নিরাপদ ঔষধ চাই

Website

নিরাপদ ঔষধ চাই নিরাপদ ঔষধ চাই আন্দোলনে বাংলাদেশের প্রথম জাতীয় সংগঠন।

কনডম সংগ্রহে সহযোগিতা চাইএকটি বিশেষ কার্যক্রমের জন্য বাংলাদেশের বাজারে প্রচলিত সকল ব্র্যান্ড ও ভ্যারিয়েন্টের কনডমের নমু...
13/10/2026

কনডম সংগ্রহে সহযোগিতা চাই

একটি বিশেষ কার্যক্রমের জন্য বাংলাদেশের বাজারে প্রচলিত সকল ব্র্যান্ড ও ভ্যারিয়েন্টের কনডমের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

দেশের যেকোনো প্রান্তে কন্ডম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, পরিবেশক, ডিলার, সরবরাহকারী অথবা সংশ্লিষ্ট সোর্সের সন্ধান জানা থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করুন।

আমরা ন্যায্য মূল্যে কনডম সংগ্রহ করতে আগ্রহী। আপনাদের সহযোগিতা ও তথ্য আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে।

📩 যোগাযোগ ও তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে 01350461514 যোগাযোগ করুণ সরাসরি।

ছবি: প্রতিকি ছবি।
゚

একবার ভাবুন-আপনি যে ঔষধটি কিনে খাচ্ছেন, সেটি যদি আসল ঔষধ না হয়?বোতলটা আসল।নামটা আসল।প্যাকেটটাও দেখতে আসলের মতো।তাহলে নকল...
11/09/2026

একবার ভাবুন-আপনি যে ঔষধটি কিনে খাচ্ছেন, সেটি যদি আসল ঔষধ না হয়?

বোতলটা আসল।
নামটা আসল।
প্যাকেটটাও দেখতে আসলের মতো।
তাহলে নকলটা চিনবেন কীভাবে?

একজন রোগী চিকিৎসকের পরামর্শ মেনে ফার্মেসিতে গেলেন। নিজের কষ্টের টাকা দিয়ে ঔষধ কিনলেন। তাঁর একটাই বিশ্বাস-“আমি তো ঔষধই কিনছি, এটা নিশ্চয়ই আসল।”

কিন্তু যদি সেই বোতলের ভেতরেই থাকে নকল বা অনিরাপদ ঔষধ?

তাহলে দায় কার?

এটা শুধু একজন রোগীকে ঠকানো নয়-এটা মানুষের জীবন নিয়ে ভয়ংকর খেলা।

কারণ একজন রোগী নকল ঔষধ খেয়ে শুধু টাকা হারান না; তিনি হারাতে পারেন চিকিৎসার মূল্যবান সময়, শারীরিক সুস্থতা-এমনকি জীবনও।

আর যদি সত্যিই একই নামে, একই বোতল ও একই প্যাকেজিং ব্যবহার করে নকল ঔষধ বাজারে ঢুকে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে-

নকল ঔষধ তৈরি হলো কোথায়?
বাজারে ঢুকল কীভাবে?
সরবরাহ করল কারা?
আর এতদিন নজরদারি কোথায় ছিল?

আমরা কাউকে আগেই দোষী বলছি না।
অভিযোগ সত্য হলে নিরপেক্ষ তদন্ত চাই।

তবে একটি বিষয় পরিষ্কার-
মানুষের জীবন নিয়ে কোনো আপস হতে পারে না।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে জনগণের প্রত্যাশা শুধু অভিযান নয়-কার্যকর নজরদারি, দ্রুত তদন্ত, নকল ঔষধ শনাক্তকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।

কারণ-

★ ঔষধ কোনো সাধারণ পণ্য নয়।
★ ঔষধের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন।
★ আর সেই জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

আজ প্রশ্নটা শুধু একজন রোগীর নয়।

প্রশ্নটা আমাদের সবার-
আমি যে ঔষধ কিনছি, সেটা কি সত্যিই আসল?
👉 নকল ঔষধ বন্ধ করুন।
👉 নিরাপদ ঔষধ নিশ্চিত করুন।
👉 জনগণের জীবন নিয়ে কোনো আপস নয়।

নিরাপদ ওষুধ চাই-কারণ জীবন কোনো পরীক্ষাগার নয়।

আপনার কাছে কি নকল, ভেজাল, অনিরাপদ বা মেয়াদোত্তীর্ণ ঔষধের তথ্য আছে?

