বই নীড়

Call Directions Website Contact the organization

বই নীড় বই নীড় — পাঠকের আপন ঠিকানা

কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করত...
25/07/2026

কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি না; তাহাজ্জুদে মন ফিরাতে পারি না। ফজরে উঠতে পারি না; জামাতের সাথে নামাজ আদায় করতে পারি না। যাকাত দিতে পারি না। সময়ে অসময়ে মিথ্যার আশ্রয় নিই। গীবত থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে পারি না। পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি না। বেগানা নারী থেকে নজর ফেরাতে পারি না। ভালো কিছু করতে গেলেই যেন, ভিতর থেকে এক ধরনের বাধা আসে। মনে হয় সৎ কাজ থেকে দূরে রাখতে, কেউ আমাকে শেকলবন্দি করেছে।
মনে হয়—আমার আর নেক আমলের মধ্যে কেউ একজন দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আমি এক-পা দু-পা করে সৎ কাজের উদ্দেশ্যে এগিয়ে যাই! অথচ মনে হয়, পেছন থেকে কেউ আমার পা ধরে টানছে। ভেতর থেকে কেউ একজন তাকে সাহায্য করছে। ভেতর থেকে ক্রমাগতভাবে বাধা-বিপত্তি আসছে।

অনেকেই বলে—আমি অশ্লীল-খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই! হারাম থেকে বেঁচে থাকতে চাই। গীবত ও পরনিন্দা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে চাই। নারীর ছলনা থেকে মুক্ত থাকতে চাই। নানান অপকর্ম থেকে মুক্ত থাকতে চাই। কিন্তু, যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই, তখনই মনে হয়—কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে। মনে হয় কেউ একজন পেছন থেকে তাড়াচ্ছে। ভেতর থেকে বারবার ফুসলিয়ে দিচ্ছে। বারবার মনে হয়—তার কাছে আমি পরাজিত। তার গোলামিতে সিদ্ধহস্ত। আমি জানতে চাই, কে সে? কে আমাকে এভাবে ঘোরাচ্ছে? কে আমার কাছ থেকে জান্নাতের চাবি কেড়ে নিয়ে, জাহান্নামের তালা খুলছে?
সে তো আর কেউ নয়; সে তো শয়তানের প্রশিক্ষণপ্রাপ্ত, লাগামহীন নফস।

নফসের ধোঁকায় পড়ে আমরা কতশত গোনাহ করছি, তার কোন হিসেব নেই। নিভু নিভু প্রদীপ থেকে আলো গ্রহণ করতে গিয়েও, বঞ্চিত হতে হয়েছে বহুবার। যখনই কোন নেক কাজ করতে যাই, তখনই সেখানে নফসের বাধা আসে। যখনই অশ্লীলতা থেকে দূরে সরে থাকতে চাই, তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায়। মোটকথা, আমরা যত গোনাহ-ই করছি, বেশিরভাগ নফসের ধোঁকায় পড়েই করছি। শুধু তাই নয়—আজ-ই ফার্স্ট, আজ-ই লাস্ট— নফসের এই প্রধান ধোঁকা আমাদের যে কত ক্ষতি করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই বইটি সম্পূর্ণ নফসের ওপর লিখিত।
নফস কী ?
লাগামহীন নফসের দ্বারা আমরা কীভাবে প্রভাবিত?
এর দ্বারা আমরা কতটা ক্ষতিগ্রস্ত?
এর দ্বারা আমাদের কী কী ক্ষতি হচ্ছে?
কোন গোনাহ কার দ্বারা হচ্ছে?
কে সবচে' বড় শত্রু?
নফসের ব্যাধি কী কী?
নফস নিয়ন্ত্রণ করবো কীভাবে?

