LS Civilization Upgrade Organisation

LS Civilization Upgrade Organisation Upgrading civilization through education, healthcare & social development.
(1)

🌺 মহান মাতৃভাষা দিবস – ২১শে ফেব্রুয়ারিLS Civilization Upgrade Organisations (LSCUO) এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।আজ আমরা স্...
21/02/2026

🌺 মহান মাতৃভাষা দিবস – ২১শে ফেব্রুয়ারি
LS Civilization Upgrade Organisations (LSCUO) এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।
আজ আমরা স্মরণ করছি সেই অমর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা পেয়েছে তার ন্যায্য মর্যাদা।
২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয় — এটি আত্মপরিচয়, ন্যায়, সংস্কৃতি ও সভ্যতার লড়াইয়ের প্রতীক।
ভাষা মানে শুধু শব্দ নয়, ভাষা মানে চিন্তা।
ভাষা মানে জাতির আত্মা।
ভাষা মানে স্বাধীনভাবে ভাবার অধিকার।
LSCUO বিশ্বাস করে —
যে জাতি তার ভাষাকে সম্মান করে, সে জাতি জ্ঞান, বিজ্ঞান ও মানবিকতার শিখরে উঠতে পারে।
নতুন সভ্যতার পথে এগোতে হলে আমাদের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিকে মাতৃভাষাভিত্তিক শক্ত ভিতের উপর দাঁড় করাতে হবে।
আজকের এই দিনে আমাদের অঙ্গীকার:
• মাতৃভাষায় জ্ঞানচর্চা বিস্তৃত করা
• প্রযুক্তি ও বিজ্ঞানে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো
• ভাষাগত বৈচিত্র্যকে সম্মান করা
• ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা
২১শে ফেব্রুয়ারি আমাদের শেখায় —
ন্যায়ের জন্য দাঁড়ালে ইতিহাস বদলে যায়।
শ্রদ্ধা, সম্মান ও অঙ্গীকারসহ,
LS Civilization Upgrade Organisations (LSCUO)

২০২৬ সালে বৈশ্বিক ক্রিপ্টো ট্রানজেকশনের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থান অর্জন করেছে। দেশ এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের ক্রিপ্ট...
16/02/2026

২০২৬ সালে বৈশ্বিক ক্রিপ্টো ট্রানজেকশনের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থান অর্জন করেছে। দেশ এবং প্রবাসে থাকা বাংলাদেশিদের ক্রিপ্টো ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতার মধ্যেও বাংলাদেশ ব্যাংক এখনও ক্রিপ্টোকারেন্সিকে বৈধ ডিজিটাল মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়নি।
LSCUO বিশ্বাস করে—সঠিক নীতি ও নিয়ন্ত্রণ কাঠামোর মাধ্যমে ক্রিপ্টো বৈধকরণ দেশের অর্থনীতি, উদ্ভাবনী উদ্যোগ এবং বৈদেশিক বিনিয়োগের জন্য নতুন দিগন্ত খুলবে।
অতএব, LSCUO দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছে—শান্তিপূর্ণ ও আইনসঙ্গতভাবে সরকারের কাছে আবেদন জানিয়ে ক্রিপ্টোকারেন্সি বৈধকরণের বিষয়ে সমর্থন প্রকাশ করুন।
এটি দেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেবার এবং তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ সৃষ্টির এক যুগান্তকারী পদক্ষেপ হবে।

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন।গণতন্ত্রের শক্তি জনগণের ভোটে। এই নতুন দায়িত্বের সাথে যুক্ত হয়...
14/02/2026

