BIST Students Association - BSA

BIST Students Association - BSA BIST Students Association (BSA) is a non-political, non-profit group fostering unity, learning, discipline among students.

It promotes education, organizes events, supports, avoids politics, and ensures respectful, meaningful growth and collaboration.

প্রফেশনাল শিক্ষার্থী ঐক্য পরিষদ এর সাথে ঐক্যমতে যৌক্তিক দাবি'র লক্ষ্য বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি - বি...
09/10/2025

প্রফেশনাল শিক্ষার্থী ঐক্য পরিষদ এর সাথে ঐক্যমতে
যৌক্তিক দাবি'র লক্ষ্য বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি - বিআইএসটি স্নাতক প্রফেশনাল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী।

স্থান : জাতীয় বিশ্ববিদ্যালয়,
গাজীপুর।
#প্রফেশনালশিক্ষার্থীঐক্যপরিষদ

প্রফেশনাল স্নাতক এ অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির  সাথে আমাদের বিআইএসটি স্টুডেন্টস্ এসোস...
08/10/2025

প্রফেশনাল স্নাতক এ অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আমাদের বিআইএসটি স্টুডেন্টস্ এসোসিয়েশন ঐক্যমত্য পোষণ করছে।

বৈষম্যের জন্য কত প্রাণ গেলো অথচ বৈষম্য কেবলই থেকেই গেলো।শিক্ষাঙ্গন ও শিক্ষার্থী'রাও বৈষম্যের বাহিরে নয়। বিশেষত জাতির মেরুদণ্ড যেখান থেকে সুসংগঠিত হয় সেখান থেকেও বৈষম্য, অনিয়মের নানান পথ এখনো প্রকাশ্যে চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল স্নাতকও এই বৈষম্যের বাহিরে নয়।আমরা এটা থেকে মুক্তি চাই।আমাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মানতে হবে...

আমাদের উল্লেখযোগ্য ন্যায্য দাবিগুলো হলো:-

*সেমিস্টার ফরম ফিলাপ ফি কমাতে হবে।
* সেশনজট কমাতে হবে।
* প্রফেশনাল অনার্স এর জন্য আলাদা পরিক্ষা নিয়ন্ত্রক শাখা করতে হবে।

অবিলম্বে আমাদের যৌক্তিক দাবিগুলো মানতে হবে..

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি - বিআইএসটি এর AMT ১০'ম ব্যা...
29/09/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমাদের বিজিআইএফটি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি - বিআইএসটি এর AMT ১০'ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রেজাউল করিম রনি আল্লাহর ডাকে সারা দিয়ে পরলোকগমন করেছেন।

প্রিয় সহপাঠী'র এই অকাল মৃত্যুতে আমরা পুরো BSA পরিবার খুব মর্মাহত এবং শোকাহত।

সকলের নিকট দোয়ার মর্জি- মহান আল্লাহ তাআ'লা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন- আমিন।

একসাথে, নতুন সম্ভাবনার পথে…আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো BIST Students’ Association (BSA)-এর একটি গুর...
25/09/2025

একসাথে, নতুন সম্ভাবনার পথে…

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো BIST Students’ Association (BSA)-এর একটি গুরুত্বপূর্ণ মিটিং।
দুপুর ১:০০ টায় শুরু হওয়া এই মিটিং-এ ভবিষ্যৎ কার্যক্রম ও আসন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে সদস্যরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন।

🔹 প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ আমাদের ঐক্য ও অগ্রগতির প্রমাণ।
🔹 ইনশাআল্লাহ, BSA-এর উদ্যোগে আসন্ন Sports Event 2025 সফলভাবে আয়োজন করা হবে।

ধন্যবাদ জানাই সকলকে, যারা সময়মতো উপস্থিত থেকে মতামত প্রদান করেছেন এবং মিটিং সফল করেছেন।

একসাথে, উন্নতির পথে.. গতকাল ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার দুপুর ১:১০ মিনিটে BSA - এর মাসিক মিটিং-এ সকলে মিলেই ভবিষ্যৎ কার্যক...
11/09/2025

একসাথে, উন্নতির পথে..

গতকাল ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার দুপুর ১:১০ মিনিটে BSA - এর মাসিক মিটিং-এ সকলে মিলেই ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে।
আমাদের প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে— একসাথে কাজ করলে অসম্ভব কিছু নেই।
ইনশাআল্লাহ BSA উদ্যোগে অতি শীঘ্রই হতে যাচ্ছে ক্রিড়াবিষয়ক ইভেন্ট ।

ধন্যবাদ সবাইকে, যারা সময়মতো উপস্থিত থেকে মতামত প্রদান করেছেন।

Help Desk & Admissions Campaign Dhaka University of Engineering & Technology, Gazipur - DUET
10/08/2025

Help Desk & Admissions Campaign Dhaka University of Engineering & Technology, Gazipur - DUET

৫'ই আগষ্ট, জুলাই গনঅভ্যুত্থান দিবস।জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।
05/08/2025

৫'ই আগষ্ট,
জুলাই গনঅভ্যুত্থান দিবস।

জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

1st ANNIVERSARY of BIST students association - BSA.
30/07/2025

1st ANNIVERSARY of BIST students association - BSA.