কোনো ফার্মেসি, ঔষধের দোকান, গুদাম, উৎপাদনকারী প্রতিষ্ঠান বা অনলাইন পেজে সন্দেহজনক ঔষধ দেখলে ছবি, ভিডিও, ক্রয়ের প্রমাণ, প্যাকেটের তথ্যসহ আমাদের জানাতে পারেন।

এছাড়াও হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক বা অন্য কোনো চিকিৎসাসেবা নিয়ে প্রতারণা, অনিয়ম, অনিরাপদ চিকিৎসা বা রোগীর অধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও তথ্য দিতে পারেন।

তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং জনস্বার্থে বিষয়টি তুলে ধরাই আমাদের লক্ষ্য।

We Want Safe Medicine | নিরাপদ ঔষধ চাই
আমরা চাই-
ভেজালমুক্ত ঔষধ, নিরাপদ চিকিৎসা এবং রোগীর অধিকার নিশ্চিত হোক।

📞 যোগাযোগ:
নিরাপদ ঔষধ চাই
কেন্দ্রীয় সদর দপ্তরঃ ১৫১, লেক সার্কাস, কলাবাগান, ধানমন্ডি, ঢাকা।
মোবাইল/হোয়াটসঅ্যাপঃ +8801350461514
📧 ই-মেইল: [email protected]

আপনার একটি তথ্য হয়তো একজন মানুষের জীবন রক্ষা করতে পারে।

★নকল ঔষধ বন্ধ করুন।

নিরাপদ ঔষধ নিশ্চিত করুন।
মানুষের জীবন নিয়ে কোনো আপস নয়।

এই পেইজে ফলো দিয়ে রাখুন এবং নিরাপদ ঔষধ চাই আমাদের সকলের চাওয়াটা পাওয়ায় রূপান্তরিত করার ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এ যুক্ত থাকুন। আপনিও চাইলে সদস্য হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন নিবেদিত প্রাণে।

আর কত মানুষ প্রতারিত হবে? আর কত জীবন ঝুঁকির মধ্যে পড়বে?নিরাপদ ঔষধ চাই, নিরাপদ চিকিৎসা চাই- চিকিৎসার নামে প্রতারণা ও অপচি...
04/09/2026

আর কত মানুষ প্রতারিত হবে? আর কত জীবন ঝুঁকির মধ্যে পড়বে?

নিরাপদ ঔষধ চাই, নিরাপদ চিকিৎসা চাই- চিকিৎসার নামে প্রতারণা ও অপচিকিৎসা আর নয়।

আপনার আশেপাশের কোনো ফার্মেসি বা দোকানে ভেজাল, নকল, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের ঔষধ বিক্রি করা হলে- তথ্য ও প্রমাণ সংগ্রহ করুন এবং আমাদের জানান। চিকিৎসার নামে প্রতারণা বা অপচিকিৎসার বিরুদ্ধে সোচ্চার হোন।

কোনো ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি, লেজার সেন্টার, ডেন্টাল সেন্টার, আই সেন্টার, স্পা সেন্টার, বিউটি পার্লার, দাওয়া খানা অথবা চিকিৎসার নামে পরিচালিত কোনো প্রতিষ্ঠানে আপনি বা আপনার স্বজন-
❌ ভুল চিকিৎসার শিকার হলে
❌ অপচিকিৎসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হলে
❌ অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারিত হলে
❌ চিকিৎসার নামে অতিরিক্ত অর্থ আদায়ের শিকার হলে
❌ ভুয়া, বিভ্রান্তিকর বা প্রতারণামূলক চিকিৎসার শিকার হলে
❌ অনুমোদনহীন বা সন্দেহজনক চিকিৎসা ও ঔষধের কারণে ক্ষতিগ্রস্ত হলে-

তাহলে চুপ থাকবেন না।
🎥 সম্ভব হলে ভিডিও করুন।
📸 ছবি তুলুন।
📄 তথ্য ও প্রমাণ সংগ্রহ করুন।
📄 প্রেসক্রিপশন, রিপোর্ট, রসিদ ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন
📍 ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করুন
📢 প্রেসক্রিপশন, সকল পরিক্ষা নিরিক্ষার ছবি, রশিদ এর ছবি পাঠিয়ে দিন, অভিযোগ লিখুন। আমাদের কাছে রিপোর্ট করুন।

