24/12/2023
সহমত পোষণ করছি 💝
আসসালামু আলাইকুম আজমিরীগঞ্জ জনপদ❤️
★★সবাই সময় নিয়ে পড়বেন, এবং মন্তব্য কমেন্টে করবেন আশা করি।
হাওর নদী বেষ্টিত এক মুকট বিহীন রাজধানী ও বলা হত এই জনপদকে।
এই জনপদ নিয়ে অনেক উন্নয়নের কথা শুনা যাচ্ছে। অস্বীকার করা কোন উপায় নাই যে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ছোয়া এই ছোট্ট জনপদে ও ছুয়ে গেছে। উন্নত হয়েছে সরকারি সব ভবন, সড়ক পথ। এই সকল বিষয় আজমিরীগঞ্জ জনপদের মানুষ অস্বীকার করে না, করবে ও না।
কিন্তু এদেশের মানুষের জীবন যাত্রা মান / জীবিকা উন্নয়নে তেমন কোন ভূমিকা ই কেউ রাখে নি।
এদেশে নদী আর হাওরের মধ্যে দিয়ে মানুষ জীবিকা অর্জন করা হতো। আস্তে আস্তে নদী শুকিয়ে যাওয়ার এদের মানুষ কর্ম তেমন কোন সুবিধা করতে পারে নি।
যার ফলে দেশের বিভিন্ন শহরে গিয়ে গার্মেন্টস, ফেক্টোরি তে কাজ করা শুরু করে।
★ধারণা করা হয় এই জনপদের প্রায় *৫৫% মানুষ দেশের
বিভিন্ন জায়গা, চাকরি করে কোন রকম ভাবে জীবন আর পরিবার পালতেছে।
প্রথম দিকে গিয়ে একজন মানুষ গার্মেন্টস বা ফেক্টোরি তে কাজ করে
বেতন পায়।
মোট বেতন পায় = ১৪০০০/১৫০০০টাকা
সব মিলিয়ে খরচ = ৮০০০/৯০০০ টাকা (বাসা + খাওয়া+হাত খরচ)
বাকী থাকে = ৫০০০/৬০০০ টাকা
যেটা কি না পরিবার বাচ্চা খাচ্চা মানুষ করার জন্য পাঠানো হয়।
এখন প্রশ্ন এই কয়টা টাকা দিয়ে একটা চার পাঁচজনের পরিবার চলে? না চলে না হিমশীম খেয়ে সংসার চলে।
এদেশের মানুষ যদি এদেশে কর্ম করে খেতে পারতো, এই কয়টা টাকা পাইলে ও মোটামুটি ভালভাবে চলতে পারত।
তাই
★★★আজমিরীগঞ্জ মানুষের এখন সময়ের দাবি, সরকারি বা সরকারের সহায়তায় বেসরকারি ভাবে হলে ও আজমিরীগঞ্জ কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবস্থা করতে হবে।★★★
অলিপুরের মত জায়গায় কত বড় বড় কলকারখানা গড়ে উঠেছে। যার ফলে পুরো হবিগঞ্জ সহ বাংলাদেশ কে অর্থনৈতিক ভাবে সহায়তা করে।
আমাদের জন প্রতিনিধি বা মাননীয় এমপি মহোদয় কে দৃষ্টি আকর্ষণ করছি আজমিরীগঞ্জ কোন রকম কর্মসংস্থান এর ব্যবস্থা না হলে আজমিরীগঞ্জ এর অবস্থা এখন যেমন ভয়াবহ আরো ভয়াবহ হবে।
তাই এখন ই সুযোগ কথা বলার, দাবি উপস্থাপন করার, আমাদের এই জনপদের মানুষ সহজ, সরল ও সাবলীল চেয়ে নেয়া মত দায়িত্ব কেউ ই নিতে চায় না।
এখন নিজেদের দাবি নিজেরাই আদায় করে নিতে হবে।
এতে দেশের যেভাবে অর্থিক সচ্ছলতা পাবে।
★১। এই কলকারখানা কে কেন্দ্র করে একটি অর্থনৈতিক সমৃদ্ধ গড়ে উঠবে।
★২। শ্রমিক গন যে টাকা বিভিন্ন শহরে খরচ করছে সেটা দেশের মধ্য ই থাকবে। এতে দেশীয় ব্যবসায়ী গন তাদের সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে।
এখন আজমিরীগঞ্জ কোন ব্যবসায়ী ভাল নেই। ঠিকে থাকার নিয়মে ঠিকে আছে।*
★৩। বেকারত্ব হ্রাস পাবে।
তাই আমাদের এখন সরকারি ভাবে কর্মসংস্থান এর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে ও আজমিরীগঞ্জ কে কেন্দ্র করে চিন্তাভাবনা জন্য জন প্রতিনিধি দের পুরো পুরি হস্তক্ষেপ গ্রহন করার প্রতিজ্ঞা করতে হবে।
তাহলে আমরা আমাদের আজমিরীগঞ্জ কে সমৃদ্ধ করে তুলা সম্ভব।
লিখা :- Emran Hasnth Pritom