Ujjiban

Ujjiban Ujjiban works with young people who want to build their society beautiful. It has organized in 2020

ফলে শুল্ক ১৩২% থেকে ৫০০% করে দেন! পুষ্টি-হীন একটা অসুস্থ জাতি তৈরি হোক। বছরে শতশত কোটি টাকার ভিটামিন ফুড সাপ্লিমেন্ট ব্য...
10/06/2026

ফলে শুল্ক ১৩২% থেকে ৫০০% করে দেন! পুষ্টি-হীন একটা অসুস্থ জাতি তৈরি হোক। বছরে শতশত কোটি টাকার ভিটামিন ফুড সাপ্লিমেন্ট ব্যাবসা হচ্ছে, এই দেশে এটা দেখার কেউ নাই!

মাননীয় প্রধানমন্ত্রী, ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করে জনগণের পুষ্টি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহন করুন প্লিজ! যথাযথ পুষ্টির জন্য সব ধরনের ফলের প্রয়োজন আছে।

শুধু দেশি ফলে বয়স্কদের পুষ্টি চাহিদা কখনোই মিটবে না! সংসদে একজন কে দেখলাম না, নিরাপদ খাদ্য নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে।

দুর্ভাগ্য এই জাতির জন্য, ১০০ টাকার ফল ১৩২% কর দিয়ে ২৩২ টাকায় কিনতে হচ্ছে। আমাদের ফল না খাইয়ে পুষ্টিহীন বানিয়ে শতশত কোটি টাকার ভিটামিন, ফুড সাপ্লিমেন্ট ব্যাবসা চলছে! দেখার কেউ নাই।

★মাহাবুব কবির মিলন★

19/05/2026

আগামী বাজেটে ফলের আমদানি শুল্ক ১৩২% থেকে বাড়িয়ে ৫০০ করে দেন! এতে পুষ্টিহীনতা, হাসপাতাল, প্যাথলজি, ডাক্তার, ঔষধের দোকান, ঔষধ কোম্পানি যারা আছে তাদের ব্যাবসা জমজমাট ও রমরমা হবে!

শতকোটি টাকার ফুড সাপ্লিমেন্ট ব্যবসা এবং ভিটামিন ব্যাবসার ভাগাভাগি আরো গভীর হবে! মাহাবুব কবির মিলন ভাই যদিও ক্ষোভ থেকে এই কথাগুলো বলেছেন তবে কথাগুলো পুরোপুরি বাস্তব!

১০০ টাকার ফলে ১৩২ টাকা শুল্ক প্রধান করলে সেটা দাঁড়ায় ২৩২ টাকা! গরিব মানুষের নাগালের বাইরে ফল জাতীয় জিনিসগুলোকে নিয়ে গিয়ে, এক পুষ্টিহীন বাংলাদেশ উপহার দেওয়া হয়েছে!

ফল জাতীয় পন্যগুলো এখন বড়লোকের খাবার! একজন দিনে আনে দিনে খায় মানুষ চাইলেও ১ কেজি ফল কেনার সাহস করেন না! এই ব্যাপারটায় কেনো এতো শুল্ক? বিলাসী পন্যে শুল্ক বাড়িয়ে ফলে শুল্ক কমিয়ে দেন।

৩৫০-৪০০ টাকার নিচে কোনো ফল নাই বললেই চলে আঙুরতো ৬০০ টাকায় দাড়াইছে, এছাড়া অন্য ফল গুলোও চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে।
©️Towhidul Islam Riaz

🚨 জরুরি সতর্কবার্তা 🚨 এ পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম ব্যান্ডেড ক্রেইট দেখা গেছে। এটি বিশ্বের সবচেয়ে ...
15/05/2026

🚨 জরুরি সতর্কবার্তা 🚨
এ পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম ব্যান্ডেড ক্রেইট দেখা গেছে। এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় শীর্ষ দিকের একটি। কামড় দিলে শরীর অবশ হয়ে অল্প সময়েই মৃত্যু পর্যন্ত হতে পারে।

⚠️ সবাই সতর্ক থাকুন:
• রাতে বাইরে কম বের হন
• ঝোপঝাড় ও অন্ধকার জায়গা এড়িয়ে চলুন
• শিশুদের নজরে রাখুন
• সাপ দেখলে কাছে যাবেন না

