15/04/2026
১ লা বৈশাখ ভোগড়া জুম্মাপাড়া কল্যাণ সংঘের উদ্যোগ পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার।
গাজীপুর সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর জনাব ফয়সাল আহামেদ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাসন মেট্রো থানা বিএনপি।
দিনব্যাপী এলাকার সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়।