Youth Foundation Amraid

Youth Foundation Amraid মানবতার পথে, আমরা একসাথে 💪

১৬/০৭/২০২৬আলহামদুলিল্লাহ।Youth Foundation Amraid-এর উদ্যোগে বন্যার্ত মানুষের সহায়তায় পরিচালিত তহবিল সংগ্রহ কার্যক্রমের...
15/07/2026

১৬/০৭/২০২৬
আলহামদুলিল্লাহ।
Youth Foundation Amraid-এর উদ্যোগে বন্যার্ত মানুষের সহায়তায় পরিচালিত তহবিল সংগ্রহ কার্যক্রমের আজ ছিল তৃতীয় দিন।
📌 প্রথম দিনের সংগ্রহ: ৫১,১০০ টাকা
📌 দ্বিতীয় দিনের সংগ্রহ: ৬৩,০০০ টাকা
📌 তৃতীয় দিনের সংগ্রহ: ৫০,৫০০ টাকা
💙 মোট সংগ্রহ: ১,৬৪,৬০০ টাকা।
আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আজ এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যারা আমাদের এই মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। 🤍

বিশেষভাবে Youth Foundation Amraid-এর সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা এবং নিরলস প্রচেষ্টার ফলেই এই মানবিক কার্যক্রম সফলভাবে এগিয়ে চলেছে। আল্লাহ আপনাদের প্রতিটি ভালো কাজ কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। 🤲
আমাদের তহবিল সংগ্রহ কার্যক্রম আগামীকালও চলমান থাকবে।
আপনার সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যেকোনো সহযোগিতা একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আসুন, সবাই মিলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।
মানুষ মানুষের জন্য। 🤝
যোগাযোগ / বিকাশ (Personal):
01934635767

22/07/2025

আমরা অত্যন্ত শোক ও ব্যথিত হৃদয়ে জানাচ্ছি, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা।
এই মর্মান্তিক ঘটনায় আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
এই দুঃসময়ে আমরা সকলের পাশে আছি এবং আমাদের ‘ ইয়ুথ ফাউন্ডেশন আমরাইদ’ পরিবার থেকে সর্বোচ্চ সহানুভূতি জানানো হচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের এমন অপূরণীয় ক্ষতি গোটা জাতির জন্যই এক গভীর দুঃখজনক অধ্যায়।
আসুন, সবাই মিলে শোকাহত পরিবারের পাশে দাঁড়াই এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সচেতন হই।

ইয়ুথ ফাউন্ডেশন আমরাইদের আংশিক কমিটি প্রকাশ করা হলো। ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইয়ুথ ফাউন্ডেশন আ...
27/06/2025

ইয়ুথ ফাউন্ডেশন আমরাইদের আংশিক কমিটি প্রকাশ করা হলো। ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইয়ুথ ফাউন্ডেশন আমরাইদ"-এর সকল সম্মানিত সদস্যবৃন্দের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করছি।
আমরা যেন মানবতার কল্যাণে, সমাজের উন্নয়নে ও তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারি—এই কামনায় সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।

-মানবতার পথে, আমরা একসাথে ✊

Address

Amraid , Kapasia
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Foundation Amraid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share