Come For Humanity-CFH

Come For Humanity-CFH এসো মোরা করি কাজ,
মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ। এসো মোরা করি কাজ মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ

আলহামদুলিল্লাহ আজ ২৩শে এপ্রিল ২০২৬ কাম ফর হিউম্যানিটি (CFH) এর একজন স্বেচ্ছাসেবী ভাই (AB+) রক্ত দিয়ে টিউমার অপারেশনের এ...
22/04/2026

আলহামদুলিল্লাহ

আজ ২৩শে এপ্রিল ২০২৬
কাম ফর হিউম্যানিটি (CFH) এর একজন স্বেচ্ছাসেবী ভাই (AB+) রক্ত দিয়ে টিউমার অপারেশনের একজন রোগীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন।

রক্তদাতা ভাই ও রোগীর জন্য রইলো আন্তরিক দোয়া,

এসো মোরা করি কাজ,মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ।

আলহামদুলিল্লাহ আজ ২৩শে এপ্রিল ২০২৬ কাম ফর হিউম্যানিটি (CFH) এর একজন স্বেচ্ছাসেবী ভাই (B+) রক্ত দিয়ে ক্যান্সারের একজন রো...
22/04/2026

আলহামদুলিল্লাহ

আজ ২৩শে এপ্রিল ২০২৬
কাম ফর হিউম্যানিটি (CFH) এর একজন স্বেচ্ছাসেবী ভাই (B+) রক্ত দিয়ে ক্যান্সারের একজন রোগীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন।

রক্তদাতা ভাই ও রোগীর জন্য রইলো আন্তরিক দোয়া,

এসো মোরা করি কাজ,
মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ।

আরো একটা অর্জনধন্যবাদ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া পরিবার কে ❤️❤️
24/03/2026

আরো একটা অর্জন
ধন্যবাদ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া পরিবার কে ❤️❤️

 #প্রেসরিলিজকাম ফর হিউম্যানিটির উদ্যোগে “সবার জন্য ঈদ আনন্দ” কর্মসূচি বাস্তবায়নমেহেরপুর, গাংনী: সামাজিক ও মানবিক সংগঠন ক...
21/03/2026

#প্রেসরিলিজ
কাম ফর হিউম্যানিটির উদ্যোগে “সবার জন্য ঈদ আনন্দ” কর্মসূচি বাস্তবায়ন

মেহেরপুর, গাংনী: সামাজিক ও মানবিক সংগঠন কাম ফর হিউম্যানিটি পবিত্র ঈদ উপলক্ষে “সবার জন্য ঈদ আনন্দ” শীর্ষক মানবিক ‘ঈদ উপহার’ প্রদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে।

চাঁদ রাতে মেহেরপুর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় যাচাই-বাছাই শেষে স্বামীহারা ও প্রতিবন্ধী মোট ১৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রস্তুতকৃত প্যাকেজে প্রায় ৪৭২ টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল।

অনুদানের বিবরণ:
• ডা. আদিলা আপু – ২০০০ টাকা
• এবি ব্যাংক (৩ ডিজিট ৩০০) – ২০০০ টাকা
• সিএফএইচ সদস্য বাবু ভাই – ৫০০ টাকা
• নাম প্রকাশে অনিচ্ছুক (তার মেয়ের জন্য দোয়া প্রার্থনা সহ) – ১৫০০ টাকা
• মামুন অর রশিদ বিজনের মাধ্যমে – ২০০০ টাকা
মোট অনুদান: ৮,০০০ টাকা

ব্যয়ের বিবরণ:
• ঈদ সামগ্রী – ৭০৮০ টাকা
• বিকাশ চার্জ – ১৪৮ টাকা
• ব্যাগ – ১৫০ টাকা
• পরিবহন ভাড়া – ৩৫০ টাকা
• টুপি – ৫৪০ টাকা
মোট ব্যয়: ৮,২৬৮ টাকা

উল্লেখ্য, মোট ব্যয় অনুদানের তুলনায় ২৬৮ টাকা বেশি হওয়ায় অতিরিক্ত অর্থ সংগঠনের প্রধান সমন্বয়ক নিজ উদ্যোগে বহন করেন।

কাম ফর হিউম্যানিটি বিশ্বাস করে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

ধন্যবাদান্তে
মামুন অর রশিদ বিজন
প্রতিষ্ঠাতা ও সভাপতি
কাম ফর হিউম্যানিটি
মোবাইল- ০১৭৮৮৪০৫০৯১