কামড় দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিন। 🙏

30/04/2026

ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যানের হাতে যে সমস্ত সেবা থাকে আসুন তা জেনে নেই।

১. বয়স্ক ভাতা
২. বিধবা ভাতা
৩. প্রতিবন্ধী ভাতা
৪. মাতৃত্বকালীন ভাতা
৫. দুস্থ মহিলা ভাতা
৬. ভিজিডি (VGD)
৭. ভিজিএফ (VGF)
৮. কর্মক্ষম দরিদ্র সহায়তা
৯. হতদরিদ্র ভাতা
১০. মুক্তিযোদ্ধা ভাতা
১১. অনগ্রসর জনগোষ্ঠী সহায়তা
১২. শিশু সহায়তা কর্মসূচি
১৩. কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য)
১৪. কাবিটা (কাজের বিনিময়ে টাকা)
১৫. ১০০ দিনের কর্মসূচি
১৬. টিআর (TR) কর্মসূচি
১৭. খাদ্যবান্ধব কর্মসূচি
১৮. দরিদ্রদের কর্মসংস্থান প্রকল্প
১৯. মৌসুমি কর্মসংস্থান
২০. গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ
২১. শ্রমিক নিয়োগ প্রকল্প
২২. যুব কর্মসংস্থান সহায়তা
২৩. গ্রামীণ রাস্তা নির্মাণ
২৪. রাস্তা সংস্কার
২৫. ব্রিজ নির্মাণ
২৬. কালভার্ট নির্মাণ
২৭. ড্রেন নির্মাণ
২৮. বাজার উন্নয়ন
২৯. হাট উন্নয়ন
৩০. ঘাট নির্মাণ
৩১. খাল খনন
৩২. পুকুর খনন
৩৩. বাঁধ নির্মাণ
৩৪. পানি নিষ্কাশন ব্যবস্থা
৩৫. গ্রামীণ বিদ্যুৎ সহায়তা
৩৬. টিউবওয়েল স্থাপন
৩৭. গভীর নলকূপ
৩৮. স্যানিটারি ল্যাট্রিন বিতরণ
৩৯. পাবলিক টয়লেট
৪০. নিরাপদ পানি প্রকল্প
৪১. পানি সংরক্ষণ
৪২. ড্রেনেজ উন্নয়ন
৪৩. স্বাস্থ্য সচেতনতা
৪৪. বর্জ্য ব্যবস্থাপনা
৪৫. পরিচ্ছন্নতা অভিযান
৪৬. স্কুল মেরামত
৪৭. শিক্ষা সহায়তা
৪৮. উপবৃত্তি সহযোগিতা
৪৯. বাল্যবিবাহ প্রতিরোধ
৫০. নারী ক্ষমতায়ন
৫১. মাদকবিরোধী কার্যক্রম
৫২. সচেতনতা সভা
৫৩. যুব উন্নয়ন
৫৪. সাংস্কৃতিক কার্যক্রম
৫৫. ক্রীড়া উন্নয়ন
৫৬. টিকাদান কর্মসূচি
৫৭. মা ও শিশু স্বাস্থ্য
৫৮. পরিবার পরিকল্পনা
৫৯. স্বাস্থ্য ক্যাম্প
৬০. পুষ্টি কর্মসূচি
৬১. কমিউনিটি ক্লিনিক সহায়তা
৬২. স্যানিটেশন সচেতনতা
৬৩. রোগ প্রতিরোধ কার্যক্রম
৬৪. কৃষি প্রশিক্ষণ
৬৫. বীজ বিতরণ
৬৬. সার সহায়তা
৬৭. সেচ সুবিধা
৬৮. গাছ লাগানো
৬৯. বনায়ন
৭০. মৎস্য চাষ সহায়তা
৭১. প্রাণিসম্পদ সহায়তা
৭২. পরিবেশ সংরক্ষণ
৭৩. ত্রাণ বিতরণ
৭৪. বন্যা সহায়তা
৭৫. ঘূর্ণিঝড় সহায়তা
৭৬. আশ্রয়কেন্দ্র পরিচালনা
৭৭. পুনর্বাসন প্রকল্প
৭৮. দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
৭৯. ইউনিয়ন ডিজিটাল সেন্টার
৮০. জন্ম নিবন্ধন
৮১. মৃত্যু নিবন্ধন
৮২. নাগরিক সনদ প্রদান
৮৩. অনলাইন সেবা

24/04/2026

বাস্তবধর্মী লেখা....