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন।
গণতন্ত্রের শক্তি জনগণের ভোটে। এই নতুন দায়িত্বের সাথে যুক্ত হয়েছে জাতির আশা, উন্নয়নের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ নির্মাণের সুযোগ। আমরা বিশ্বাস করি—শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তুলেই বাংলাদেশকে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব।
LSCUO সবসময় একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করে।
আমাদের অঙ্গীকার স্পষ্ট—
শিক্ষা ব্যবস্থার মৌলিক রূপান্তর
স্বাস্থ্যসেবার সর্বজনীন প্রাপ্যতা
দারিদ্র্যমুক্ত অর্থনৈতিক কাঠামো
প্রযুক্তিনির্ভর প্রশাসন ও স্বচ্ছ শাসন
আমরা আশা করি, নতুন নেতৃত্ব বাংলাদেশকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে যেখানে দক্ষতা, ন্যায় এবং মানবিকতা হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
বাংলাদেশ এগিয়ে যাক।
সভ্যতা উন্নত হোক।
মানবতা জয়ী হোক।
— LS Civilization Upgrade Organisation (LSCUO)

LS Civilization Upgrade Organisation (LSCUO) এর পক্ষ থেকে আহ্বানআজ বাংলাদেশের নির্বাচন। আমরা দেশের সকল নাগরিককে শান্তিপূ...
12/02/2026

LS Civilization Upgrade Organisation (LSCUO) এর পক্ষ থেকে আহ্বান

আজ বাংলাদেশের নির্বাচন। আমরা দেশের সকল নাগরিককে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার আহ্বান জানাই। ভোট শুধু অধিকার না—এটা ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব।

আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সঠিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাই সচেতনভাবে ভোট দাও এবং দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের পক্ষে সিদ্ধান্ত নাও।

একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ—ভোট কার্যক্রম যেন সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করুন। জনগণের আস্থা রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব।
বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের সবার হাতে।

— LS Civilization Upgrade Organisation (LSCUO)

08/02/2026

সেবার মানসিকতায় গড়ি সুন্দর আগামী! 🌟
​LS Civilization Upgrade Organisation-এর উদ্যোগে আজ চাঁদপুরের ঐতিহাসিক তমালতলা মন্দীর প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। আমাদের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা সম্প্রীতি ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চাই।

03/02/2026

বিশ্বজুড়ে শিশু নির্যাতন, মানব পাচার ও ক্ষমতাবানদের অপরাধ ঢেকে রাখার সংস্কৃতি মানবতার জন্য সরাসরি হুমকি।
Jeffrey Epstein সংশ্লিষ্ট নথি ও তদন্ত আবারও প্রমাণ করেছে — যখন ক্ষমতা ও অর্থ আইনের উপরে চলে যায়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরীহ শিশুরা।
এটি কোনো দেশের সমস্যা না।
এটি পুরো মানবজাতির সমস্যা।
LS Civilization Upgrade Organisation (LSCUO) স্পষ্টভাবে ঘোষণা করছে —
শিশু নির্যাতন, শোষণ ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
অপরাধী যত ক্ষমতাবানই হোক, বিচার এড়ানোর অধিকার কারও নেই।
আইনের উপরে কেউ না।
আমরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই —
চুপ থাকবেন না।
ভয় পাবেন না।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান।
ন্যায়বিচার, স্বচ্ছতা ও মানব মর্যাদা প্রতিষ্ঠার এই যাত্রায়
LSCUO প্রস্তুত নেতৃত্ব দিতে।
যারা মানবতার পক্ষে, তারা আমাদের পাশে দাঁড়ান।
কারণ সভ্যতার উন্নয়ন তখনই সম্ভব, যখন দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে আমরা সবাই একসাথে রুখে দাঁড়াই।
Justice is not optional. Justice is mandatory.

আমাদের এলাকার একটি ব্রিজের বর্তমান অবস্থা।আগাছা, ময়লা ও অবহেলা — ধীরে ধীরে পরিবেশ ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।উন্নত সভ্...
02/02/2026

আমাদের এলাকার একটি ব্রিজের বর্তমান অবস্থা।

আগাছা, ময়লা ও অবহেলা — ধীরে ধীরে পরিবেশ ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।

উন্নত সভ্যতা গড়তে হলে আগে নিজের চারপাশের দিকে নজর দিতে হবে।

— LS Civilization Upgrade Organisation (LSCUO)

LS Science And Research Administration (LSSARA)Official Research ReleaseToday we officially publish our first foundation...
26/01/2026