#সবারজন্যঈদআনন্দ #সিজন৭ #মেহেরপুর #মানবতারউপহার #খাদ্যউপহার #ঈদউপহার #সিএফএইচ

প্রেস রিলিজ রঙিন হাতে ঈদের হাসি: মেহেদী ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিতসমাজসেবামূলক সংগঠন কাম ফর হিউম্যানিটি এর উদ্যোগে “রঙিন ...
19/03/2026

প্রেস রিলিজ

রঙিন হাতে ঈদের হাসি: মেহেদী ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

সমাজসেবামূলক সংগঠন কাম ফর হিউম্যানিটি এর উদ্যোগে “রঙিন হাতে ঈদের হাসি” শিরোনামে মেহেদী ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত শিশু পরিবার বালিকা শাখায় এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোরীদের হাতে নান্দনিক ও আকর্ষণীয় ডিজাইনে মেহেদী অঙ্কন করা হয়, যা তাদের মাঝে সৃষ্টি করে উৎসবের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ।

মেহেদী আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সিএফএইচের সাবেক কমিটি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা মিম, সাবিহা শবনম শোভা, বিবি মারজাহানা সানজানা শশী।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও তদারকি করেন কাম ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মামুন অর রশিদ বিজন। এছাড়াও জেলা ইউনিটের সদস্য সচিব বৃষ্টি মুন্সি উপস্থিত থেকে কার্যক্রম সমন্বয় করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রঙিন হাতে ঈদের হাসি – মেহেদী ফেস্টিভ্যাল ২০২৬ 🌙ঈদ মানেই আনন্দ, আর আনন্দটা আরও সুন্দর হয় যখন হাতগুলো রঙে ভরে ওঠে আর মুখে ...
18/03/2026

রঙিন হাতে ঈদের হাসি – মেহেদী ফেস্টিভ্যাল ২০২৬ 🌙

ঈদ মানেই আনন্দ, আর আনন্দটা আরও সুন্দর হয় যখন হাতগুলো রঙে ভরে ওঠে আর মুখে ফুটে উঠে হাসি!

গত বছরের সফলতার পর, Come For Humanity (CFH) ও Blood Bank Society (BBS) আবার নিয়ে এসেছে এক চমৎকার আয়োজন “রঙিন হাতে ঈদের হাসি”—যেটা শিশুদের, মহল্লার বন্ধুবান্ধবের এবং হাসপাতালের অসুস্থ প্রিয়জনদের জন্য ঈদের রঙ ছড়িয়ে দেবে।

এবারের স্পেশাল ফোকাস:
* হাসপাতালের রোগীদের পাশে: যারা অসুস্থতায় ঈদের আনন্দ থেকে দূরে, তাদের হাতে মেহেদীর রঙে আনন্দ এবং প্রশান্তি পৌঁছে দেওয়া।

* পাড়া-মহল্লার শিশুদের জন্য: ছোট্ট হাতগুলোকে রঙিন করে তোলা, হাসি ছড়িয়ে দেওয়া সরাসরি মাঠ পর্যায়ে।

🙋‍♀️ আপনি কি মেহেদী আর্টিস্ট বা রঙিন হাতের প্রেমিক? এবার সময় এসেছে আপনার সৃজনশীলতা ভাগ করে নেওয়ার!

👉 আমরা দেব: সব প্রয়োজনীয় মেহেদী সরঞ্জাম।
👉 আপনি করবেন: শিশুদের এবং অসহায় মানুষের হাত রাঙিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি।

📅 ১৯ মার্চ-২০ মার্চ এপ্রিল ২০২৬ (চাঁদ রাত ও ঈদের আগের দিন)
📍স্থান: আপনার নিজস্ব এলাকা এবং স্থানীয় হাসপাতালসমূহ

📞যোগাযোগ: হোয়াটসঅ্যাপ: ০১৭৮৮-৪০৫০৯১
ফেসবুক: Come For Humanity-CFH | Blood Bank Society

চলুন, এই ঈদে কারো হাসির কারণ হই আমরা!

আয়োজক: Come For Humanity & Blood Bank Society (BBS)

#রঙিনহাতেঈদ

🚫 "জুয়ায় হার নিশ্চিত, খেলাতেই আসল জিত; মাদক কেড়ে নেয় প্রাণ, খেলার মাঠে বাড়ে সম্মান।"🏏তরুণ প্রজন্মকে অনলাইন জুয়া ও মাদকের...
13/03/2026

🚫 "জুয়ায় হার নিশ্চিত, খেলাতেই আসল জিত; মাদক কেড়ে নেয় প্রাণ, খেলার মাঠে বাড়ে সম্মান।"🏏

তরুণ প্রজন্মকে অনলাইন জুয়া ও মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে সুস্থ বিনোদনের ধারায় ফিরিয়ে আনতে কাম ফর হিউম্যানিটি - সিএফএইচ আয়োজন করছে এক বিশেষ সামাজিক সচেতনতামূলক ক্রিকেট টুর্নামেন্ট!

