Jalalabad Students' Welfare Association, DUET

Jalalabad Students' Welfare Association, DUET ডুয়েটে বৃহত্তর সিলেট বিভাগের আঞ্চলিক সংগঠন-জালালাবাদ, ডুয়েটের বুকে যেন এক টুকরো সিলেট।

🌼✨ শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ✨🌼নতুন বছরের নতুন সূচনায় আনন্দ, ভালোবাসা ও আশার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে।বাংলা নববর্ষ বয়ে আ...
14/04/2026

🌼✨ শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ✨🌼

নতুন বছরের নতুন সূচনায় আনন্দ, ভালোবাসা ও আশার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
বাংলা নববর্ষ বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত সফলতা।

জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন পরিবারের সকল সদস্য, সিনিয়র ভাই ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের প্রতিটি দিন হোক সবার জন্য কল্যাণময়—এই আমাদের প্রার্থনা।
— জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন, ডুয়েট

#শুভ_নববর্ষ 🌺

🇧🇩✨ ২৬শে মার্চ — মহান স্বাধীনতা দিবস ✨🇧🇩রক্তে রাঙানো এক ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের এক গৌরবময় অধ্যায়—আমাদের স্বাধীনতা।যে স...
26/03/2026

🇧🇩✨ ২৬শে মার্চ — মহান স্বাধীনতা দিবস ✨🇧🇩

রক্তে রাঙানো এক ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের এক গৌরবময় অধ্যায়—আমাদের স্বাধীনতা।
যে সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ, আজ তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে এগিয়ে যাক আমাদের আগামীর পথচলা।
দেশপ্রেম, মানবতা ও ঐক্যের বন্ধনে গড়ে উঠুক আরও সুন্দর একটি বাংলাদেশ।

— জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন, ডুয়েট

🇧🇩

নিখোঁজ বিজ্ঞপ্তি:Mohammad Jakir Hossen,  সহকারী অধ্যাপক, এনার্জি ইনস্টিটিউট,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়...
05/03/2026

নিখোঁজ বিজ্ঞপ্তি:

Mohammad Jakir Hossen, সহকারী অধ্যাপক, এনার্জি ইনস্টিটিউট,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। ৪ তারিখ দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হন। গত ৪ তারিখ সন্ধ্যা থেকে ৫ তারিখ রাত ১টা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন জায়গায়, সম্ভাব্য যেখানে যাওয়ার কথা, খোঁজাখুঁজি করা হয়।

আজ রাত ১টায় থানায় জিডি করা হয়।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি খোঁজ পেয়ে থাকেন, নিচের এই নম্বরে যোগাযোগ করবেন:

সজীব: +880 1794-556059

🌙✨ Alhamdulillah! Iftar Mahfil 2026 Successfully Completed ✨ 🌙সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও উপস্থিতিতে আমাদের সংগঠনে...
25/02/2026

🌙✨ Alhamdulillah! Iftar Mahfil 2026 Successfully Completed ✨ 🌙

সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও উপস্থিতিতে আমাদের সংগঠনের ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

সম্মানিত সিনিয়র, অ্যাডভাইজর, প্রিয় ভাই ও সদস্যবৃন্দ— আপনাদের উপস্থিতি এই আয়োজনকে করেছে আরও অর্থবহ ও স্মরণীয়। আপনাদের সময়, পরামর্শ ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা।

এই আয়োজন শুধু ইফতার ছিল না; ছিল ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও একতার এক অনন্য মিলনমেলা।
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আল্লাহ আমাদের এই বন্ধনকে আরও দৃঢ় করুন। 🤲

— Jalalabad Students’ Welfare Association, DUET

🌙✨ Ramadan Iftar Mahfil 2026 ✨🌙পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় সময়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় ...
23/02/2026

🌙✨ Ramadan Iftar Mahfil 2026 ✨🌙

পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় সময়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং সৌহার্দ্যের বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে জালালাবাদ স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ডুয়েট আয়োজন করেছে বার্ষিক ইফতার মাহফিল।

সম্মানিত সিনিয়র ভাই ও অভিভাবকবৃন্দ,
আসুন, আমরা একসাথে এই পবিত্র মুহূর্তগুলো ভাগাভাগি করি। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে পরিপূর্ণতা দান করবে এবং আমাদের জন্য হবে গৌরবের বিষয়।

📅 ২৪ ফেব্রুয়ারি
🕔 বিকাল ৫টা
📍 STA ফিল্ড, ডুয়েট

আন্তরিক প্রত্যাশায়—
Jalalabad Students’ Welfare Association, DUET

🌺 ২১শে ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺রক্তে রাঙানো একুশ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা।যে ভাষার জ...
20/02/2026

🌺 ২১শে ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺
রক্তে রাঙানো একুশ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব, আমাদের চেতনা।
যে ভাষার জন্য এদেশের সূর্যসন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই বাংলা আজ আমাদের পরিচয়, আমাদের আত্মা।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার।
ভাষার মর্যাদা রক্ষা ও চেতনা ধারণ করাই হোক আমাদের অঙ্গীকার।
— জালালাবাদ স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ডুয়েট

Heartiest Congratulations! We are immensely proud to share the wonderful news that MD. Jamil Mahmud Abdullah, former Pre...
08/02/2026

Heartiest Congratulations!