সকল এলোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, হোমিওপ্যাথিক- যে কোনো চিকিৎসা পদ্ধতির নামে কেউ মানুষকে প্রতারণা বা অপচিকিৎসার শিকার করলে, প্রমাণসহ আমাদের জানান।

আমরা যাচাইযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিষয়টি জনসম্মুখে তুলে ধরার উদ্যোগ নেব এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাব।

একজন মানুষের প্রতিবাদ হয়তো একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু হাজার মানুষের প্রতিবাদ একটি ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে।

আজ আপনি কথা বলুন- যাতে আগামীকাল আর কোনো মা তার সন্তানকে ভেজাল ঔষধ খাইয়ে অসহায় না হন। যাতে কোনো অসহায় রোগী ভুল চিকিৎসায় সর্বস্ব না হারান। যাতে চিকিৎসার নামে আর কেউ প্রতারণার শিকার না হয়।

✊ চুপ থাকা নয়, সচেতন হোন- প্রমাণ রাখুন, প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান।

আমাদের লক্ষ্য একটাই-
💊 ভেজালমুক্ত ও নিরাপদ ঔষধ
🏥 নিরাপদ ও মানসম্মত চিকিৎসা
⚖️ চিকিৎসার নামে প্রতারণার বিরুদ্ধে জবাবদিহিতা
🤝 এবং একটি এমন সমাজ, যেখানে কোনো মানুষ চিকিৎসার নামে প্রতারিত হবে না।

📢 আপনার একটি তথ্য হতে পারে অনেক মানুষের জীবন রক্ষার কারণ।

📩 রিপোর্ট ও যোগাযোগ করুনঃ
📱 মোবাইল/হোয়াটসঅ্যাপ: +88 01350461514
📧 ই-মেইল: [email protected]
💬 ইনবক্স/মেসেঞ্জার: https://www.facebook.com/share/1EotSNL6Gp/
🌐 ওয়েবসাইট: nirapodoushodchai.org (সাইট ডেভেলপমেন্ট এর কাজ চলছে)।

🔒 তথ্যদাতার পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রয়োজনে সম্পুর্ণ গোপন রাখার হবে।

⚠️ অনুগ্রহ করে শুধুমাত্র সত্য, যাচাইযোগ্য এবং প্রমাণসমর্থিত তথ্য পাঠান। কারও বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর বা ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ পাঠাবেন না।

#নিরাপদ_ঔষধ_চাই
#নিরাপদ_চিকিৎসা_চাই
#ভেজালমুক্ত_ঔষধ
#অপচিকিৎসার_বিরুদ্ধে_প্রতিবাদ
#চিকিৎসায়_জবাবদিহিতা
#প্রতারণার_বিরুদ্ধে_সচেতন_হোন

গুরুত্বপূর্ণ পোস্ট আপনার আশেপাশে কেউ ভুয়া চিকিৎসা দিচ্ছে?চুপ থাকবেন না-তথ্য দিন। আপনার একটি তথ্য হয়তো বাঁচাতে পারে একটি ...
24/08/2026

গুরুত্বপূর্ণ পোস্ট

আপনার আশেপাশে কেউ ভুয়া চিকিৎসা দিচ্ছে?

চুপ থাকবেন না-তথ্য দিন। আপনার একটি তথ্য হয়তো বাঁচাতে পারে একটি জীবন।

আপনার এলাকায় যদি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকে, যারা ভুয়া, অবৈধ, অনুমোদনহীন বা সন্দেহজনকভাবে চিকিৎসাসেবা প্রদান করছে, তাহলে আমাদের জানাতে পারেন।

@তথ্য দিতে পারেন-

• ভুয়া চিকিৎসক বা চিকিৎসক পরিচয়ে চিকিৎসা প্রদানকারী
• অবৈধ/অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতাল
• ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও প্যাথলজি
• অবৈধ বা সন্দেহজনক চেম্বার
• স্পা সেন্টার বা চিকিৎসার নামে পরিচালিত প্রতিষ্ঠান
• লেজার/কসমেটিক চিকিৎসা কেন্দ্র
• ডেন্টাল ক্লিনিক বা সেন্টার
• হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র
• হাকিমি/দাওয়া খানা (ইউনানি, আয়ুর্বেদ, হার্বাল)
• এবং যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা চিকিৎসাসেবা দেওয়ার নামে মানুষের জীবন ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে।
• ভূয়া ঔষধ প্রস্তুকারক, বাজারজাতকারী ঔষধ কোম্পানি।
• যে কোন ফুড সাপ্লিমেন্ট কোম্পানি বা ডিলার।
• যে কোন এমএলএম কোম্পানি যারা ঔষধ বিক্রি করে।


★ আপনি কি ভুল চিকিৎসার শিকার হয়েছেন?

