Cyber Security Club, National University Bangladesh

Cyber Security Club, National University Bangladesh Welcome to the official page of the Cyber Security Club, National University Bangladesh ! Founder President:
Md. Delowar Hossain

Mohibul Hasan

Founder General Secretary:
Md.

21/10/2025
প্রেস বিজ্ঞপ্তিআইসিটির কারিগরি সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ICT কোর্স চালুঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫আইসিটি...
29/09/2025

প্রেস বিজ্ঞপ্তি

আইসিটির কারিগরি সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ICT কোর্স চালু

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আইসিটি বিভাগের অধীন a2i (Aspire to Innovate) এবং ইউনিসেফ এর কারিগরি সহায়তা বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ৪ ক্রেডিটের Information and Communication Technology (ICT) কোর্স চালু করেছে। কোর্সটিতে থাকবে ৩ ক্রেডিট থিওরি ও ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩.৬ লক্ষ শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লক্ষ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর মোট ৫.৬ লক্ষ শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে।

তবে শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংকট মোকাবিলায় a2i ও ইউনিসেফ কারিগরি সহায়তা প্রদান করছে।

এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ICT শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে Training of Trainers (ToT) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি ও ৯০ জন Core Trainer তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজে ৯০০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তী বর্ষ থেকে ডিগ্রি (পাস) প্রোগ্রামেও ICT কোর্স চালু হবে এবং প্রায় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি Microsoft ও Adobe-এর সহায়তায় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের Professional Skilled Courses চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আধুনিক ICT দক্ষতা অর্জন করে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তিতে পরিণত হবে।

গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বাক্ষরিত
মুহম্মদ জসীম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
০১৫৫০১৫৩২৫১

১ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার থেকে ৬ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস ...
25/09/2025

১ অক্টোবর ২০২৫ তারিখ বুধবার থেকে ৬ অক্টোবর ২০২৫ তারিখ সোমবার পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ। September 25, 2025

সংবাদ বিজ্ঞপ্তিঃ বিশ্বখ্যাত কিউনির সাথে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। September 24, 2025
24/09/2025

সংবাদ বিজ্ঞপ্তিঃ বিশ্বখ্যাত কিউনির সাথে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। September 24, 2025

16/09/2025

ফোন হ্যাক হয়েছে মনে হলে রিস্টার্ট করুন।যদিও হাতুড়ি ডাক্তারের মত চিকিৎসা। তবুও কাজের....

আজকাল অনেকের ফোনে হঠাৎ অদ্ভুত এটাক দেখা যাচ্ছে। মূলত এগুলো “in-memory” ম্যালওয়্যার বা পেলোড—যেমন Triada, Joker, Agent Smith, XHelper, Anubis ইত্যাদি। এগুলো ফোন চালু থাকা অবস্থায় সিস্টেম মেমরিতে বসে কাজ করে, কিন্তু ফোন রি-স্টার্ট করলে এগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। তাই হঠাৎ ফোনে অচেনা অ্যাড আসা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা, কিংবা হঠাৎ ডাটা খরচ বেড়ে গেলে প্রথম পদক্ষেপ হিসেবে ফোন রি-স্টার্ট করে নিন। এটি অস্থায়ী সমাধান হলেও অনেক সময় সমস্যা থামিয়ে দেয়। তবে মূল প্রতিরোধ হলো অননুমোদিত অ্যাপ না ইন্সটল করা, নিয়মিত সিকিউরিটি আপডেট দেওয়া এবং বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ব্যবহার করা।

University of New Haven, USA এর সাথে চুক্তি স্বাক্ষর করলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট (Vice-chancellor) সহ ন...
14/09/2025

University of New Haven, USA এর সাথে চুক্তি স্বাক্ষর করলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট (Vice-chancellor) সহ নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের সব ভাইস প্রেসিডেন্ট, ডিন এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের সাথে ফরেনসিক সায়েন্স, পুলিশ সায়েন্স, ক্রিমিনোলজী এবং ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম নিয়ে কাজ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত ছাত্রছাত্রী এবং দেশের মডেল কলেজগুলোর জন্যে আজকের দিনটি একটি শুভ দিন।

আশাকরি, এই চুক্তির আওতায় পৃথিবীর অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ন্যায় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় একটি ফরেনসিক সায়েন্স ল্যাব তৈরি করবে যার গ্রাহক হবে দেশের প্রায় সবগুলো অর্থনৈতিক, জুডিশিয়াল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো।

আরেকটা বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো গ্র্যাজুয়েট এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পদে কাজ করছে।

More good news to come...

তথ্যসূত্র:
মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ পিএইচডি স্যারের পোস্ট থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাব এর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় কে এবং ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইন্স এন্ড সাইবার সিকিউরিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রফেসর মোহাম্মদ বিন কাসেম স্যারকে

12/09/2025

Congratulations
Md Delowar Hossain
SECRETARY
Cyber Security Club
National University Bangladesh

From September 2025

11/09/2025

Congratulations
MD. MOHIBUL HASAN
President
Cyber Security Club
National University Bangladesh

From September 2025

Address

Mymensing Road, Board Bazar
Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Security Club, National University Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share