আসুন, মাঠের লড়াইয়ের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই একটি সুস্থ, জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে।

📅 তারিখ: ঈদের ২য় দিন
📍 স্থান: মেহেরপুর জেলা স্টেডিয়াম
আয়োজনে: কাম ফর হিউম্যানিটি - সিএফএইচ

অংশগ্রহণকারী দলসমূহ:
১. সিএফএইচ একাদশ
২. চিৎলা জাগরণী ক্লাব ক্রিকেট একাদশ
৩. জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থা একাদশ
৪. জুগিন্দা ইসলামী সেবা সংঘ একাদশ
৫. রঘুনাথপুর যুব স্পোর্টিং ক্লাব
৬. মুন্না রেস্টুরেন্ট একাদশ
৭। মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব
৮। করমদি স্বেচ্ছাসেবী সংগঠন একাদশ
৯। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
১০। বন্ধন ফাউন্ডেশন মেহেরপুর

আসুন সবাই মিলে মেহেরপুরকে মাদকমুক্ত ও জুয়ামুক্ত জেলা হিসেবে গড়ে তুলি। খেলাধুলার জয় হোক, মানবতার জয় হোক।

#কাম_ফর_হিউম্যানিটি #সুস্থ_সমাজ #মাদকমুক্ত_বাংলাদেশ

স্মার্ট মেহেরপুর গড়তে প্রয়োজন একটি জ্ঞানভিত্তিক সমাজ — সিএফএইচ (CFH) নিয়ে আসছে ‘জ্ঞানের ডাকবাক্স’ দীর্ঘদিনের লালিত স্বপ্...
10/03/2026

স্মার্ট মেহেরপুর গড়তে প্রয়োজন একটি জ্ঞানভিত্তিক সমাজ — সিএফএইচ (CFH) নিয়ে আসছে ‘জ্ঞানের ডাকবাক্স’

দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল মেহেরপুরের গুরুত্বপূর্ণ স্থানে ‘স্ট্রিট লাইব্রেরি’ স্থাপন করা। এই লক্ষ্যেই ২০২১ সালে আমরা প্রায় ৪০০ বই সংগ্রহ করেছিলাম। কিন্তু করোনা মহামারী, ফান্ড সংকট এবং সড়কের উন্নয়ন কাজের কারণে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের পথে বারবার বাধা এসেছে।

বইগুলো আমরা সযত্নে আগলে রেখেছি। ছোট পরিসরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বই পড়া ও রিভিউ উৎসব আয়োজন করে আমরা পড়ার অভ্যাসটা জিইয়ে রেখেছি। কিন্তু এখন সময় এসেছে সেই বইগুলোকে পাঠকের হাতের নাগালে পৌঁছে দেওয়ার।

আমরা পরিকল্পনা করেছি বামুন্দি, গাংনী, মেহেরপুর ও মুজিবনগরে প্রাথমিকভাবে ৪টি আধুনিক ‘স্ট্রিট লাইব্রেরি’ বা ‘জ্ঞানের ডাকবাক্স’ স্থাপন করার।

আমাদের লক্ষ্য একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘কাম ফর হিউম্যানিটি’ একার পক্ষে এই আধুনিক কাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। এই উদ্ভাবনী ও আধুনিক প্রজেক্টটি বাস্তবায়নের জন্য আমরা কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্পন্সর (Sponsorship) কামনা করছি।

আপনার একটুখানি সহযোগিতা মেহেরপুরের কোনো এক মোড়ে দাঁড়িয়ে থাকা ‘ডাকবাক্স’ থেকে একটি তরুণকে বই তুলে নিতে সাহায্য করবে। একটি স্মার্ট ও আধুনিক মেহেরপুর গড়ার পথে এই হোক আমাদের সম্মিলিত উপহার।

আপনি যদি এই মহৎ কাজে স্পন্সর হিসেবে যুক্ত হতে চান অথবা বক্স তৈরিতে সহায়তা করতে চান, তবে দয়া করে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন: 01788405091

আসুন, মেহেরপুরকে বদলে দেই বইয়ের আলোয়।

#স্মার্ট_মেহেরপুর #জ্ঞানের_ডাকবাক্স #স্ট্রিট_লাইব্রেরি #কাম_ফর_হিউম্যানিটি া #মেহেরপুর #গাংনী #মুজিবনগর #বামুন্দি

Address

Gangni
7100

Telephone

+8801788405091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come For Humanity-CFH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Come For Humanity-CFH:

Share