আপনি, আপনার পরিবারের কেউ, অথবা পরিচিত কোনো রোগী যদি কোনো হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে ভুল চিকিৎসা, প্রতারণা, অনিয়ম কিংবা অবহেলার শিকার হয়ে থাকেন, তাহলে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।

📩 তথ্য বা অভিযোগ পাঠাতে পারেন ইনবক্সে।
📱 01350461514 WhatsApp এও যোগাযোগ করতে পারেন।

আপনার দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে।

🔐 তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

মনে রাখবেন-
আপনার নীরবতা হয়তো একজন প্রতারককে আরও অনেক মানুষের ক্ষতি করার সুযোগ দিতে পারে।

অন্যদিকে, আপনার একটি সঠিক তথ্য হয়তো একটি পরিবারকে বিপদ থেকে রক্ষা করতে পারে, এমনকি একটি জীবনও বাঁচাতে পারে।

★সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে তথ্য দিন।

আমরা নিরাপদ ঔষধ চাই -
সচেতন হোন, তথ্য দিন, অন্যকে সচেতন করুন।

আমরা নিরাপদ ওষুধ চাই
📱 WhatsApp: +8801350461514
E-Mail- [email protected]

#নিরাপদওষুধচাই #ভুয়াচিকিৎসা #ভুয়াচিকিৎসক #চিকিৎসাসেবায়অনিয়ম #রোগীরঅধিকার
#বাংলাদেশেররাজনীতি #বাংলাদেশ ゚ #সচেতনহোন #তথ্যদিন #জীবনবাঁচান #বাংলাদেশ

ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা।      আর কতদিন?"আগে জীবন বাঁচুক, তার পরে আবার জমি কেনা যাবে"-চিকিৎসা সেবার ক্ষেত্রে সাধারণ ম...
09/08/2026

ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা।
আর কতদিন?

"আগে জীবন বাঁচুক, তার পরে আবার জমি কেনা যাবে"-
চিকিৎসা সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের এই চরম অসহায়ত্ব ও সরল বিশ্বাসের সুযোগ নিয়ে যে অনৈতিক কমিশন বাণিজ্য চলছে, তার বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময়।
আসুন, একটি মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা সবাই সচেতন হই।

ক্লিনিক এবং ডায়াগনস্টিক সমাচার :-
কমিশন বাণিজ্যে নিঃস্ব সাধারণ জনগণ।

★ দালাল সিন্ডিকেট:-
প্রতিটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে একশ্রেণির গোপন দালাল চক্র সক্রিয়। এদের মূল কাজই হলো গ্রামে গ্রামে পল্লী চিকিৎসকদের মোটা অঙ্কের কমিশনের লোভে হাত করা এবং রোগী ভাগানোর একটা অনৈতিক সিন্ডিকেট গড়ে তোলা।

⭐ শোষণের মোক্ষম সুযোগ:-
গ্রামের সাধারণ মানুষ অসুস্থ হয়ে সরল বিশ্বাসে যখন গ্রামের পল্লী চিকিৎসকের কাছে যান এবং বলেন, "আমি শহরে ভালো কাউকে চিনি না, আপনি একটু সাথে নিয়ে যাবেন?"-ঠিক তখনই শুরু হয় শোষণের মোক্ষম সুযোগ! মোটা অঙ্কের পার্সেন্টেজের লোভে রোগীকে নির্দিষ্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

⭐ অপ্রয়োজনীয় টেস্টের বোঝা:-
সেখানে অসহায়, অনভিজ্ঞ ও নিরক্ষর রোগীকে জিম্মি করে অপ্রয়োজনীয় গাদা গাদা টেস্টের বিশাল বোঝা চাপিয়ে দেওয়া হয়। ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের এই চরম উদাসীনতা ও বাণিজ্যিক স্বেচ্ছাচারিতার যাঁতাকলে পিষে নিঃস্ব ও সর্বস্বান্ত হয়ে যায় দরিদ্র পরিবারটি।

