University Students Association Bahubal (USAB)

  • Home
  • University Students Association Bahubal (USAB)

University Students Association Bahubal (USAB) Official page of USAB, the First & Leading Students Association of Bahubal. Estd since January 2007

Current Executive Committee: 2025-2026

President: Kawsar Ahmed

General Secretary: Adiyan Kashem

এসো হে বৈশাখ, এসো এসোশুভ নববর্ষ! ​পুরনো বছরের সকল গ্লানি, হতাশা ও মলিনতা মুছে দিয়ে নতুন উদ্যমে শুরু হোক আমাদের আগামী পথচ...
14/04/2026

এসো হে বৈশাখ, এসো এসো
শুভ নববর্ষ!

​পুরনো বছরের সকল গ্লানি, হতাশা ও মলিনতা মুছে দিয়ে নতুন উদ্যমে শুরু হোক আমাদের আগামী পথচলা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। ​সকলকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

​শুভেচ্ছান্তে,
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) পরিবার।

অভিনন্দন ও শুভেচ্ছা: তানজিলা আক্তার তুহা​তানজিলা আক্তার তুহা এবারের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফ...
02/04/2026

অভিনন্দন ও শুভেচ্ছা: তানজিলা আক্তার তুহা

​তানজিলা আক্তার তুহা এবারের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখেছে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 'B' ইউনিটে মেধা তালিকায় ৪৯৪তম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছে।

​সে বাহুবল উপজেলার বক্তরপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ নজরুল ইসলাম (পেশায় একজন শিক্ষক) এবং মা মাসুমা আক্তার শিরিণ (গৃহিণী)।

​তুহা শিক্ষাজীবনে বরাবরই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। সে দীননাথ ইন্সটিটিউশন সাতকাপন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫.০০ এবং বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি-তে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।

​তোমার এই কৃতিত্ব প্রমাণ করে, লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে সফলতা অনিবার্য। ইউসেব বিশ্বাস করে, ভবিষ্যতে তুমি একজন মানবিক ও দেশপ্রেমিক মানুষ হয়ে দেশের শিক্ষা ও সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​তোমার উজ্জ্বল শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা।

​শুভেচ্ছান্তে,
ইউসেব পরিবার

শুভ জন্মদিন মারজানা আক্তার সামিয়া সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ইউসেবশিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়জ...
28/03/2026

শুভ জন্মদিন মারজানা আক্তার সামিয়া
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, ইউসেব
শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ এই দিনটি অনেক আনন্দঘন কাটুক। সামনের দিনগুলো আরও বেশি সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক ইউসেব পরিবার সেই কামনা করে।
নিরন্তর শুভকামনা...

আজ ২৬শে মার্চ। দীর্ঘ শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে বাঙালির স্বাধিকার আদায়ের দিন। ১৯৭১ সালের এই দিনে যে মুক্তিসংগ্রামের সূচ...
25/03/2026

আজ ২৬শে মার্চ। দীর্ঘ শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে বাঙালির স্বাধিকার আদায়ের দিন। ১৯৭১ সালের এই দিনে যে মুক্তিসংগ্রামের সূচনা হয়েছিল, তার ফলশ্রুতিতে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা।

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। মুক্তচিন্তা আর দেশপ্রেমের আলোয় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ।

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাহুবল (ইউসেব)-এর পক্ষ থেকে সকল বীর শহীদদের প্রতি অতল শ্রদ্ধা।

শুভ জন্মদিন বেনজির আহমেদ শাওনসদস্যস্থায়ী পরিষদ, ইউসেব।জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ এই দিনটি অনেক আনন্দঘন কাটুক। স...
20/03/2026

শুভ জন্মদিন বেনজির আহমেদ শাওন
সদস্য
স্থায়ী পরিষদ, ইউসেব।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ এই দিনটি অনেক আনন্দঘন কাটুক। সামনের দিনগুলো আরও বেশি সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক ইউসেব পরিবার সেই কামনা করে।

নিরন্তর শুভকামনা...