কোথায় যাচ্ছি আমরা! আসলেই প্রতিটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের চিত্র এখন এমনই 😭😭
সময় থাকলে একটু পড়ে নিবেন-------------
তিনি লিখেছেনঃ

🔵আমি হাসিমুখে ক্লাস নিতে ভালোবাসি… কিন্তু এখন আর পারছি না

২৪ বছরের শিক্ষকতা জীবনে আমি সবসময় বিশ্বাস করেছি—ভালোবাসা দিয়েই শেখানো যায়।
গল্প করতে করতে, হাসতে হাসতে, ছোট ছোট আনন্দের ভেতর দিয়ে বাচ্চাদের নতুন কিছু শেখানো—এটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।

কিন্তু আজকাল ক্লাসে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারি না…

🔵একটা অদ্ভুত পরিবর্তন চোখের সামনে ঘটছে

একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে যেতে মাত্র ২–৩ মিনিট সময় লাগে।
এই সামান্য সময়ের মধ্যেই পুরো বারান্দা ভরে যায় অস্থিরতা, চিৎকার, দৌড়াদৌড়িতে।
ধাক্কাধাক্কি, মারামারি—কেউ কাউকে শুনছে না।

যে বাচ্চারা আগে চুপচাপ বসে থাকত, ক্লাস ক্যাপ্টেন সবাইকে সামলে রাখত—
আজ তারা চোখের দিকে তাকায় না, ডাকে সাড়া দেয় না।

🔵সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন?

ওদের মধ্যে যেন “সংযোগ” নেই।
না চোখের ভাষা বোঝে, না আদর বোঝে, না ধমক কাজ করে।

মোবাইলের গেম, স্ক্রিনের জগৎ—ওদের মনটাকে এমনভাবে নিয়ে গেছে,
বাস্তব মানুষ, বাস্তব সম্পর্ক—সব যেন দূরের কিছু।

🔵শাসন করবো? সেটাও আজ আর সহজ না

আমরা ছোটবেলায় শুনতাম—
“শিক্ষক যা ঠিক মনে করেন, সেটাই করবেন।”

আর এখন?
সামান্য কিছু বললেই অভিভাবকরা প্রশ্ন তোলেন, বিচার করেন, চাপ তৈরি করেন।
শিক্ষক যেন পড়ানোর আগে হাজারবার ভাবেন—“এটা বলা ঠিক হবে তো?”

🔵তাই এখন ক্লাসে কী করি জানেন?

হাসিমুখে ঢুকি,
আর কিছুক্ষণ পর নিজেকে দেখি কপাল কুঁচকে, দাঁতে দাঁত চেপে কথা বলছি…

এটা আমি না।
এটা আমি হতে চাইনি।

🔵একটা কথা বলতে চাই—অভিভাবকদের কাছে

আপনার সন্তান শুধু বইয়ের পড়া শিখলেই মানুষ হবে না।
শিখতে হবে—
• শ্রদ্ধা
• শোনার অভ্যাস
• নিয়ম মেনে চলা
• অন্যকে বুঝতে পারা

এই জিনিসগুলো বাড়ি থেকে শুরু হয়। স্কুল শুধু সেটাকে গড়ে তোলে।
🔵আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য
তোমরা খারাপ না…
কিন্তু তোমাদের মনটা খুব অস্থির হয়ে গেছে।
একটু থামতে শিখো,
একটু শুনতে শিখো,
একটু চোখে চোখ রেখে কথা বলতে শিখো।
🔵শেষ কথা
শিক্ষকতা শুধু পেশা না—এটা একটা অনুভূতি।
কিন্তু সেই অনুভূতিটা যদি প্রতিদিন ভেঙে যায়,
তাহলে একসময় দাঁড়িয়ে ভাবতেই হয়—
“আমি কি সত্যিই পারছি?”

