আরসু ফাউন্ডেশন

আরসু ফাউন্ডেশন আরসু ফাউন্ডেশন এর মূল লক্ষ : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা

🌙 ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভালোবাসা আর আত্মসমর্পণের শিক্ষা দেয়।এই ঈদ হোক হৃদয়ের সব অহংকার দূর করে মানবতার বন্ধনে এক হওয...
27/05/2026

🌙 ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভালোবাসা আর আত্মসমর্পণের শিক্ষা দেয়।
এই ঈদ হোক হৃদয়ের সব অহংকার দূর করে মানবতার বন্ধনে এক হওয়ার উপলক্ষ।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ আর অগণিত আনন্দ।
ঈদ মোবারক! 🐄🕌✨

আলহামদুলিল্লাহ।  আরসু ফাউন্ডেশন এর পক্ষ থেকে কোরবানি ঈদের মানবিক উদ্যোগ….পবিত্র কোরবানি ঈদ ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক...
22/05/2026

আলহামদুলিল্লাহ। আরসু ফাউন্ডেশন এর পক্ষ থেকে কোরবানি ঈদের মানবিক উদ্যোগ….

পবিত্র কোরবানি ঈদ ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। এই ঈদের মূল বার্তা হলো সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করা। সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতি বারের ন্যায় আরসু ফাউন্ডেশন আগামী কোরবানি ঈদে গরিব ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
সমাজের অনেক পরিবার আছে যারা বছরের পর বছর গোশত খাওয়ার সুযোগ পায় না। তাদের কথা চিন্তা করে আরসু ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে এতিম, বিধবা, দিনমজুর, অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে কোরবানির গোশত সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

আরসু ফাউন্ডেশন বিশ্বাস করে, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা।সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি অসহায় পরিবারের মাঝে।

আসুন, আমরা সবাই মিলে মানবতার কল্যাণে এগিয়ে আসি এবং কোরবানির প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন করি।

“আপনার কোরবানি হোক অসহায় মানুষের মুখে হাসির কারণ।”

🌿 মানবতার পাশে আরসু ফাউন্ডেশন 🌿আরসু ফাউন্ডেশন-এর উদ্যোগে এক অসহায় শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।...
28/04/2026

🌿 মানবতার পাশে আরসু ফাউন্ডেশন 🌿

আরসু ফাউন্ডেশন-এর উদ্যোগে এক অসহায় শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন হাতের সমস্যায় ভুগতে থাকা এই শিশুটির পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব ছিল না। এমন সংকটময় মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে আরসু ফাউন্ডেশন এবং শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

এই মহৎ উদ্যোগের জন্য শিশুটির পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা আশা করি, সমাজের সকল বিত্তবান ও সচেতন মানুষ এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

🤝 আসুন, আমরা সবাই মিলে মানবতার হাত বাড়াই।
#মানবতা #সহায়তা #আরসু_ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ,সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগন আরসু ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই সু-স্বাগ...
23/04/2026

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ,

সম্মানিত স্বাস্থ্য সচেতন ভাই বোন বন্ধুগন আরসু ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই সু-স্বাগতম , আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে , প্রত্যেক মাসের দ্বিতীয় ও চর্তুথ শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এই ফ্রী মেডিকেল ক্যাম্প ২০২৩ সাল থেকে প্রতি মাসের ২য় ও চতুর্থ শুক্রবার আরসু ফাউন্ডেশন এর উদ্দেগে চলমান আছে, ।

# #বি দ্রঃ আরসু মেডিকেল সেন্টারে রুগীদের বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হইবে। # #

নিবেদক
আবদুল্লাহ আল মামুন
প্রতিষ্ঠাতা পরিচালক
আরসু ফাউন্ডেশন

চেম্বারঃ
আরসু মেডিকেল সেন্টার
খাটরা মিয়া বাড়ি।গুনবতী, চৌদ্দগ্রাম, কুমিল্লা
অগ্রীম সিরিয়ালের জন্যঃ
০১৮২৩৫৭৯৪৫৫

আলহামদুলিল্লাহ।। মহান আল্লাহর অশেষ শুকরিয়া ||গুনবতি ইউনিয়নের খাটরা গ্রামের এক আল্লাহর বান্দার ঘর নির্মাণ করতে সহযোগিতা ক...
19/04/2026

আলহামদুলিল্লাহ।। মহান আল্লাহর অশেষ শুকরিয়া ||

গুনবতি ইউনিয়নের খাটরা গ্রামের এক আল্লাহর বান্দার ঘর নির্মাণ করতে সহযোগিতা করেছে আরসু ফাউন্ডেশন ||

সকলের নিকট দোয়া কামনা করছি আরসু ফাউন্ডেশন যেন সবসময় মানবতার কল্যানে কাজ করতে সক্ষম হয়।

আলহামদুলিল্লাহ |আরসু ফাউন্ডেশন কর্তৃক ২১ তম নলকূপটি গুনবতী ইউনিয়ন এর বুধড়া গ্রামের এক অসহায় ব্যাক্তির বাড়ীতে স্থাপন করা...
04/04/2026

আলহামদুলিল্লাহ |

আরসু ফাউন্ডেশন কর্তৃক ২১ তম নলকূপটি গুনবতী ইউনিয়ন এর বুধড়া গ্রামের এক অসহায় ব্যাক্তির বাড়ীতে স্থাপন করা হলো , সকলের নিকট দোয়া কামনা করি আরসু ফাউন্ডেশন যেন এই ভাবে মানবতার কল্যানে আজীবন কাজ করে যেতে পারে।

মানবতার কল্যানে আমরা সব সময় নিয়জিত থাকবো ইনশাআল্লাহ।@@

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ🕋 ঈদ মোবারক🌙
20/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ🕋 ঈদ মোবারক🌙

আলহামদুলিল্লাহ। মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে আরসু ফাউন্ডেশন এর উদ্যোগে খেটে খাওয়া ও অসহায় মানুষ এব...
19/03/2026

আলহামদুলিল্লাহ।

মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করতে আরসু ফাউন্ডেশন এর উদ্যোগে খেটে খাওয়া ও অসহায় মানুষ এবং গ্রাম বাসীর সম্মানে ইফতার মাহফিলটি সুন্দর ভাবে সম্পুর্ন হয়েছে।

অংশগ্রহণ কারি সকল কে আন্তরিক ধন্যবাদ জানাই।

Address

Khatora Mia Bari
Gunabati
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when আরসু ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share