28/07/2025

📢 আহ্বানপত্র
বাংলাদেশের টেক্সটাইল শিক্ষার সংকটে আমরা একসাথে – একটি সম্মিলিত কণ্ঠস্বর

তারিখ: ২৮ জুলাই ২০২৫

দেশের সকল সরকারী টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দের পক্ষে

স্বাধীনতা অর্জনের পরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি হলো এর শক্তিশালী তৈরি পোশাক ও টেক্সটাইল খাত, যা দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজ এই শিল্পের ভবিষ্যৎ সৈনিক—টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা—চরম অবহেলার শিকার।

২০২৪ সালের ৫ই আগস্ট গণআন্দোলনের মাধ্যমে যে নতুন সূচনা হয়েছিল, সেই আশার আলো ক্রমেই নিভে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে। শিক্ষক সংকট, ল্যাব ঘাটতি, অব্যবস্থাপনা, পর্যাপ্ত বাজেটের অভাব, এবং সিদ্ধান্তহীনতার কারণে আজ ৮টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বারবার আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে।

আমরা, দেশের বেসরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই সংকটে আমাদের ভাই-বোনদের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, দেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে হলে—প্রযুক্তিতে, গবেষণায়, উৎপাদনে—তাহলে এইসব কলেজের কাঠামোগত ও প্রশাসনিক উন্নয়ন এখনই অপরিহার্য।

✊ আমরা সম্মিলিতভাবে দাবি জানাচ্ছি:

✅ অবিলম্বে শিক্ষক সংকট দূর করতে নিয়োগ কার্যকর করা হোক।
✅ ল্যাবসমূহ সচল রাখতে প্রশিক্ষিত জনবল নিয়োগ ও আধুনিক যন্ত্রপাতির সংযোজন হোক।
✅ সুনির্দিষ্ট নিয়োগবিধি তিন কার্যদিবসের মধ্যে অনুমোদন করা হোক।
✅ বুটেক্স ও বস্ত্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে স্থায়ী ও গ্রহণযোগ্য কাঠামো নির্ধারণ হোক।
✅ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে নিয়মিত ক্লাস ও পরীক্ষার নিশ্চয়তা নিশ্চিত হোক।
✅ রিটেক ফি কমিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু রাখা হোক।
✅ বাজেট বরাদ্দে বৈষম্য দূর করে প্রকৃত চাহিদা অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করা হোক।

📣 আমরা কার কাছে দৃষ্টি আকর্ষণ করছি:

🔹 বস্ত্র ও পাট মন্ত্রণালয়
🔹 বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (BUTEX)
🔹 BGMEA, BKMEA, BTMA-এর শীর্ষ নেতৃবৃন্দ
🔹 প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়

এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান না হলে, আগামী দিনের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবেন, যা দেশের শিল্পে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

🕊️ একটি অনুরোধ

আমরা আন্দোলনের পথে নেমেছি বাধ্য হয়ে, অবহেলার প্রতিবাদে—not in anger, but in hope.
আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান।
আমরা চাই সম্মানজনক ভবিষ্যৎ গঠনের সহায়তা।

দেশের বস্ত্রশিল্প যদি অর্থনীতির খুঁটি হয়, তবে এই শিক্ষার্থীরাই সেই খুঁটির ভীত। এই ভীত যেন আর ভেঙে না পড়ে—সেই কামনাই করি।

আমরা সবাই এক কণ্ঠে বলি:
"টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দাবি মানতে হবে – উন্নয়নের অগ্রযাত্রায় তাদের এগিয়ে নিতে হবে!"

✍️ বাংলাদেশের টেক্সটাইল শিক্ষার্থীদের পক্ষ থেকে
একটি সম্মিলিত কণ্ঠস্বর – সম্মান, অধিকার, ও ভবিষ্যতের জন্য
BGMEA0BKMEA438BGIFT Institute of Science & Technology BIST]Textile And Garments Merchandisingitute of Science & Technology BIST] Textile And Garments Merchandising.

Something thrilling is Cooking!!Aren't you ready already!!
25/07/2025

Something thrilling is Cooking!!
Aren't you ready already!!

We’re absolutely thrilled to announce our upcoming Roadshow with the vibrant students of BGIFT Institute of Science & Technology – BIST!

Get ready for an energetic evening filled with insights, inspiration, and everything you need to know about CaseSprint 2025 – National Business Case Competition.

We can’t wait to interact with the brilliant minds of BIST and take you deep into the world of business strategy, creativity, and competitive excellence!

📅 Date: 26 July, 2025
🕗 Time: 08:30 PM
📍 Platform: Google Meet

📥 Registration Link: https://forms.gle/Wqiqp6ArNo1vnMSn9
📅 Event Details: https://www.facebook.com/share/1EDifB7YEz

Let’s make this roadshow count! Join us and be a part of the CaseSprint movement — where brains are truly in action!




21/07/2025

Address

Unise Tower, Dhaka Mymensingh Road
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIST Students Association - BSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share