GSTU Debating Society

GSTU Debating Society Gopalganj Science & Technology University Debating Society ( GSTUDS )

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিতর্ক, মতভেদ ও সংসদীয় আলোচনার এক অবিচ্ছেদ্য নাম—বেগ...
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিতর্ক, মতভেদ ও সংসদীয় আলোচনার এক অবিচ্ছেদ্য নাম—বেগম খালেদা জিয়া।
প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ক্ষমতার শীর্ষে পৌঁছাননি, বরং সংসদীয় গণতন্ত্র, বিরোধী মতের উপস্থিতি এবং রাজনৈতিক বিতর্কের ধারাকে বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান করেছেন।

একজন বিতার্কিক জানে—মতভেদ মানেই বিভেদ নয়; মতভেদই যুক্তির জন্ম দেয়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল মতভেদের মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনার এক দীর্ঘ অধ্যায়। তাঁর নেতৃত্ব, সমালোচনা গ্রহণের পরিসর এবং বিরোধী অবস্থান বাংলাদেশের রাজনৈতিক বিতর্কচর্চাকে বহু মাত্রা দিয়েছে।

আজ তাঁর প্রয়াণে আমরা হারালাম এমন একজন ব্যক্তিত্বকে, যিনি অস্বীকার্য অধ্যায়।
একটি কণ্ঠ থেমে গেল, কিন্তু বিতর্ক থেকে যাবে—ইতিহাসে, সংসদে, এবং বুদ্ধিবৃত্তিক আলোচনায়।

আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

Warm Christmas wishes from GSTU Debating Society.May this festive season inspire peace, dialogue, mutual respect, and th...
25/12/2025

Warm Christmas wishes from GSTU Debating Society.
May this festive season inspire peace, dialogue, mutual respect, and the courage to speak for truth. 🎄

Happy Birthday to our Vice President (Admin), MD Emon Hossain! Wishing you a year of continued success and leadership at...
23/12/2025

Happy Birthday to our Vice President (Admin), MD Emon Hossain! Wishing you a year of continued success and leadership at the GSTU Debating Society.

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ আন্দোলনের অন্যতম বিপ্লবী কণ্ঠ, লেখক ও চিন্তাবিদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে আমরা গভীরভ...
19/12/2025

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ আন্দোলনের অন্যতম বিপ্লবী কণ্ঠ, লেখক ও চিন্তাবিদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিরনবীনবরণ ও প্ল্যানচেট বিতর্ক ২০২৫সফলভাবে আয়োজন করে।নবীনদের স্...
17/12/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির
নবীনবরণ ও প্ল্যানচেট বিতর্ক ২০২৫
সফলভাবে আয়োজন করে।

নবীনদের স্বাগত জানানো, চিন্তার পরিসরকে প্রসারিত করা এবং
যুক্তি–কল্পনা–দর্শনের এক ব্যতিক্রমী মেলবন্ধন ঘটানোর লক্ষ্যেই
এই আয়োজন।
“তাহাদের ক্যাম্পাস লাইফ” বিষয়কে কেন্দ্র করে
প্ল্যানচেট বিতর্কে উঠে এসেছে ইতিহাস, সাহিত্য ও চিন্তনের
বিভিন্ন প্রতীকী কণ্ঠস্বর।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন -
জনাব ড. রাজিউর রহমান
মডারেটর, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
জনাব ড. মো. আবু সালেহ
উপদেষ্টা, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
জনাব ড. এ টি এম সাইফুল ইসলাম
উপদেষ্টা, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
জনাব মো. মুজাহিদুল ইসলাম
উপদেষ্টা, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

"যুক্তিই হোক শক্তি" এই মূলমন্ত্রকে ধারন করে নবীনরা সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা।

বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে মহান বিজয় দিবস উপলক্ষে গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজন করা হয় একটি চ...
16/12/2025

বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে মহান বিজয় দিবস উপলক্ষে গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজন করা হয় একটি চিন্তনমূলক ও বিশ্লেষণধর্মী আলোচনা সভা, যা মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও বিজয়ের তাৎপর্যকে নতুন করে উপলব্ধি করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।
মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও সমসাময়িক বাস্তবতা নিয়ে গভীরভাবে ভাবতে এবং মতবিনিময়ের এই গুরুত্বপূর্ণ আলোচনাসহ ডিএস রুম ও লাইব্রেরির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন:
-প্রফেসর ড. মো নাজমুল আহসান
ট্রেজারার,গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
-ড. আরিফুজ্জামান রাজীব
প্রক্টর, গোবিপ্রবি।
-জনাব, মুজাহিদুল ইসলাম
সভাপতি, ইতিহাস বিভাগ।
-জনাব সাইফুল ইসলাম
সহকারী অধ্যাপক, গণিত বিভাগ
-উৎপল চন্দ্র সরকার
সভাপতি, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
-মো. নাজমুল হাসান সরকার
সাধারণ সম্পাদক, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
-মো: ইমন হোসেন
সহসভাপতি(প্রশাসন), গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

