12/06/2026
ছেলেটা ও তার ওয়াইফ দুজনেই ডাক্তার..
কিছুদিন হলো অস্ট্রেলিয়ায় গেছে।
দেশের অন্যতম সেরা মেডিকেল প্রথম ৩ টার ১টা থেকে পাশ করেছে, দেখতেও কি সুন্দর!
পাশ করার পরপরই AMC পাশ করে কিছুদিন হলো চলে গেছে অস্ট্রেলিয়ায়। আমিও নিজের ক্যারিয়ায় নিয়ে ব্যস্ত..
হঠাৎ একদিন শুনলাম ব্যাচের সবচেয়ে টেলেন্টেড এই ছেলেটার নাকি Osteosarcoma ধরা পড়েছে, এবং তা নাকি ফুসফুসেও ছড়িয়ে গেছে!
শুনে মুহুর্তেই স্তব্ধ হয়ে গেলাম,
জীবন এমন কেন?
ও তো কখনো একটা সিগারেট ও খেতো না..
নেশা, বাইরের খাবার, কিচ্ছু ছিল না..
তারপর.. পা কেটে ফেলতে হলো, বিদেশ থেকে দেশে চলে আসলো, আমরা সবাই দেখতে গেলাম, কি চেহারা হয়েছে বেচারার আহা!
কিছুদিন পর শুনলাম ও মারা গেছে!
আজ কত বছর হয়ে গেলো আমি প্রফেসর। সব বন্ধুরা বড় বড় মেডিকেলের প্রফেসর। বিভাগীয় প্রধান।
ও বেঁচে থাকলে নির্ঘাত বড় কোন মেডিকেলের প্রফেসর হতো, কত নামডাক থাকতো!
আমরা কত পরিকল্পনা করি, কিন্তু সব কি সফল হয়?
দুইদিনের এই দুনিয়াতে কত আশাই না থাকে আমাদের। সব কি পূরণ হয়?
নাকি কিছু স্বপ্ন হারিয়ে যায় ক্যান্সার নামক মরণঘাতী রোগের কবলে পড়ে আঁধারে!
আচ্ছা, জীবন এমন কেন!!
ভালো থাকুক ও..
যেখানে মৃত্যু নেই, রোগ নেই, কষ্ট নেই, সে জগতে!
রবের নিকট পরম যত্নে..
(একজন প্রফেসর ম্যাডামের স্মৃতিচারণ থেকে সংগৃহীত)
Dawah Circle of STAMC