Bahubal amar jonmovumi - Habiganj

Bahubal amar jonmovumi - Habiganj ‎নামেই পরিচয়: Bahubal amar jonmovumi Habiganj
হবিগঞ্জের বুকে এক টুকরো ভালোবাসা ❤️
‎Follow করে যুক্ত থাকুন বাহুবলের সাথে।

রব্বে কারীম আমাদের প্রিয় জাতীয় খতীব, সম্মানিত শায়েখ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সকল ফিতনা, অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে হেফ...
31/05/2026

রব্বে কারীম আমাদের প্রিয় জাতীয় খতীব, সম্মানিত শায়েখ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে সকল ফিতনা, অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং তাঁর ছায়াকে আমাদের ওপর দীর্ঘায়িত করুন। 🤲
সম্প্রতি কুরবানী প্রজেক্টের জন্য পঞ্চগড়ে গরুর দামের ধারণা দিতে গিয়ে এক ভাইকে হুজুরের জন্য কেনা একটি গরুর ছবি ও মূল্য জানানো হয়েছিল। তিনি আন্তরিকভাবে গরুটির মূল্য নিজে পরিশোধ করার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু যারা হুজুরকে কাছ থেকে চেনেন, তারা জানেন—ব্যক্তিগত উপহার বা অনুগ্রহ গ্রহণের ব্যাপারে তিনি কতটা সতর্ক ও অনাগ্রহী।
দীন ও শরীয়তের প্রশ্নে তাঁর দৃঢ়তা, দুনিয়াবিমুখতা এবং নীতির ব্যাপারে আপসহীন অবস্থান বহু মানুষের কাছেই সুপরিচিত। ব্যক্তিগত লাভ-লোকসানের ঊর্ধ্বে থেকে তিনি সবসময় হক ও আমানতের পথে চলার চেষ্টা করেছেন। তাই তাঁকে নিয়ে অযথা অপবাদ বা ভুল ধারণা ছড়ানো সত্যিই দুঃখজনক।
উল্লেখযোগ্য বিষয় হলো, পঞ্চগড় কুরবানী প্রজেক্টের জন্য হুজুর নিজেও একটি গরুর ব্যবস্থা করেছেন, যার মূল্য তাঁর নিজের জন্য কেনা গরুর চেয়েও প্রায় ৩০ হাজার টাকা বেশি। বরং সেটিই ছিল এ বছরের প্রজেক্টের সবচেয়ে দামি গরুগুলোর একটি।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় শায়েখকে সুস্থতা, দীর্ঘ হায়াত, ইখলাস ও বরকত দান করুন। তাঁর মাধ্যমে দ্বীনের খেদমতকে আরও কবুল করুন এবং আমাদেরকে তাঁর নসীহত ও ইলম থেকে উপকৃত হওয়ার তাওফিক দিন। আমীন। 🤲❤️
— উস্তাদ আহমাদ ইউসুফ শরীফ হাফিজাহুল্লাহ।

🕌 ﷽ 🕌🌙 পবিত্র ঈদুল আজহার জামাতের ঘোষণা 🌙সম্মানিত মুসল্লীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পবিত্র ঈদুল আজহার নামাজ আগা...
27/05/2026

🕌 ﷽ 🕌
🌙 পবিত্র ঈদুল আজহার জামাতের ঘোষণা 🌙
সম্মানিত মুসল্লীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পবিত্র ঈদুল আজহার নামাজ আগামীকাল সকাল ৮:৩০ মিনিটে
📍 জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে
অনুষ্ঠিত হবে — ইনশা আল্লাহ।
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।
🤲 আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী ও ইবাদত কবুল করুন। আমীন।
🌸 ঈদ মোবারক 🌸

‎​বাহুবল আমার জন্মভূমি (হবিগঞ্জ)‎​- এর পক্ষ থেকে -‎​দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই‎​পবিত্র ঈদুল আজহার আন্তরিক...
27/05/2026

‎​বাহুবল আমার জন্মভূমি (হবিগঞ্জ)
‎​- এর পক্ষ থেকে -
‎​দেশ ও বিদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই
‎​পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
‎​ঈদ মোবারক
‎​"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
‎​
‎শুভেচ্ছান্তে: বাহুবল আমার জন্মভূমি (হবিগঞ্জ)

বাহুবল উপজেলার সকল  কওমী মাদরাসাগুলো চলতি বছরের ঈদে চামড়া উঠাবেনা। চামড়া না উঠানোর পক্ষে এমন সিদ্ধান্তই গৃহীত হয়েছে।গতকা...
27/05/2026

বাহুবল উপজেলার সকল কওমী মাদরাসাগুলো চলতি বছরের ঈদে চামড়া উঠাবেনা। চামড়া না উঠানোর পক্ষে এমন সিদ্ধান্তই গৃহীত হয়েছে।

গতকাল ২৬/০৫/২৬ ইং রোজ মঙ্গলবার জামিয়া কাসিমুল উলুম টাইটেল মাদ্রাসা বাহুবলে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত ছিলেন আল্লামা মুনিরুদ্দিন সাহেব , মাওলানা আব্দুল খালিক চলিতাতলী সহ উপজেলার সকল কওমী মাদ্রাসার মুহতামিম সাহেবগণ।