মুক্তি, স্বাধীনতা কিংবা বিজয় প্রতিটা শব্দের মাঝে লুকিয়ে আছে বাংলাদেশের মানুষের দীর্ঘ ২৩ বছরের অত্যাচার, অপমান আর অবদমন...
16/12/2025

মুক্তি, স্বাধীনতা কিংবা বিজয় প্রতিটা শব্দের মাঝে লুকিয়ে আছে বাংলাদেশের মানুষের দীর্ঘ ২৩ বছরের অত্যাচার, অপমান আর অবদমনের ইতিহাস।
তিরিশ লক্ষ !
শব্দটা শুনতে সহজ হলেও কল্পনায় তীব্র যন্ত্রণা আর হাহাকার নিহিত। ইতিহাসের গতিপথকে পরিবর্তনকারী শহীদদের বুকের তাজা রক্তের উপর লিখা হয়েছিলো মুক্তির দিশা; জন্ম হয়েছিলো এই স্বাধীন বাংলাদেশের ।

আজ সেই মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর), যেই দিনটির অপেক্ষায় একসময় ছিলো বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত মানুষরা।
আজ সেই মুক্তির দিন!
স্বাধীনতার দিন!
বিজয়ের দিন!

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান—শহীদ বুদ্ধিজীবীদের, যাঁরা তাঁদের মেধা,...
14/12/2025

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান—শহীদ বুদ্ধিজীবীদের, যাঁরা তাঁদের মেধা, চিন্তা ও আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ভিত্তি শক্ত করেছেন।
বুদ্ধিবৃত্তিক চর্চা ও মুক্ত চিন্তার ধারক হিসেবে গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে—যুক্তি, জ্ঞান ও সত্যের পক্ষে কথা বলাই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাঁদের আদর্শ আমাদের প্রেরণা দেয় ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধে অবিচল থাকতে।
এই দিনে আমরা প্রতিজ্ঞা করছি—অন্ধকারের বিরুদ্ধে আলোর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যুক্তির পক্ষে সবসময় সোচ্চার থাকবো।

GSTUDS নবীনবরণ ও প্ল্যানচেট বিতর্ক ২০২৫গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মেম্বার রিক্রুটমেন্ট...
03/12/2025

GSTUDS নবীনবরণ ও প্ল্যানচেট বিতর্ক ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মেম্বার রিক্রুটমেন্ট ২০২৫ সম্পন্ন হয়েছে। নতুন সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে আয়োজন করা হচ্ছে অরিয়েন্টেশন প্রোগ্রাম এবং প্ল্যানচেট বিতর্ক।

তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
সময়: বিকাল ৪:০০টা
স্থান: কাজী মশিউর রহমান মুক্তমঞ্চ, গোবিপ্রবি

বিতর্কের বিষয়: “তাহাদের ক্যাম্পাস লাইফ।”

উপস্থিত থাকবেন:
সালমান শাহ, খলিফা হারুন অর রশিদ, আলেকজান্ডার দ্যা গ্রেট, লালন ফকির, হূমায়ুন আহমেদ, সম্রাট শাহজাহান, কাজী নজরুল ইসলাম, প্রিন্সেস হেলেন, বেগম রোকেয়া, ক্ষুদিরাম বসু

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি মেম্বার রিক্রুটমেন্ট ২০২৫ এর লিস্ট। নবাগতদের স্বাগতম ডিএস পরিবারে।
01/12/2025

গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি মেম্বার রিক্রুটমেন্ট ২০২৫ এর লিস্ট। নবাগতদের স্বাগতম ডিএস পরিবারে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যক্রমে দিকনির্দেশনা, পরামর্শ ও তত্ত্বাবধান প্রদানের লক...
06/11/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যক্রমে দিকনির্দেশনা, পরামর্শ ও তত্ত্বাবধান প্রদানের লক্ষ্যে নিম্নে উল্লেখিত সদস্যদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হলো।
উক্ত পরিষদ জিএসটিউ ডিবেটিং সোসাইটির ৬ষ্ঠ উপদেষ্টা পরিষদ হিসেবে (২০২৫-২৫) মেয়াদে দায়িত্ব পালন করবে।

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when GSTU Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GSTU Debating Society:

Share