ছাত্রশিবির গাজীপুর মহানগর

Website Contact the organization

ছাত্রশিবির গাজীপুর মহানগর 𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 𝐰𝐚 𝐑𝐚𝐡𝐦𝐚𝐭𝐮𝐥𝐥𝐚𝐡

𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐩𝐚𝐠𝐞 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐈𝐬𝐥𝐚𝐦𝐢 𝐂𝐡𝐡𝐚𝐭𝐫𝐚𝐬𝐡𝐢𝐛𝐢𝐫, 𝐆𝐚𝐳𝐢𝐩𝐮𝐫 𝐂𝐢𝐭𝐲.

শহীদ আবরার ফাহাদ এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহান...
07/10/2026

শহীদ আবরার ফাহাদ এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখা।

শিক্ষাগুরুর মর্যাদাকাজী কাদের নওয়াজবাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশাহ- শ...
05/10/2026

শিক্ষাগুরুর মর্যাদা
কাজী কাদের নওয়াজ

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলবি দিল্লির।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে-মুছে সব করিছেন সাফ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলবি
ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তাঁর সবি।
দিল্লিপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে – কোন কালে !
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে।

হঠাৎ কী ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি নাক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লির পতি সে তো কোন ছার,
ভয় করি নাক, ধারি নাক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি শুনাব শাহানশাহে।

তার পরদিন প্রাতে
বাদশাহর দৃত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, 'শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে
সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা।'

শিক্ষকে কন— 'জাঁহাপনা, আমি বুঝিতে পারি নি, হায়,
কী কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?'
বাদশাহ কহেন, 'সে দিন প্রভাতে
দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল নাক কেন সে চরণ, বড় ব্যথা পাই মনে।'

উচ্ছ্বাস ভরি শিক্ষককে আজি দাঁড়ায়ে সগৌরবে,
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে—
'আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির
সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।'

[৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস]


28/09/2026

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকদের অনুভূতি প্রকাশ।

A+ সংবর্ধনা '২৬
ছাত্রশিবির গাজীপুর মহানগর


ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিসরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
25/09/2026

ভেরিফিকেশনের অজুহাতে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদ ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের ভেরিফিকেশনের নামে চাকরির অধিকার থেকে বঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে ভেরিফিকেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থী বাদ দেওয়া বন্ধের দাবি জানানো হয়। সরকারি চাকরিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে বর্তমান সরকার ফ্যাসিবাদের অন্ধ অনুকরণ করছে উল্লেখ করে আজ ২৫ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ ও দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু ভেরিফিকেশন শেষে বিভিন্ন জেলার বহু সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ করেছেন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫-এর আন্দোলনকারীদের প্ল্যাটফর্মের অভিযোগ অনুযায়ী, ১২ শতাধিক প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার তথ্য পাওয়া গেছে। বাদ পড়া অনেক প্রার্থীর দাবি, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড নেই এবং তাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি।”

নেতৃবৃন্দ বলেন, “ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় কিংবা পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততাকে বিবেচনায় নিয়ে কোনো প্রার্থীকে বাদ দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অভিযোগও উঠেছে যে, বিএনপি ও ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কিংবা পরিবারের কেউ জামায়াত বা এনসিপির সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা দেশের জন্য অশনিসংকেত। আমরা দেখতে পাচ্ছি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিচারবিভাগ, মাঠ প্রশাসন, সচিবালয়সহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে বিএনপির অনুকূলে নজিরবিহীনভাবে দলীয়করণ করা হচ্ছে।”

নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের সংবিধানের ২৯ নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরিতে সুযোগের সমতা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অথচ সুস্পষ্ট কোনো কারণ না দেখিয়েই শত শত মেধাবী তরুণের স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, যা বৈষম্যের বিরুদ্ধে সংঘটিত জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে চূড়ান্ত প্রতারণার শামিল। মাঠপর্যায়ে বিএনপির নির্বাচিত এমপি-মন্ত্রীদের ‘লিখিত পরীক্ষায় পাস করলে বাকিটা আমরা দেখব’—এমন আশ্বাস কিংবা বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়নের ঘোষণা প্রমাণ করে, বিএনপি সরকার সরকারি চাকরিতে নিয়োগসহ সর্বক্ষেত্রে নগ্ন দলীয়করণ ও ফ্যাসিবাদের অন্ধ অনুকরণ করছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ভেরিফিকেশন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হলেও একজন প্রার্থীকে কোন সুনির্দিষ্ট কারণে বাদ দেওয়া হচ্ছে, তার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কিন্তু বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়ায় কী যাচাই করা হবে এবং কোন প্রক্রিয়ায় একজন প্রার্থীকে বাদ দেওয়া হবে, তা সুস্পষ্ট নয়। ফলে এটি সরকারি দলের দলীয়করণের হাতিয়ারে পরিণত হয়েছে। ভেরিফিকেশনের পর প্রার্থীকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানানো, আত্মপক্ষ সমর্থন ও আপিলের সুযোগ রেখে ভেরিফিকেশন পদ্ধতি পুনর্গঠন এবং মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান ও দ্রুত যোগদানের ব্যবস্থা, ভেরিফিকেশনের নামে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া প্রার্থীদের বিষয় পুনঃযাচাই এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ বাতিলের অভিযোগ তদন্তের দাবি জানাচ্ছি।”

17/09/2026

একনজরে নৌভ্রমণ'২৬ || টঙ্গী আবাসিক থানা,
ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।



16/09/2026

ডকুমেন্টারি “জনশক্তি সমাবেশ'২৬” || ছাত্রশিবির গাজীপুর মহানগর


15/09/2026

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ।

A+ সংবর্ধনা '২৬
ছাত্রশিবির গাজীপুর মহানগর


দাওয়াতি কাজ ও সাংগঠনিক কাজে গতিশীলতা আনয়নে দিকনির্দেশনা প্রদান এবং উপশাখা, ওয়ার্ড ও থানা কাঠামো মজবুতিকরণের লক্ষ্যে '...
14/09/2026

দাওয়াতি কাজ ও সাংগঠনিক কাজে গতিশীলতা আনয়নে দিকনির্দেশনা প্রদান এবং উপশাখা, ওয়ার্ড ও থানা কাঠামো মজবুতিকরণের লক্ষ্যে 'জনশক্তি সমাবেশ'- এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাখা সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে, শাখা সেক্রেটারি হায়দার আলীর সঞ্চালনায়
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরের সেক্রেটারি আ.স.ম ফারুক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।

13/09/2026

একনজরে ❝𝗔+ সংবর্ধনা-২০২৬❞ || ছাত্রশিবির গাজীপুর মহানগর।


11/09/2026

A+ সংবর্ধনা ২০২৬ এ শিক্ষার্থীর অনুভুতি প্রকাশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখা।



Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির গাজীপুর মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্রশিবির গাজীপুর মহানগর:

Shortcuts

Share