25/09/2025
সন্ধানী ডোনার ক্লাব, গাইবান্ধা আমার আবেগ, গর্ব এবং মানবিকতার সংগঠন। সম্প্রতি আতিক বাবু নামের একজন ব্যক্তি আমাদের সংগঠনকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই—
✅ সন্ধানী ডোনার ক্লাবের একটি লিখিত সংবিধান রয়েছে, যা কঠোরভাবে অনুসরণ করা হয়।
✅ সংগঠনের নিয়মিত অডিট হয়, যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
✅ প্রতিবছর গাইবান্ধা এবং পার্শ্ববর্তী জেলার প্রায় ২,৫০০ রোগী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হয় সন্ধানীর কার্যক্রম থেকে।
আমাদের উদ্দেশ্য একটাই— মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়া।
👉 কেউ যদি দাবি করেন যে সংবিধান পরিপন্থী কাজ হয়েছে বা রক্ত বিক্রি করা হয়েছে, তাহলে তাকে প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে হবে।
👉 মিথ্যা, প্রমাণহীন অভিযোগ কেবল আমাদের স্বেচ্ছাসেবী তরুণদের মনোবল ভাঙার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
💉 সন্ধানী ডোনার ক্লাব, গাইবান্ধা আজও স্বেচ্ছায় রক্তদানের আন্দোলনে অগ্রগামী, থাকবে সবসময়।
আমরা মানবতার পাশে আছি, থাকবো— কারণ রক্তদান একটি সেবা, বিক্রির বস্তু নয়।