নফস নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হবো, ইত্যাদি আরো কিছু বিষয় নিয়ে এই বইয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে, আলহামুলিল্লাহ।

যাইহোক, গুনাহ থেকে বিরত থাকতে, আর নেক কাজে অগ্রসর হতে সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে। নিজের মধ্যে লাগামহীন নফস পুষে কখনো গোনাহ থেকে বিরত থাকা যাবে না। মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি আপনার আমার জন্য খুবই উপকারী হবে, ইন শা আল্লাহ।

14/02/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ 🥰🥰🥰

27/04/2025

Assalamu Alaikum
Alhamdulillah 🥰
We published the presentation of the results of the MCQ reading competition’2025

🥰🥰💝

25/04/2025

পরীক্ষা ১০:১০ এ শুরু হবে ইনশাআল্লাহ। সকলেই প্রস্তুত থাকুন!

24/04/2025

প্রিয় প্রতিযোগীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ !
আসছে আগামী ২৫শে এপ্রিল রোজঃ শুক্রবার রাত ১০:০০টায় ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে ইসলামি জ্ঞান বিষয়ক সম্পর্কিত এমসিকিউ পাঠ প্রতিযোগীতার পরীক্ষা ! তাই এই সম্পর্কে মৌলিক কিছু তথ্য শেয়ার করা হচ্ছে। পরীক্ষার লিংকে ক্লিক করার পূর্বে অবশ্যই তথ্যগুলো মনে রাখবেন —
১. গুগল ক্রোম ব্রাউজারে আপনার ইমেইল লগইন করে রাখা।
২. ডিভাইসে পর্যাপ্ত ইন্টারনেট সংযোগ ও চার্জ রাখা।
৩. পরীক্ষা চলাকালীন সময়ে কোনোভাবেই অন্য সাইটে প্রবেশ না করা।
৪. অসৎ উপায়ে পরীক্ষা না দেওয়া।
৫. যথাসময়ের মধ্যে উত্তরপত্র জমা দেওয়া।

# পরীক্ষা সংক্রান্ত তথ্য :-
★ এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি হবে।
★ মোট প্রশ্ন সংখ্যা ৫০টি এবং সময় মাত্র ২৫মিনিট।
★ ১০০ নম্বরে পরীক্ষা এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ নম্বর হলো ১.৫ নম্বর।

# পরীক্ষার লিংক 👇
https://forms.gle/eyBK115mfkVBwTYW9

মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন !

অগ্রিম শুভেচ্ছান্তে
পরীক্ষা নিয়ন্ত্রক এডমিন
ইসলামিক দাওয়াহ সার্কেল

14/04/2025

আসসালামু আলাইকুম।
ইসলাম বিষয়ক এমসিকিউ সংকলন বইটির পিডিএফ লিংক আপলোড দেওয়া হলো। সকলেই ডাউনলোড করে সংরক্ষণ করে স্টাডি শুরু করে দিন !

# পিডিএফ লিংক : https://drive.google.com/file/d/1yFc2XaMVjW0COE_B7ZkxB_cVCxUNrSgn/view?usp=drivesdk

পবিত্র মাহে রমাদান মাসটি আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে অথচ আপনি এখনো উদাসীন ! ইসলাম বিষয়ক MCQ পড়ুন,  অনায়াসে পুরস্কার অর্জন...
28/03/2025

পবিত্র মাহে রমাদান মাসটি আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে অথচ আপনি এখনো উদাসীন !

ইসলাম বিষয়ক MCQ পড়ুন, অনায়াসে পুরস্কার অর্জন করুন ! ইসলামী জ্ঞান বিষয়ক সম্পর্কিত এমসিকিউ পাঠ প্রতিযোগীতা’২০২৫ খ্রিষ্টাব্দ এর বিস্তারিত নির্দেশনা বর্ণনা করছি............

✅ পরীক্ষার তারিখ : ২৫ এপ্রিল রোজ : শুক্রবার
✅ ফলাফল প্রকাশ : ২৬ এপ্রিল, বাদ আসর
✅ পুরস্কার বিতরণ : ২৭শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ।

📝 রেজিষ্ট্রেশন পদ্ধতি :- রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৮০ টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা নগদ নাম্বারে সেন্ডমানি করে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে হবে। তারপর ইমেইলের মাধ্যমে Confirmation Massage পেলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

