Robi Prize

Robi Prize The official page of the Robi Prize. The most prestigious Prize in Bangladesh � for Serving
(2)

আমাদের উদ্দেশ্য ও কিছু কথা - সূর্য পূর্ব দিগন্তে উঠে দেশ, জা্‌ত , কাল , বর্ণ , ধর্ম ভুলে সবাইকে তার আলোয় করে আলোকিত । সূর্য কিন্তু কোন দিন কারো কাছে কোন প্রতিদানের আসা করে নাই । বাস্তব জিবনেও এমন অনেক সূর্য আছে যারা নিঃস্বার্থ ভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন । মানুষের অভাব , অনটন , বিপদে, আপদে, দুঃখ , কষ্টে কিছু মানুষের হৃদয়ে রক্ত খরন হয় !! কিছু মানুষের বুক কেপে চোখে জল নেমে আসে আমরা

এমন মানুষদের খুজে বের করতে চাই । সোনালি হৃদয়ের এমন সূর্য সন্তানদের আমরা সম্মানিত করতে চাই । চেকে টাকার অংক কত লেখা থাকবে টা এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পাচ্চি না তবে ভালবাসা, সম্মান ও স্বীকৃতি থাকবে আকাশ ছোঁয়া । আপনারা যদি আমার সাথে থাকেন তব এই আমি পুরস্কারের কুয়ালিটি ও মর্যাদা ধরে রাখার সরবচ্চ চেষ্টা করব । আমি সবসময় চেষ্টা করব সবচেয়ে যোগ্য মানুষটির হাতে পুরস্কারটি তুলে দেয়ার । এই পুরস্কারটিকে আমরা এতটাই স্বচ্ছ ও লবিং মুক্ত রাখব যে দেশের সকল সাদা মনের সম্মানিত ও গুনিজনেরা যেন এই পুরস্কার পাবার জন্য মনে বাসনা পোষণ করে । আমরা হয়ত ২/৪ জনকে স্বীকৃতি দেব কিন্তু সেই স্বীকৃতি পুরো সমাজটাকে ভাল কাজ করতে অনুপ্রানিত করবে । বদলে যাবে সমাজ বদলে যাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিতদের ভাগ্য । সকল প্রাণী ভাল থাকুক, সকল মানুষ ভাল থাকুক । মানুষের চেয়ে বড় কিছু নাই সবার উপরে মানুষ এই বিশ্বাস ও উদ্দেশ্য কে বুকে ধারণ করে আমি আমার জন্মদিন উপলক্ষে একটি প্রাইজ ঘোষণা করছি ।

পুরস্কারের নাম - Robi Prize .
পুরস্কার হিসেবে কি কি থাকবে ?-
১। একটি সার্টিফিকেট
২। একটি ক্রেস্ট
৩। একটি ব্যাংক চেক (টাকার পরিমাণ পরে প্রকাশ করা হবে )


ট্রাস্টি বোর্ড গঠন -
আমার মৃত্যুর পরেও যেন এই প্রতিষ্ঠান মানুষের ভাল কাজের মূল্যায়ন করতে পারে এজন্য আমি আমার জীবদ্দশায় আমার সম্পদের একটা অংশ একটি ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের নামে দান করে দেব । আমি ইতিমধ্যেই আমার আইনজীবী ও একাউনটেন্টের সাথে কথা বলে সমস্থ কাগজ পত্র প্রস্তুত করতে বলেছি । আমাকে বলা হয়েছে শুরুতে এই ট্রাষ্টে কমপক্ষে ৭ জন সদস্য থাকতে হবে । আমি এই পোষ্টের মাধ্যমে আহব্বান করছি আপনাদের মধ্য যারা আমার মত দীর্ঘদিন যাবত এমন কাজ করার স্বপ্ন দেখে আসছেন, মানুষের জন্য কিছু করতে পারলে ভাল লাগে এমন সবাই আমার সাথে যোগ দিন । আপনার আমার সামান্য চেষ্টায় যদি দেশ ও মানুষের জন্য ভাল কিছু হয় হোক ।

ট্রাস্টি বোর্ডের যারা সদস্য হতে চান ?
১। অবশই প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সফল ও সচ্ছল হতে হবে । নিজে অভাবে থেকে অন্যকে সাহায্য করা আমি বিশ্বাস করি না ।
২। অবশই আপনার সুনাম থাকতে হবে অর্থাৎ সবাই যেন বলে যে আপনি একজন ভাল মানুষ ।
৩। অবশই আপনাকে নিজের কষ্টের টাকা মানুষের কল্যাণে হাসি মুখে খরচ করার মন মানসিকতা থাকতে হবে ।
কেন এই ট্রাস্টি বোর্ডে যোগ দেবেন না ?
মনে রাখবেন এখানে কোন প্রকার আয় রোজগার করার সুযোগ নাই । পকেট থেকে নিজের কষ্টের টাকা যদি নিঃস্বার্থ ভাবে মানুষের জন্য বিলিয়ে দিতে পারেন তবেই এই ট্রাস্টে যোগ দেয়ার চিন্তা করবেন । কোন প্রকার অসৎ উদ্দেশ্য ও টাকা কামানোর ধান্দা থাকলে বিজনেস করতে পারেন- আমিও বিজনেস করি আর বিজনেসে অনেক টাকা ।


কারা কারা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন ?

অল্প কদিনের মধ্যই পুরস্কারের জন্য আবেদন গ্রহন শুরু করা হবে । আমরা আবেদনের নানা মাধ্যম বা উপায় আপনাদের সামনে তুলে ধরব । তবে প্রাথমিক ভাবে যে যে ক্যাটাগরির মধ্য থেকে আমরা বিজয়ী ঘোষণা করব সেগুলো উল্লেখ করছি -

১। সমাজ, দেশ ও মানুষের জন্য যিনি কাজ করছেন অর্থাৎ মানবতা ।
২। শিক্ষা ও কর্মসংস্থানে যারা মানুষকে সাহায্য করছেন ।
৩। ক্ষুধা ও দারিদ্রতা দূর করানর জন্য যারা কাজ করছেন ।
৪। শূন্য থেকে শুরু করে যিনি আজকে খুব সফল হয়েছেন ।
৫। পরিবেশের উন্নয়ন ও রক্ষায় যিনি অবদান রাখছেন ।

Address

Gaibandha

Telephone

+8801785751055

Alerts

Be the first to know and let us send you an email when Robi Prize posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Robi Prize:

Share