হয়তো এখন সময় এসেছে আমরা সবাই একটু থামি—
শিক্ষক, অভিভাবক, আর ছাত্রছাত্রী—
এবং নতুন করে ভাবি—
আমরা আসলে কোথায় যাচ্ছি…

🙏কপি পোস্ট

18/04/2026

শিক্ষকদের কাছে অনুরোধ....

১)আসন্ন এসএসসি পরীক্ষায় আপনারা ছাত্র ছাত্রীদের কাছে কোনো ভীতিকর দৈত্য দানব হিসেবে আবির্ভূত হবেন না।
২) হাসিমুখে পিতামাতার মতো স্নেহের চোখে তাঁদেরকে পরীক্ষার হলে স্বাগত জানান।হলে ঢুকেই যেনো তাঁরা একটা প্রশান্তি অনুভব করে।
৩) প্রথম দিন আসন খুঁজাখুঁজির জন্য একটু হৈচৈ হতে পারে। ধমকা ধমকি না করে সহানুভূতির সাথে তাঁদেরকে একটু সাহায্য করুন।

৪) যদিও কাগুজে নকল তেমন কেউ সঙ্গে আনবে না, তবুও প্রয়োজনে গেইটে ভালো করে চেক করে হলে প্রবেশ করান। কিন্তু হলের ভেতরে কাউকে ধমকাবেন না। এমনকি ধমকানোর কারণ ঘটলেও আপনি ধৈর্য ধরুন। কারণ আপনার একটা কটু, তিক্ত বাক্য ছাত্র ছাত্রীর সমস্ত পরীক্ষার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

৫) কোনো ভীতিকর বক্তব্য না দিয়ে পরীক্ষা যে একটা
আনন্দের বিষয় এমন একটা অতি সংক্ষিপ্ত ভরসার বক্তব্য দিয়ে শুরু করুন।

৬) শক্ত হাতে নকল বন্ধ করুন।কিন্তু অন্যান্য সকল বিষয়ে আন্তরিক হন। যেমন, কারো কলম শেষ হলে দ্রুত একটি কলমের ব্যবস্থা করুন, বেঞ্চ নড়াচড়া করলে ঠিক করে দিন, প্রয়োজনে নিজ হাতে পানির গ্লাস এগিয়ে দিন। নিয়ম মেনে কেউ বাইরে যেতে চাইলে যেতে দিন।

৭) যদি কেউ ভুলে এডমিট কার্ড বাসায় রেখে আসে তাহলে আমাদের কিছু অবুঝ শিক্ষক ছাত্র ছাত্রীদের সাথে যারপরনাই খারাপ ব্যবহার করে থাকে এবং হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেন না। এমন অবস্থায় ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ না করে তাঁদেরকে হাল্কা সতর্ক করে স্বাক্ষর করতে দিন। কারণ তাঁর আরো প্রমাণ আপনার দপ্তরে সংরক্ষিত আছে। তাছাড়া সে তো পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেই।

৮) কারো ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকবেন না। নকল না করলেও এমতাবস্থায় একজন পরীক্ষার্থী বিব্রত হতে থাকে এবং সে লেখা চালিয়ে যেতে পারে না।

৯) পরীক্ষার হলে সহকর্মী ইনভিজিলেটরের সাথে সাংসারিক বা যে কোনো লম্বা আলাপ থেকে বিরত থাকুন। আপনার গল্পের শব্দ পরীক্ষার্থীদের মনোযোগ বিনষ্ট করার জন্য যথেষ্ট।

১০) সবসময় মনে রাখবেন, আপনি ছাত্র ছাত্রীদের পরীক্ষা গ্রহণে সহায়ক ভূমিকা পালন করছেন, তাঁদেরকে অযথা ভীতি প্রদর্শন করা আপনার কাজ নয়।
১১) কোনো বিশেষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রতি পূর্ব বিরাগের জের ধরে খারাপ আচরণ করবেন না।

১২) তুই তুকারি একদম করবেন না।

১৩) পরীক্ষার্থীর শারীরিক অসুস্থতায় সর্বোচ্চ সহযোগিতা করুন।
আমরা শিক্ষক। শত প্রতিকূলতার মধ্যেও আমরা অন্যদের থেকে আলাদা। আমাদের স্বভাবসুলভ মহানুভবতা দেখাতে আমরা কখনোই কার্পণ্য করবো না। উপরের নির্দেশনা ফলো করুন এবং সেই সাথে নিজেদের স্বকীয় মানবিক বিবেচনা জাগ্রত রাখুন।(সংগৃহীত)