⭐ চরম বৈষম্যের চিত্র:-
যেখানে গরিবের পকেট কেটে দালালের কমিশনের খরচ তোলা হচ্ছে, সেখানে প্রভাবশালীদের ক্ষেত্রে প্রেসক্রিপশনে লেখা হয়-"Maximum Discount Please!" বিত্তবানেরা নিজের প্রভাবে ফুল ডিসকাউন্ট পেয়ে যান, আর গরিবেরা কাউকে ম্যানেজ করতে না পেরে শেষ সম্বল ভিটেবাড়ি বিক্রি করে পথের ফকির হয়।

আমাদের স্পষ্ট দাবি ও সামাজিক আহ্বান:-
সাধারণ জনগণকে বাঁচাতে হলে ডায়াগনস্টিক ও ক্লিনিকগুলোতে এই গোপন দালালদের দৌরাত্ম্য এবং সব ধরনের অবৈধ "কমিশন সিস্টেম" অবিলম্বে আইন করে বন্ধ করতে হবে। চিকিৎসায় বাণিজ্যিক স্বেচ্ছাচারিতা বন্ধ হলেই কেবল এ দেশে মানুষের আসল ও মানবিক চিকিৎসা পাওয়া সম্ভব।

আসুন, আমরা সবাই এই জুলুমের বিরুদ্ধে সজাগ হই এবং যার যার অবস্থান থেকে তীব্র বজ্রকণ্ঠে আওয়াজ তুলি-ডায়াগনস্টিক এবং ক্লিনিকে কোনো কমিশন বাণিজ্য থাকবে না।

📢 চলুন আমরা সবাই একযোগে আওয়াজ তুলি:
✊ "নিরাপদ ওষুধ চাই-নিরাপদ ওষুধ চাই"

মোঃ ছামিউল আলম
সদস্য সচিব, রংপুর বিভাগীয় কমিটি
ও সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,
"নিরাপদ ঔষধ চাই"

#নিরাপদ_ঔষধ_চাই #কমিশন_বাণিজ্য_বন্ধ_করো #ক্লিনিক_মালিকদের_স্বেচ্ছাচারিতা #চিকিৎসা_সিন্ডিকেট #দরিদ্র_মানুষের_অধিকার #স্বাস্থ্যসেবা #জুলুমের_বিরুদ্ধে_আওয়াজ_তুলুন

অপ্রয়োজনীয় পরীক্ষা নয়-প্রয়োজন বুঝে পরীক্ষা করুন।“কোন টেস্ট কেন?”- সাধারণ মানুষের জানা দরকার।জনস্বার্থে সচেতনতামূলক প...
09/08/2026

অপ্রয়োজনীয় পরীক্ষা নয়-
প্রয়োজন বুঝে পরীক্ষা করুন।

“কোন টেস্ট কেন?”-
সাধারণ মানুষের জানা দরকার।

জনস্বার্থে সচেতনতামূলক প্রচারণাঃ
বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে উপজেলা, জেলা ও মহানগর পর্যন্ত অসংখ্য মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য চিকিৎসক, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শরণাপন্ন হন। রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আধুনিক চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সঠিক সময়ে সঠিক পরীক্ষা একজন রোগীর রোগ শনাক্ত করতে, চিকিৎসা নির্ধারণ করতে এবং জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে একই সঙ্গে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে- কিছু ক্ষেত্রে রোগীর প্রকৃত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরীক্ষা লিখে দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে আর্থিক কমিশন বা অন্যান্য সুবিধার প্রভাব থাকতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক সাধারণ মানুষ কম ভিজিট দেখে মনে করেন চিকিৎসা খরচ কম হবে। কিন্তু পরবর্তীতে যদি একসঙ্গে অনেক পরীক্ষা লিখে দেওয়া হয়, তখন পরীক্ষার পেছনে কয়েক হাজার টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। রোগী বা তার পরিবার অনেক সময় জানেনই না- কোন পরীক্ষাটি কেন করা হচ্ছে, কোনটি তার রোগের সঙ্গে সম্পর্কিত এবং পরীক্ষার ফলাফল চিকিৎসায় কী পরিবর্তন আনবে।

নিরাপদ ঔষধ চাই- প্রতিষ্ঠান মনে করে-রোগীর টাকা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ রোগীর অধিকার, নিরাপত্তা এবং চিকিৎসার প্রতি বিশ্বাস।

আসুন জেনে নিই পরিচিত কয়েকটি পরীক্ষার কাজঃ

১. CBC - Complete Blood Count-
CBC রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, হিমোগ্লোবিনসহ বিভিন্ন উপাদান সম্পর্কে তথ্য দেয়।

