02/09/2024
কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা অকারণে আপনাকে নিয়ে বাজে কথা বলেছে – এটা আপনার সমস্যা না, এটা তার সমস্যা।
এটা তার দুঃখ, কষ্ট, না পাওয়া, হতাশা, তার দৃষ্টিভঙ্গি বা তার কোন কাজ নেই বা তার বোঝার ভুল। সো ডোন্ট রিয়েক্ট!
রিয়েক্ট করা মানে তার মানসিকতায় আপনি নিজেকে জড়িয়ে ফেললেন। কেউ আপনাকে নিয়ে ততটুকুই বলবে যতটুকু সে তার দৃষ্টিভঙ্গি বা তার এটিটিউড– এটা তার দেখার বা জানার বা বোঝার সীমাবদ্ধতা।
আপনার মূল্যবান সময়ে তাঁদের কোন জায়গা নেই। তারা আপনাকে নিয়ে ব্যস্ত থাকুক, আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন। তারা আপনার পিছেই বলবে বা পিছেই থাকবে সামনে দাঁড়ানোর সাহস তাঁদের নেই। এখানে আপনার কিছু করার নেই, জবাব দেয়ারও কিছু নেই।
একই মানুষ কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, কারো কাছে সুইট, কারো কাছে বিরক্তিকর... এটা তাঁদের দেখা তাঁদের মতো করে – যতটুকু তাঁরা দেখেন বা শুনেন...
আর যদি তিনি আপনার কাছের কেউ হউন এবং তার এই সমস্যা সমাধান করতে চান – ভালোবাসা দিন, সম্মান দিন, প্রতিদানহীন উপকার করুন।
আপনার কাজ, আপনার এগিয়ে যাওয়া ও আপনার বিনয় - সব কিছুর জবাব দিয়ে দিবে।