LS Science And Research Administration (LSSARA)
Official Research Release
Today we officially publish our first foundational scientific work:

The Primordiverse Theory of Multiverse

This theory introduces:
• PFU (Past–Future Universe) Cycle
• Chemical & Biological Diversity of Life
• DSV Model (Dark-Speed Vector Expansion)
• LS Hypothesis of Super Multiversal Governance

This research proposes a new framework beyond conventional multiverse cosmology and opens pathways for future scientific exploration.
Full Research Paper (PDF):

https://drive.google.com/file/d/140Lk2kpB9icfZY9ZwiRMw7gSM-rnNGzy/view?usp=drivesdk

—LS Somit
Founder & Supreme Leader
LSCUO

🚀 Official LaunchLS Science And Research Administration (LSSARA)Research • Science • InnovationPowering the next civiliz...
22/01/2026

🚀 Official Launch
LS Science And Research Administration (LSSARA)
Research • Science • Innovation
Powering the next civilization through knowledge.

Civilization upgrade শুধু স্বপ্ন না, এটা আমাদের দায়িত্ব।সেই লক্ষ্যেই আজ থেকে LSCUO-এর নতুন অধ্যায় —LS Science And Resear...
22/01/2026

Civilization upgrade শুধু স্বপ্ন না, এটা আমাদের দায়িত্ব।
সেই লক্ষ্যেই আজ থেকে LSCUO-এর নতুন অধ্যায় —
LS Science And Research Administration (LSSARA)

গবেষণা, বিজ্ঞান ও উদ্ভাবনের মাধ্যমে আমরা ভবিষ্যতের সভ্যতার ভিত্তি গড়ব।

যারা চিন্তা করে, যারা আবিষ্কার করে, যারা পরিবর্তন আনে —
এটাই তাদের প্ল্যাটফর্ম।

Happy New Year 2026 🎉নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো না—নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন লক্ষ্য।আজ থেকে LSCUO–এর Offic...
01/01/2026

Happy New Year 2026 🎉

নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো না—
নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন লক্ষ্য।

আজ থেকে LSCUO–এর Officials আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো।
এই বছর আমরা শুধু কথা বলব না,
👉 মাঠে নামব
👉 কাজ দেখাব
👉 শিক্ষা, স্বাস্থ্য আর মানবিক উন্নয়নে বাস্তব পরিবর্তন আনব।

এটা শুধু একটা Organisation না—
এটা একটা মুভমেন্ট।
যারা বিশ্বাস করে, তারা পাশে থাকবে।
যারা কাজ করতে চায়, তারা সামনে আসবে।

2026 = Action Year
Let’s build, not just promise.

আজ বছরের শেষ দিন।এই বছরটা LSCUO–এর জন্য ছিল ভিত্তি গড়ার বছর—পরিকল্পনা, স্ট্রাকচার, মানুষ বাছাই, আর প্রস্তুতি।আমরা সংখ্যা...
31/12/2025

আজ বছরের শেষ দিন।

এই বছরটা LSCUO–এর জন্য ছিল ভিত্তি গড়ার বছর—পরিকল্পনা, স্ট্রাকচার, মানুষ বাছাই, আর প্রস্তুতি।

আমরা সংখ্যা বাড়ানোর পেছনে ছুটি নাই।
আমরা ঠিক মানুষ, ঠিক দায়িত্ব, ঠিক সময়—এই তিনটার উপর কাজ করেছি।
আগামীকাল থেকে LSCUO তাদের Official কার্যক্রম শুরু করছে।

Officials দায়িত্ব গ্রহণ করেছে।
এখন কথা নয়—এখন কাজ।
নতুন বছরে লক্ষ্য পরিষ্কার:
ন্যায়, বাস্তব কাজ, এবং দীর্ঘমেয়াদি পরিবর্তন।

— LS Somit
Supreme Leader, LSCUO

Address

গাজীপুর/ভাওয়াল চাঁদপুর রোড
Gazipur
1730

Website

Alerts

Be the first to know and let us send you an email when LS Civilization Upgrade Organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share