কেন করা হতে পারে:
রক্তস্বল্পতা, সংক্রমণ, কিছু রক্তের রোগ, অস্বাভাবিক রক্তপাত বা অন্যান্য শারীরিক সমস্যার মূল্যায়নে।

২. Hemoglobin (Hb)-
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা করা হয়। হিমোগ্লোবিন শরীরে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেন করা হতে পারে:
রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার সন্দেহ, দুর্বলতা, মাথা ঘোরা, অতিরিক্ত রক্তক্ষরণ ইত্যাদির ক্ষেত্রে।

৩. Blood Glucose -FBS/RBS-
রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নির্ণয় করা হয়।

কেন করা হতে পারে:
ডায়াবেটিস শনাক্ত বা পর্যবেক্ষণ, অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক দুর্বলতা বা ডায়াবেটিসের ঝুঁকি থাকলে।

৪. HbA1c-
সাধারণত গত কয়েক মাসের রক্তে শর্করার গড় অবস্থার একটি ধারণা দেয়।

কেন করা হতে পারে:
ডায়াবেটিস নির্ণয় বা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস কতটা নিয়ন্ত্রণে রয়েছে তা মূল্যায়নে।

৫. Serum Creatinine / Kidney Function Test-
কিডনি শরীরের বর্জ্য কতটা কার্যকরভাবে অপসারণ করছে তার মূল্যায়নে ব্যবহৃত হয়।

কেন করা হতে পারে:
কিডনির সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শরীর ফুলে যাওয়া বা কিডনির কার্যক্ষমতা পর্যবেক্ষণের প্রয়োজনে।

৬. Liver Function Test (LFT)-
লিভারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন এনজাইম, প্রোটিন ও বিলিরুবিন পরীক্ষা করা হয়।

কেন করা হতে পারে:
জন্ডিস, লিভারের রোগের সন্দেহ, কিছু ওষুধের প্রভাব পর্যবেক্ষণ অথবা পূর্ববর্তী লিভারের সমস্যা থাকলে।

৭. Lipid Profil-
রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডসহ বিভিন্ন ধরনের চর্বির মাত্রা সম্পর্কে তথ্য দেয়।

কেন করা হতে পারে:
হৃদ্‌রোগ ও রক্তনালির রোগের ঝুঁকি মূল্যায়ন এবং কোলেস্টেরল কমানোর চিকিৎসা পর্যবেক্ষণে।

৮. Urine R/E-
প্রস্রাবের বিভিন্ন উপাদান পরীক্ষা করা হয়।

কেন করা হতে পারে:
প্রস্রাবের সংক্রমণ, কিডনি বা মূত্রতন্ত্রের সমস্যা এবং নির্দিষ্ট কিছু রোগের প্রাথমিক মূল্যায়নে।

৯. TSH / Thyroid Function Test-
থাইরয়েড গ্রন্থির কার্যক্রম মূল্যায়নে ব্যবহৃত হয়।

কেন করা হতে পারে:
অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা কমা, অতিরিক্ত ক্লান্তি, হৃদস্পন্দনের পরিবর্তন, ঠান্ডা বা গরম বেশি লাগাসহ থাইরয়েডের সমস্যার সন্দেহে।

১০. ESR / CRP-
শরীরে প্রদাহ বা inflammatory process আছে কি না- সে বিষয়ে চিকিৎসককে কিছু ধারণা দিতে পারে।

গুরুত্বপূর্ণ:
শুধু ESR বা CRP বেড়ে গেলেই নির্দিষ্ট কোনো রোগ প্রমাণিত হয় না। রোগীর উপসর্গ ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে চিকিৎসক ফলাফল ব্যাখ্যা করেন।

১১. ECG-
হৃদ্‌যন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম রেকর্ড করে।

কেন করা হতে পারে:
বুকব্যথা, অস্বাভাবিক হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, কিছু হৃদ্‌রোগের সন্দেহ অথবা নির্দিষ্ট চিকিৎসার আগে মূল্যায়নে।

১২. Chest X-ray-
বুকের ভেতরের ফুসফুস, হৃদ্‌যন্ত্রের আকার এবং কিছু সংশ্লিষ্ট অবস্থা সম্পর্কে চিকিৎসককে ধারণা দেয়।

কেন করা হতে পারে:
দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া বা ফুসফুসের নির্দিষ্ট সমস্যার সন্দেহে।

১৩. Ultrasonography (USG)-
শব্দতরঙ্গের মাধ্যমে শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গের ছবি তৈরি করা হয়।

