03/10/2025
আজ ০৩.১০.২৫ ইং তারিখে, ডিসি মহোদয় বরাবর গতকালের সিলোনিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে,তার প্রেক্ষিতে নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা ও দাগূনভূঞা উপজেলার পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা করা হয়।
জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন, খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।
সুগন্ধা বাসের ব্যাপারে সম্মিলিত ভাবে সোমবারে সিদ্ধান্ত নেয়া হবে।
এবং আহত এবং নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
আমাদের দাবি সমূহ :
১. যানজট নিরসন ও বিশৃঙ্খলার প্রধান কারণ সুগন্ধা, বসুরহাট সুপার সহ অন্যান্য বাস কাউন্টারগুলো রাস্তার মোড়ে অবস্থিত। তাই দ্রুত সময়ের মধ্যে এসব কাউন্টার সরানো।
২. গতকালের ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা।
৩. ফিটনেস ও লাইসেন্সবিহীন কোনো লোকাল বাস যাতে রাস্তায় চলাচল করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ।
৪. অতিরিক্ত গতিরোধে নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ ও তা বাস্তবায়ন করা।
৫. লাইসেন্সবিহীন কোনো চালক যাতে গাড়ি চালাতে না পারে তা নিশ্চিত করা।
৬. সুগন্ধা দ্রুতযান সার্ভিসসহ সকল পরিবহন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া গ্রহণে বাধ্য করা।
৭.ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে যাতে রাস্তার উপর বাজার না বসে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ।
৮.নিয়মিত মনিটরিং জোরদার করা; সড়কে সিসিটিভি স্থাপনসহ স্বয়ংক্রিয়ভাবে দ্রুতগতির যান চলাচল রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
৯.. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল রাস্তা ক্রসিং এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা।