15/08/2026
আমাদের এলাকার অত্যন্ত মেধাবী শিক্ষার্থী নাজিফা সাইফুল (পিতা: মো. সাইফুল ইসলাম,সভাপতি ফুলবাড়ীয়া ফাউন্ডেশন) আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করে ফুলবাড়ীয়া তথা সমগ্র দেশের নাম উজ্জ্বল করেছে।
নাজিফা গ্রামেই বসবাস করে বাসাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে। ইংলিশ অলিম্পিয়াডের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা মাধ্যমে পড়া গ্রামীণ কোনো শিক্ষার্থীর 'The World Grand Finale'-এ স্থান করে নেওয়ার বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে সে।
নাজিফা সাইফুলের সাম্প্রতিক অর্জনসমূহ:
• ENGLISH OLYMPIAD GLOBAL 2026: GRAND FINALIST
অত্যন্ত মেধা ও যোগ্যতার সাথে ডিভিশনাল সেমিফাইনাল এবং ন্যাশনাল থিয়েটার রাউন্ড অতিক্রম করে 'The World Grand Finale'-এর জন্য সিলেক্টেড লার্নার (Selected Learner) হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে 100+ Countries প্রতিযোগীদের অংশগ্রহণে এই 'World Grand Finale' আগামী ডিসেম্বর ২০২৬-এ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।
• বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২৫: আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন।
• প্রাথমিক বৃত্তি ২০২৫ : ট্যালেন্টপুল
• জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ও ২০২৪: গণিত কুইজ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে টানা দুইবার দ্বিতীয় স্থান অর্জন।
• জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ ও ২০২৪: ইংলিশ, কবিতা আবৃত্তি ও গল্প বলা জেলা চ্যাম্পিয়ান
বাংলা মাধ্যমের প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা এই অদম্য মেধাবী শিক্ষার্থীর ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরবকে সম্মান জানানোর মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারি।
মানুষের শক্তি ও সম্ভাবনা অসীম। প্রবল ইচ্ছা শক্তি থাকলে যে কোন স্থান থেকে মানুষ যে কোন উচ্চতায় পৌঁছাতে পারে, নতুন প্রজন্মের কাছে এই বার্তাটি পৌঁছে দিতে হবে।
ফুলবাড়ীয়া ফাউন্ডেশন।