We are immensely proud to share the wonderful news that MD. Jamil Mahmud Abdullah, former President of Jalalabad Students' Welfare Association, DUET, has been selected as a Lecturer at Dhaka University of Engineering & Technology (DUET).

This achievement reflects not only his academic excellence but also his dedication, leadership, and commitment to growth—values he consistently demonstrated during his time leading our association. His journey continues to inspire us all.

On behalf of the entire Jalalabad Students' Welfare Association, DUET family, we extend our warmest congratulations and heartfelt best wishes for a successful, impactful, and fulfilling career ahead.

Once a leader, always an inspiration.





02/02/2026
অবশেষে 1st EEE Reunion–2026 সুন্দরভাবে সম্পন্ন হলো—আলহামদুলিল্লাহ।আজকের এই রিইউনিয়ন আমাদের জন্য আরও বেশি স্মরণীয় হয়ে থাক...
03/01/2026

অবশেষে 1st EEE Reunion–2026 সুন্দরভাবে সম্পন্ন হলো—আলহামদুলিল্লাহ।

আজকের এই রিইউনিয়ন আমাদের জন্য আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইদের উপস্থিতিতে।
EEE Alumni হিসেবে Jalalabad Students Welfare Association-এর সম্মানিত সিনিয়র উপদেষ্টা সাদিক ভাই, মিজান ভাই ও সুলতান ভাইসহ আরও কয়েকজন প্রিয় বড় ভাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আপনাদের আন্তরিকতা, অভিজ্ঞতা থেকে দেওয়া জীবনঘনিষ্ঠ ও অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনা এবং হৃদয়ছোঁয়া বক্তব্যে আমরা সবাই সত্যিই মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছি।
ভাইদের এই উপস্থিতি আমাদের জন্য শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যৎ পথচলায় এক বড় প্রেরণা।
দোয়া করবেন, আপনাদের দেওয়া পরামর্শগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবে প্রতিফলিত করতে পারি।

এই সুন্দর সময়, ভালোবাসা ও দিকনির্দেশনার জন্য আপনাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। ❤️

জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন, ডুয়েট 🌸একটি দিন — যেখানে হাসি ছিল, ছিল চোখের জলও।একটি দিন — যেখানে বিদায়ও ছিল, আবার নতুন সূ...
31/10/2025

জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন, ডুয়েট 🌸

একটি দিন — যেখানে হাসি ছিল, ছিল চোখের জলও।
একটি দিন — যেখানে বিদায়ও ছিল, আবার নতুন সূচনাও।

আমাদের প্রিয় সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সংগঠন, ডুয়েট-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এবারের বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৫। এই আয়োজনে আমরা একদিকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে বিদায় জানিয়েছি আমাদের প্রিয় ৪র্থ বর্ষের ভাইদের, অন্যদিকে বরণ করে নিয়েছি আমাদের পরিবারের নতুন সদস্যদের — প্রিয় নবীন ভাই-বোনদের।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় তারেক আল মামুন ভাই, যার উপস্থিতি ও অনুপ্রেরণাদায়ক কথা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দিয়েছে নতুন উদ্দীপনা।
বিদায়ী ভাইদের সাফল্যের গল্পে যেমন ছিল গর্বের ছোঁয়া, তেমনি নবীনদের স্বপ্নে ছিল আগামীর প্রতিশ্রুতি। ❤️

পুরো আয়োজনের সফলতার পেছনে ছিল আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা — আয়োজক টিমের নিরলস পরিশ্রম, সাজসজ্জা টিমের সৃজনশীলতা, সাংস্কৃতিক টিমের প্রাণবন্ত পরিবেশনা, এবং প্রতিটি সদস্যের আন্তরিক অংশগ্রহণ।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সিনিয়র এডভাইজর ভাইদের, যাদের দিকনির্দেশনা, ভালোবাসা, আর আর্থিক সহযোগিতা ছাড়া এই আয়োজন এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। তাদের এই প্রেরণাই আমাদের আগামী দিনের প্রতিটি পদক্ষেপে সাহস জোগাবে। 🌸

এই দিনটি শুধুই একটি অনুষ্ঠান নয় —
এটি ছিল ভালোবাসা, স্মৃতি আর এক অদ্ভুত বন্ধনের দিন।
বিদায়ী ভাইদের জন্য অফুরন্ত শুভকামনা,
আর নবীনদের জন্য রইলো উষ্ণ অভিনন্দন আমাদের এই পরিবারের পথে পদার্পণের জন্য। 💐

📸 নিচের ছবিগুলোয় বন্দী কিছু অমূল্য মুহূর্ত —

🔥 Proud Moment for Jalalabad Again! 🔥Our former General Secretary, EngrAnik Talukderer (MME, 1st Batch, DUET)For securin...
19/10/2025

🔥 Proud Moment for Jalalabad Again! 🔥

Our former General Secretary,

EngrAnik Talukderer (MME, 1st Batch, DUET)

For securing a fully funded scholarship for a Direct PhD in Materials Science & Engineering (MSE) at King Fahd University of Petroleum & Minerals (KFUPM), Saudi Arabia.

This remarkable achievement reflects his dedication, hard work, and academic excellence — making us all proud once again. 🙌

Wishing him all the very best for his new academic journey ahead. May success follow him wherever he goes! 🌟

Address

Dhaka University Of Engineering & Technology
Gazipur

Telephone

+8801797432755

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Students' Welfare Association, DUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jalalabad Students' Welfare Association, DUET:

Share