05/04/2026

EPI Schedule এ হাম প্রতিরোধে MR টিকা মোট ২ টা ডোজ
৯ম মাসে ১ম ডোজ
১৫ তম মাসে ২য় ডোজ

আউটব্রেকের সময় ১ টা বুষ্টার ডোজ

বুষ্টার ডোজের সাথে পূর্ববর্তী ডোজের মিনিমাম ৪ সপ্তাহ বিরতি থাকবে-

2.
ধরুন, মিজেলস আউটব্রেক হচ্ছে, কিন্ত বাচ্চার বয়স এখনো ৯ মাস হয়নাই,

তাহলে বাচ্চার বয়স দেখুন,
বাচ্চার বয়স ৬ মাস হলে তাকে একটা ডোজ দিয়ে দিন,
তার ২৮ দিন পর আরেকটা ডোজ দিন, এই দুইটা ডোজ আউটব্রেক প্রিভেন্ট করার জন্য,

তারপর ৯ম মাসে ও ১৫ তম মাসে সে শিডিউল ভ্যাক্সিন পাবে-

3..
ধরুন, একটা বাচ্চার বয়স ১১ মাস,
সে ৯ম মাসের শিডিউল ভ্যাক্সিন ১ম ডোজ পেয়েছে,
এখন ২য় ডোজ ১৫ তম মাসে পাবার কথা, কিন্ত এখন মিজেলস আউটব্রেক এর কারণে এখনি ১১ মাস বয়সেই তাকে ২য় ডোজ দিয়ে দিতে হবে, (আউটব্রেক প্রিভেন্ট করার জন্য)
আবার ১৫ তম মাসে শিডিওল ডোজ পাবে।

৪..
ধরুন, কোন বাচ্চার বয়স ১৭ মাস,
সে ৯ম মাসে ১ম ডোজ পেয়েছিলো,
১৫ তম মাসে ২য় ডোজ,

তার মানে তার ডোজ কমপ্লিট,
এখন কি করনীয়?
এখন আউটব্রেকের সময় তাকে আরেকটা ডোজ দিয়ে দিন,

তার শিডিউল শেষ ডোজের সাথে ২৮ দিনের গ্যাপ থাকলেই তাকে বুষ্টার ডোজ দিয়ে দিন।

বাচ্চার বয়স, ১৫ মাসের অধিক হলেই বুষ্টার ডোজ পাবে।

Team CCR

20/03/2026

বারোশো টাকার গ্যাসের বোতল ২০০০ টাকারও বেশি বিক্রি হচ্ছে। ঈদে ঘরফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দ্বিগুনের বেশি টাকা ভাড়া নেওয়া হচ্ছে। চাঁদাবাজির কারণে প্রতিটি দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, কোনই প্রতিকার হচ্ছে না। যারা চাঁদার টাকা ভাগ বাটোয়ারা পাচ্ছে
কেবল তারাই সরকারের প্রশংসা করছে এবং বিরোধী দলকে কটাক্ষ করছে। এই কি সোনার বাংলাদেশ? এই কারণে কি জুলাই বিপ্লবের কচিকাঁচা সোনার ছেলেরা জীবন দিয়েছে? সুতরাং সরকারের উচিত কতিপয় মন্ত্রীদের চাপাবাজির কথা বাদ দিয়ে দেশের জনগণের স্বার্থে সঠিকভাবে দেশ পরিচালনা করা ।

ঈদ মুবারক..

সুস্থ বিনোদন ধারার অগ্রপথিক, ভালোলাগার ভালোবাসার মানুষ❤️  স্বাধীনতা পুরস্কার মনোনীত হওয়ায়  আপনাকে অভিনন্দন🇧🇩
05/03/2026

সুস্থ বিনোদন ধারার অগ্রপথিক, ভালোলাগার ভালোবাসার মানুষ❤️ স্বাধীনতা পুরস্কার মনোনীত হওয়ায় আপনাকে অভিনন্দন🇧🇩

05/03/2026

Address

Sheikh Ishaadi Road , Shafipur West, Kaliakoir
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Ujjiban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ujjiban:

Share