শুভ জন্মদিন মৃন্ময়অর্থ সম্পাদক, ইউসেব।জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ এই দিনটি অনেক আনন্দঘন কাটুক। সামনের দিনগুলো আর...
20/03/2026

শুভ জন্মদিন মৃন্ময়
অর্থ সম্পাদক, ইউসেব।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশেষ এই দিনটি অনেক আনন্দঘন কাটুক। সামনের দিনগুলো আরও বেশি সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক ইউসেব পরিবার সেই কামনা করে।

নিরন্তর শুভকামনা...

ঈদ মোবারক 🌙সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা! ​দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। তাক...
20/03/2026

ঈদ মোবারক 🌙
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা!

​দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। তাকাাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আলহামদুলিল্লাহ!পবিত্র মাহে রমজানের এই বরকতময় সন্ধায় আজ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) কর্তৃক আয়োজিত দো...
19/03/2026

আলহামদুলিল্লাহ!
পবিত্র মাহে রমজানের এই বরকতময় সন্ধায় আজ ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে ইউসেবের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, ইউসেবের সাবেক সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ইফতার ও দোয়া শেষে সিনিয়র ও জুনিয়রদের অংশগ্রহণে এক আন্তরিক ও আনন্দঘন আড্ডার আয়োজন অনুষ্ঠিত হয়, যা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ, যারা উপস্থিত থেকে এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে এই আয়োজনকে সফল করেছেন।

21/02/2026

একুশের কবিতা
আশরাফ সিদ্দিকী
আবৃত্তি করছেন: লুৎফুর রহমান তহবিলদার

শিক্ষার্থী : এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট
সাংগঠনিক সম্পাদক, ইউসেব ১৯তম কার্যকরী কমিটি

রক্তে কেনা বর্ণমালা, আমাদের অহংকার।
​ভাষার টানে, একুশের গানে—এক হোক দেশের সকল প্রাণ।

রক্তে কেনা বর্ণমালা, আমাদের অহংকার।​আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সকল ভাষাভাষী মান...
21/02/2026

রক্তে কেনা বর্ণমালা, আমাদের অহংকার।

​আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সকল ভাষাভাষী মানুষকে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) -এর পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। ভাষার অধিকার আদায়ে আত্মদানকারী মহান শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

​ভাষার টানে, একুশের গানে—এক হোক দেশের সকল প্রাণ।

লেখা আহ্বান.... ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) থেকে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে ম্যাগাজিন "একুশে" ...
17/02/2026

লেখা আহ্বান....

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) থেকে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে ম্যাগাজিন "একুশে" প্রকাশ করা হয়।প্রতি বছরের ন্যায় এবারও ভাষার মাস ফেব্রুয়ারিতে ম্যাগাজিন "একুশে"এর ১৭তম সংখ্যা প্রকাশিত হবে। ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব) এর ম্যাগাজিন ❝একুশে❞ এর জন্য লেখা আহ্বান করা হচ্ছে।

যে সব বিষয়ে লেখা আহ্বান করা হচ্ছে-
১.ছোট গল্প
২.কবিতা
৩.ভ্রমণকাহিনী
৪.প্রবন্ধ এবং সমসাময়িক যেকোনো বিষয়ে লেখা পাঠানো যাবে৷

তাই সাবেক, বর্তমান সকল ইউসেবিয়ান সহ সবাইকে লেখা আহবান করা হচ্ছে।

লিখা জমা দেওয়ার শেষ তারিখ: ২৫/০২/২০২৬ ইং

নিজের লিখা, পরিচয়সহ পাঠাতে পারবেন নিচের ঠিকানায়ঃ
ই-মেইল: [email protected] অথবা
ওয়েব লিংক: https://usab-bd.com/magazine-publication/

কিংবা ইউসেব পেইজের ইনবক্সেও পাঠাতে পারেন।

ধন্যবাদ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when University Students Association Bahubal (USAB) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to University Students Association Bahubal (USAB):

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share