বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর

স্বাগতম - বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর, নিবন্ধন নম্বর: গা-০৬৬২
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টলা। একদিকে অনন্ত সাগরের নীলাম্বরাশি, অপরদিকে বৃক্ষপল্লব সমাচ্ছন্ন শ্যামল পাহাড়, অফুরন্ত সৌন্দর্য্য ভান্ডারে এক প্রাকৃতিক ভূমি এ চট্টলা। ঐতিহ্যবাহী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সমন্বয়ে বৃহত্তর চট্টগ্রামের অধিবাসীদের নিজস্ব ইতিহাস, শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি ও মনের ভাব প্রকাশের সবচেয়ে প্রধান

মাধ্যম ভাষা প্রায় একই। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ভাষা তথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির অধিবাসীদের ভাষা অন্য জেলার চাইতে সম্পূর্ণ ভিন্ন। চাটগাইয়া ভাষায় কথা বলতে পারলে যেন মনের অনেক দুঃখ বেদনা লাঘন হয়, আন্তরিকতার প্রকাশ ঘটে। গাজীপুর জেলায় বৃহত্তর চট্টগ্রাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রামবাসী অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার , রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অধিবাসীগণ প্রশাসনিক কর্তব্য, চাকুরী, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক প্রয়োজনে বসবাস করেন। প্রিয়জন থেকে দূরে গাজীপুর জেলায় যারা বসবাস করেন, স্বজনদের দুঃখ-দুর্দশা ও বিরহ তাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক। তাই তাদের নিজ এলাকার জনগণকে কাছে পেলেই স্বজনদের কাছে না পাবার দুঃখও অভাব অনেকটা লাঘন হয়। এমনি এক পরিস্থিতিতে গাজীপুর জেলায় বসবাসরত চট্টগ্রামবাসীগণ গাজীপুর জেলায় নিজস্ব একটি সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন এবং সর্বসম্মতিক্রমে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় “বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর”। সে ধারা অক্ষুন্ন রেখে ২০১০ সাল থেকে আজ অব্দি “বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর” সংগঠনটি গাজীপুর জেলায় বসবাসরত সকল চট্টগ্রামবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। গাজীপুরস্থ চট্টলাবাসীর সুখে-দুখে এবং আনন্দে এই সংগঠন সবসময় পাশে রয়েছে এবং সমিতির মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যহত রেখেছে।

19/04/2026

GBC IP TV news

18/04/2026

Gazipur in Greater Chittagong Association's Eid reunion held

ঈদ পুনর্মিলনী‌-২০২৬
18/04/2026

ঈদ পুনর্মিলনী‌-২০২৬

18/04/2026

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত।।।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর আয়োজনে “ঈদ পুনর্মিলনী ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভা...
17/04/2026

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর আয়োজনে
“ঈদ পুনর্মিলনী ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জনাব মোহাম্মদ সোহেল সাদাত, সহ-সভাপতি ১ নুর-ই-ইয়াসমিন ফাতেমা, সহ-সভাপতি প্রবীর কুমার সাহা, সহ-সভাপতি অনুপম দে রাজু, সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্য জনাব হেলাল উদ্দিন আহমেদ এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শহিদুল আলম ঝিনুকসহ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সভাপতি জনাব মোহাম্মদ সোহেল সাদাত।

সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা সমিতির ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর  এর ঈদ পূর্ণমিলনী, সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আংশিক চিত্র।
17/04/2026

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী,
সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আংশিক চিত্র।

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
17/04/2026

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

https://dailydhakarcrime.com
17/04/2026

https://dailydhakarcrime.com

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধ.....

https://www.prothombela.com/2026/04/17
17/04/2026

https://www.prothombela.com/2026/04/17

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুরে উৎসবমুখর পরিবেশে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপু....

Address

Mannan Plaza, Joydebpur
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share