উক্ত পরামর্শ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে গরুর চামড়ার উপযুক্ত মূল্য না পাওয়াতে চলতি কুরবানীর ঈদে বাহুবলের কোন কওমী মাদ্রাসা চামড়া উঠবেনা।

বাহুবলে ২৪ ঘন্টায় ৩টি পরিবারে নেমে এলো শোকের ছায়া। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাবো। হে রব, মৃতদের শান...
26/05/2026

বাহুবলে ২৪ ঘন্টায় ৩টি পরিবারে নেমে এলো শোকের ছায়া। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাবো। হে রব, মৃতদের শান্তি দিন, শোকাহতদের সবর দিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উত্তরসুর নিবাসী — মুরাদ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইন্তেকাল করেছেন। ২৪ ঘন্টা...
25/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উত্তরসুর নিবাসী — মুরাদ আহমেদ চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইন্তেকাল করেছেন।

২৪ ঘন্টার ভিতরে বাহুবল এর ৩ জন লোকের মৃত্যু!
আল্লাহ যেন সকলের ভুলভ্রান্তি ক্ষমা করে, জান্নাতুল ফেরদৌস নসিব করেন - আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাহুবলের পরিচিত মুখ — Mahidur Rahman মাহিদ ভাই (হার্ট অ্যাটাক) করে ইন্তেকাল করেছ...
25/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাহুবলের পরিচিত মুখ — Mahidur Rahman মাহিদ ভাই (হার্ট অ্যাটাক) করে ইন্তেকাল করেছেন!
দোয়া করি আল্লাহ যেন মরহুমের ভুলভ্রান্তি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন - আমিন।

ইন্না লিল্লাহি্!  ‎বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সকলের প্রিয় হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব সড়ক দুর্ঘটনায় গুরু...
22/05/2026

ইন্না লিল্লাহি্!

‎বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, সকলের প্রিয় হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
‎
‎বর্তমানে উনাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়া হচ্ছে।

‎সহীহ মুসলিম - ২৬৫৯‎আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মুসলমানদের শিশুরা জান্নাতে থাকবে। ইবরাহীম আ. তাদে...
22/05/2026

‎সহীহ মুসলিম - ২৬৫৯
‎আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মুসলমানদের শিশুরা জান্নাতে থাকবে। ইবরাহীম আ. তাদের লালন-পালন করবেন।

— জান্নাতি ফুল রামিসা

‎আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহঃ) একটি বাতিঘরের নাম‎‎📖 ৫৫ বছরের বুখারী শরীফের দরস‎তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম শীর্ষ...
21/05/2026

‎আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রাহঃ) একটি বাতিঘরের নাম
‎
‎📖 ৫৫ বছরের বুখারী শরীফের দরস
‎তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম শীর্ষ হাদিস বিশারদ, শায়খুল হাদিস। একটানা প্রায় ৫৫ বছর তিনি সহীহ বুখারী শরীফের দরস দিয়ে গেছেন। সুবহানাল্লাহ! জীবনের শেষ দিনটিতেও অসুস্থ শরীর নিয়ে ফজরের পর বুখারীর দরস সম্পন্ন করেই তিনি রবের ডাকে সাড়া দেন।
‎
‎🕋 ৩৮ বার হজ পালন
‎আল্লাহর ঘরের প্রেমে মগ্ন এই বুজুর্গ তাঁর জীবদ্দশায় ৩৮ বার পবিত্র হজ আদায় করেন। তাঁর তাকওয়া ও ইবাদত ছিল আমাদের জন্য অনুকরণীয়।
‎
‎🏛️ দ্বীনের খেদমতে অবিস্মরণীয় অবদান
‎জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের মুহতামিম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন হবিগঞ্জের ঐতিহ্যবাহী তেতৈয়া মাদানীনগর মহিলা টাইটেল মাদ্রাসা, নুরুল হেরা জামে মসজিদসহ অসংখ্য মসজিদ-মাদ্রাসা। দ্বীনি শিক্ষার এই বাতিঘরগুলো কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
‎
‎🌍 আন্তর্জাতিক অঙ্গনে সম্মান
‎তাঁর দাওয়াতে মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসার সম্মানিত ইমামগণ বাংলাদেশ সফর করেন। এটা ছিল হবিগঞ্জবাসীর জন্য এক বিরল সম্মান।
‎
‎🤝 মানবতার সেবায় খুদ্দামুদ্দিন সমিতি
‎শুধু ইলম বিতরণ নয়, আর্তমানবতার সেবায় তিনি গড়ে তোলেন 'খুদ্দামুদ্দিন সমিতি'। গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর জীবনের অন্যতম মিশন।
‎
‎২০২০ সালের ৫ জানুয়ারি লাখো ভক্ত-অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। সাদাসিধে জীবন আর অনাড়ম্বর পোশাকের এই মহান আলেমকে হবিগঞ্জের মাটি কোনোদিন ভুলবে না।
‎
‎আল্লাহ তা'আলা হুজুরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন 🤲
‎
‎ #আল্লামা_তাফাজ্জুল_হক_হবিগঞ্জী #শায়খুল_হাদিস #হবিগঞ্জ #ইসলামি_ইতিহাস #উলামায়ে_কেরাম #স্মরণ

Address

Bahubal
Habiganj
3310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bahubal amar jonmovumi - Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share