কেন করা হতে পারে:
লিভার, পিত্তথলি, কিডনি, জরায়ু, গর্ভাবস্থা, পেটের নির্দিষ্ট সমস্যা বা চিকিৎসকের সন্দেহ অনুযায়ী বিভিন্ন অঙ্গ পর্যবেক্ষণে।

১৪. Dengue NS1 / IgM/IgG-
ডেঙ্গু সংক্রমণ মূল্যায়নে নির্দিষ্ট পরিস্থিতি ও অসুস্থতার সময়কাল বিবেচনা করে চিকিৎসক এ ধরনের পরীক্ষা দিতে পারেন।

মনে রাখবেন:
জ্বর হলেই সব সময় সব ধরনের ডেঙ্গু পরীক্ষা একসঙ্গে প্রয়োজন হয়- এমন নয়। কোন পরীক্ষা কখন দরকার তা অসুস্থতার সময়কাল ও চিকিৎসকের মূল্যায়নের ওপর নির্ভর করে।

১৫. Stool R/E-
মল পরীক্ষা।

কেন করা হতে পারে:
কিছু পরজীবী সংক্রমণ, অন্ত্রের নির্দিষ্ট সমস্যা, ডায়রিয়া বা চিকিৎসকের সন্দেহ অনুযায়ী অন্যান্য অবস্থা মূল্যায়নে।

রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন
চিকিৎসক পরীক্ষা লিখে দিলে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে পারেন-
১. এই পরীক্ষাটি কেন করা দরকার?
২. আমার কোন লক্ষণ বা সমস্যার কারণে এটি দেওয়া হয়েছে?
৩. পরীক্ষার ফলাফল পাওয়ার পর আমার চিকিৎসায় কী পরিবর্তন হতে পারে?
৪. এটি এখনই করা জরুরি, নাকি পর্যবেক্ষণ করে পরে করা যায়?
৫. অনেকগুলো পরীক্ষা থাকলে সবগুলো একসঙ্গে কেন প্রয়োজন?

প্রশ্ন করা চিকিৎসকের প্রতি অসম্মান নয়।
নিজের চিকিৎসা সম্পর্কে জানা একজন রোগীর সচেতনতার অংশ।

যে ভুলটি করবেন নাঃ
কোনো পোস্ট, ফেসবুক ভিডিও বা অন্য কারও কথায় চিকিৎসকের দেওয়া প্রয়োজনীয় পরীক্ষা নিজে থেকে বাতিল করবেন না। কারণ একই পরীক্ষা একজন রোগীর জন্য অপ্রয়োজনীয় মনে হলেও অন্য একজনের জন্য অত্যন্ত জরুরি হতে পারে। আপনার সন্দেহ হলে প্রেসক্রিপশন ও পূর্ববর্তী রিপোর্ট নিয়ে একজন যোগ্য ও নিবন্ধিত চিকিৎসকের Second Opinion বা দ্বিতীয় মতামত নিন।

@ কমিশননির্ভর পরীক্ষা নিয়ে আমাদের অবস্থানঃ
যদি কোনো চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রদানকারী বা মধ্যস্থতাকারী রোগীর প্রকৃত চিকিৎসাগত প্রয়োজনের পরিবর্তে ব্যক্তিগত আর্থিক সুবিধা বা ডায়াগনস্টিক কমিশনের উদ্দেশ্যে পরীক্ষা করিয়ে থাকেন—এ ধরনের কর্মকাণ্ড রোগীর স্বার্থ, চিকিৎসার নৈতিকতা এবং স্বাস্থ্যব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার পরিপন্থী। আমরা কোনো চিকিৎসক বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ তুলতে চাই না। আমাদের দাবি হলো-“প্রতিটি পরীক্ষা হোক রোগীর চিকিৎসার প্রয়োজনে- কমিশনের প্রয়োজনে নয়।” আমাদের জনস্বার্থমূলক দাবি- দেশের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এমন ব্যবস্থা গড়ে উঠুক যেখানে-