🔰 পরীক্ষার নিয়মনীতি ও পদ্ধতি :-
★ প্রতিযোগীতার পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে হবে।
★ সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ।
★ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।
★ সর্বমোট ১০০ নম্বরে পরীক্ষা হবে।
★ বিজয়ী নির্বাচন করার ক্ষেত্রে নেগেটিভ মার্ক অনুযায়ী মূল্যায়িত করা হবে।

🏆 বিজয়ী নির্বাচন পদ্ধতি :-
১ম স্থান : নূন্যতম ৯৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
২য় স্থান : নূন্যতম ৯০% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৩য় স্থান : নূন্যতম ৮৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৪র্থ স্থান : নূন্যতম ৮০% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৫ম স্থান : নূন্যতম ৭৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৬ষ্ঠ স্থান : নূন্যতম ৭০% নম্বর প্রাপ্ত ব্যক্তি

বিশেষ পুরস্কার : উত্তীর্ণ সবাই (৪৫%নম্বর)

প্রতিযোগীতার আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে Inbox করতে পারবেন ইনশাআল্লাহ।

Islamic Dawah Circle




ইসলাম বিষয়ক MCQ পড়ুন,  অনায়াসে পুরস্কার অর্জন করুন ! ইসলামী জ্ঞান বিষয়ক সম্পর্কিত এমসিকিউ পাঠ প্রতিযোগীতা’২০২৫ খ্রিষ্টাব...
22/03/2025

ইসলাম বিষয়ক MCQ পড়ুন, অনায়াসে পুরস্কার অর্জন করুন ! ইসলামী জ্ঞান বিষয়ক সম্পর্কিত এমসিকিউ পাঠ প্রতিযোগীতা’২০২৫ খ্রিষ্টাব্দ এর বিস্তারিত নির্দেশনা বর্ণনা করছি............

✅ পরীক্ষার তারিখ : ২৫ এপ্রিল রোজ : শুক্রবার
✅ ফলাফল প্রকাশ : ২৬ এপ্রিল, বাদ আসর
✅ পুরস্কার বিতরণ : ২৭শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিলের মধ্যে শেষ করা হবে ইনশাআল্লাহ।

📝 রেজিষ্ট্রেশন পদ্ধতি :- রেজিষ্ট্রেশন ফি বাবদ ১৮০ টাকা মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা নগদ নাম্বারে সেন্ডমানি করে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে হবে। তারপর ইমেইলের মাধ্যমে Confirmation Massage পেলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

🔰 পরীক্ষার নিয়মনীতি ও পদ্ধতি :-
★ প্রতিযোগীতার পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে হবে।
★ সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ।
★ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।
★ সর্বমোট ১০০ নম্বরে পরীক্ষা হবে।
★ বিজয়ী নির্বাচন করার ক্ষেত্রে নেগেটিভ মার্ক অনুযায়ী মূল্যায়িত করা হবে।

🏆 বিজয়ী নির্বাচন পদ্ধতি :-
১ম স্থান : নূন্যতম ৯৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
২য় স্থান : নূন্যতম ৯০% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৩য় স্থান : নূন্যতম ৮৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৪র্থ স্থান : নূন্যতম ৮০% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৫ম স্থান : নূন্যতম ৭৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৬ষ্ঠ স্থান : নূন্যতম ৭০% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৭ম স্থান : নূন্যতম ৬৫% নম্বর প্রাপ্ত ব্যক্তি
৮ম স্থান : নূন্যতম ৬০% নম্বর প্রাপ্ত ব্যক্তি
বিশেষ পুরস্কার : উত্তীর্ণ সবাই (৪৫%নম্বর)

প্রতিযোগীতার আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে Inbox করতে পারবেন ইনশাআল্লাহ।

Islamic Dawah Circle




15/01/2025

⚠️ জরুরী এলার্ট......

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

সম্মানিত ফলোয়ার্স,
পবিত্র মাহে রমাদানের কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইসলামী জ্ঞানার্জন প্রতিযোগীতা স্থগিত করা হলো। রমাদানোর পর এটা শুরু হবে ইনশাআল্লাহ❗

মায়াসসালাম
কর্তৃপক্ষ

01/01/2025

Address

Sadar
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when বই নীড় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বই নীড়:

Shortcuts

Share