাশ বা গুটি ওঠা (সাধারণত কান ও মুখের চারপাশ থেকে শুরু হয়ে শরীরে ছড়িয়ে পড়ে)।
​🛑 শিশু হামে আক্রান্ত হলে কী করবেন?
​বিশ্রাম: শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রাখুন এবং অন্য শিশুদের থেকে আলাদা রাখুন (আইসোলেশন), যাতে রোগটি না ছড়ায়।
​তরল খাবার: শিশুকে প্রচুর পরিমাণে পানি, ওরস্যালাইন, ডাবের পানি এবং পুষ্টিকর তরল খাবার খাওয়ান।
​জ্বর নিয়ন্ত্রণ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করান। শরীর হালকা গরম পানি দিয়ে মুছে দিন।
​চোখ ও ত্বকের যত্ন: শিশুর চোখ ও শরীর পরিষ্কার রাখুন। র‍্যাশ চুলকাবেন না।
​ভিটামিন-এ: হাম হলে শরীরে ভিটামিন-এ এর ঘাটতি দেখা দেয়। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসকের পরামর্শে শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান।
​🚫 যা করা থেকে বিরত থাকবেন
​অনিবন্ধিত কোনো কবিরাজ বা হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যাবেন না।
​শিশুকে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না (ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না)।
​কুসংস্কারে বিশ্বাস করে শিশুর সঠিক চিকিৎসায় অবহেলা করবেন না।
​💉 প্রতিরোধই সর্বোত্তম উপায়
​হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো টিকা। আপনার শিশুকে সময়মতো এমআর (MR) টিকা নিশ্চিত করুন। সরকারি টিকাদান কর্মসূচির আওতায় ইপিআই (EPI) সেন্টার থেকে বিনামূল্যে এই টিকা দেওয়া হয়।
​বিশেষ অনুরোধ: আপনার এলাকায় বা পরিবারে কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসকের শরণাপন্ন হোন।
​সুহিলপুরের প্রতিটি শিশু সুস্থ থাকুক, এটাই আমাদের কাম্য। যেকোনো জরুরি প্রয়োজনে সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন আপনার পাশে আছে।
​শুভেচ্ছান্তে,
পরিচালনা পর্ষদ,
সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন
"মানবতার সেবায় আমরা একতাবদ্ধ"

26/03/2026

রক্তের অভাবে যিনি মা'রা গেলেন তার বাড়িতে খেতে এলো একই রক্তের গ্রুপের ২৭ জন🙂

-শুভ জন্মদিন, Saiful Islam Sifat ভাই 🎂🥀হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি-এর সম্মানিত সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্...
04/03/2026

-শুভ জন্মদিন, Saiful Islam Sifat ভাই 🎂🥀
হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি-এর সম্মানিত সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর - Priyo Chandpur -এর সম্পাদক, বিজয় টিভি-র চাঁদপুর প্রতিনিধি এবং মানবতার সেবায় নিবেদিত সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা। 😊

-আপনার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা, গভীর ভালোবাসা ও অভিনন্দন।

মানবকল্যাণে আপনার নিরলস পরিশ্রম ও সাহসী সাংবাদিকতা আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস। সমাজের সত্য তুলে ধরার এই মহৎ পথচলায় আল্লাহ তায়ালা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত দান করুন।

আপনার সকল স্বপ্ন, পরিকল্পনা ও মানবিক উদ্যোগ সফল হোক এই দোয়া ও শুভকামনা রইলো প্রিয় ভাই ।

সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে ছোট পরিসরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে। এই ক্ষুদ্র আয়োজন আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। 💝🤗

Address

Hajiganj
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share