27/07/2026
🏆 HAUDS Breaks Championship at Health Debate 2026!
আলহামদুলিল্লাহ!
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল আয়োজিত Health Debate 2026-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে Habiganj Agricultural University Debating Society (HAUDS)।
এই প্রতিযোগিতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন আমাদের তিনজন বিতার্কিক— 🔹 মোঃ শাহরিয়ার হক নোমান 🔹 Aditya Paul 🔹 Tasin H. Nabil
তাদের যুক্তি, দলগত সমন্বয় এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে HAUDS এই মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করে।
বিশেষ আনন্দের বিষয়, প্রতিযোগিতার Best Debater নির্বাচিত হয়েছেন আমাদেরই বিতার্কিক Tasin H. Nabil। এই অসাধারণ অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জ্বি কে গউস এমপি, যার হাত থেকে আমাদের দল চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে।
এই সফল আয়োজনের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এবং সংশ্লিষ্ট সকল আয়োজক, বিচারকমণ্ডলী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এগিয়ে যাক যুক্তির চর্চা। এগিয়ে যাক HAUDS।