@ রোগীকে পরীক্ষার কারণ সহজ ভাষায় জানানো হবে।
@ চিকিৎসাগত প্রয়োজন ছাড়া অযথা পরীক্ষা নিরুৎসাহিত করা হবে।
@ রোগীকে নির্দিষ্ট একটি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হবে না।
@ চিকিৎসক- ডায়াগনস্টিক রেফারেলের ক্ষেত্রে আর্থিক স্বার্থের সংঘাত বন্ধে কার্যকর নীতি ও নজরদারি থাকবে।
@ পরীক্ষার মূল্য স্বচ্ছভাবে প্রদর্শিত হবে।
@ একই পরীক্ষা অল্প সময়ের মধ্যে পুনরায় দেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী রিপোর্ট বিবেচনা করা হবে, যেখানে চিকিৎসাগতভাবে উপযুক্ত।
@ রোগীর অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা থাকবে।
@ প্রত্যন্ত অঞ্চলের মানুষকে “কোন টেস্ট কেন” বিষয়ে নিয়মিত সচেতন করা হবে।

মনে রাখবেন- বেশি পরীক্ষা মানেই ভালো চিকিৎসা নয়। আবার কম পরীক্ষা মানেই ভালো চিকিৎসাও নয়।
ভালো চিকিৎসা হলো- যে পরীক্ষা যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই করা। রোগীকে অন্ধভাবে পরীক্ষা করানো নয়- পরীক্ষার কারণ জানানো হোক। রোগীর অসচেতনতাকে ব্যবসার সুযোগ নয়- রোগীর অধিকার হিসেবে দেখা হোক।

আমাদের অঙ্গীকার
নিরাপদ ঔষধ • যৌক্তিক পরীক্ষা • সচেতন রোগী • নিরাপদ চিকিৎসা

“পরীক্ষা করার আগে জানুন-কোন টেস্ট, কেন টেস্ট?”
“রোগীর জন্য পরীক্ষা-কমিশনের জন্য নয়।”
“সচেতন রোগী, নিরাপদ চিকিৎসা।”CBC-তে হিমোগ্লোবিন, লোহিত ও শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেটসহ বিভিন্ন উপাদান দেখা হয়; হিমোগ্লোবিন পরীক্ষা অ্যানিমিয়া মূল্যায়নে ব্যবহৃত হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা রোগ নির্ণয়, দীর্ঘমেয়াদি রোগ পর্যবেক্ষণ এবং লিভার-কিডনির মতো অঙ্গের কার্যক্ষমতা মূল্যায়নেও ব্যবহৃত হয়। Lipid profile হৃদ্‌রোগের ঝুঁকি মূল্যায়নে সহায়তা করে।

জনস্বার্থে প্রচারণায়ঃ নিরাপদ ঔষধ চাই, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ঢাকা। মোবাইলঃ ০১৩৫০৪৬১৫১৪

26/07/2026
25/07/2026

একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

যে ব্যক্তি নিজের প্রেসক্রিপশনে ব্যবহৃত কোর্স বা ডিগ্রির নামেরই সঠিক ব্যাখ্যা দিতে পারেন না, তাঁর রোগ নির্ণয়, চিকিৎসা-জ্ঞান ও চিকিৎসা-সিদ্ধান্তের মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে-
এসব পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ দেন কারা?

বাস্তবতা হলো, বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ পরিচালনা করেন এমবিবিএস চিকিৎসকরা, আর অনেক ক্ষেত্রেই সেই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মালিক বা পরিচালকরাও চিকিৎসক।

তাহলে প্রশ্ন হলো-
- প্রশিক্ষণের মান কেমন?
- কী ধরনের সিলেবাস অনুসরণ করা হয়?
- প্রশিক্ষণ শেষে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কী করতে পারবেন, আর কী করতে পারবেন না- তা কি স্পষ্টভাবে শেখানো হয়?
- জনগণকে বিভ্রান্ত করতে পারে এমন উপাধি বা পরিচয় ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় কি?

এটি কোনো ব্যক্তি বা একটি পেশাকে ছোট করার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থার জবাবদিহিতার বিষয়।

একদিকে যদি অদক্ষ বা অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি চিকিৎসাসেবা দেন, আর অন্যদিকে সেই প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের কোনো জবাবদিহিতা না থাকে- তাহলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।

তাই সময় এসেছে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করার। প্রয়োজন মানসম্মত প্রশিক্ষণ, কঠোর তদারকি, পরিষ্কার আইনি কাঠামো এবং সর্বোপরি রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার।

জনস্বাস্থ্যের প্রশ্নে দায়িত্ব সবার- প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থা- কেউই জবাবদিহিতার বাইরে নন।

জনস্বার্থেঃ নিরাপদ ঔষধ চাই

Address

১৫১, লেক সার্কাস, কলাবাগান, ধানমন্ডি
Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ ঔষধ চাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share