Feni Secchasebi Uddoug

Feni Secchasebi Uddoug জেগে থাকি জাগিয়ে রাখি

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের দেশী ফল উৎসবে বক্তারা দেশী ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেলাই মেশিন উপহার পেল ছাত্রী ফেনী স...
24/06/2025

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের দেশী
ফল উৎসবে বক্তারা

দেশী ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সেলাই মেশিন উপহার পেল ছাত্রী

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ব্যতিক্রমী অনুষ্ঠান দেশী ফল উৎসব সোমবার ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা দেশী ফলের উপর গুরুত্ব আরোপ করে বলেন, এসব ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমাদের উচিত দেশী ফল নিয়মিত খাদ্য তালিকায় রাখা ও আমাদের সন্তানদের এ বিষয়ে আগ্রহী করে তোলা।

সঙগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে ও সহ সভাপতি মহিম উদ্দিন পৃথিবীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহরাব আল হোসাইন তানভীর, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজসেবক মোঃ ফারুক হারুন, জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন সাইমুম। বক্তব্য রাখেন কবি ইকবাল চৌধুরী, সাংবাদিক আতিয়ার সজল, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল। শেষে একজন ছাত্রীকে একটি সেলাই মেশিন উপহার দেয়া হয় ও সকল অতিথিকে হরেক পদের দেশী ফলে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে দেশী ফলের পুষ্টিগুণ তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন ডাঃ সোহরাব। ফলের ছড়া পরিবেশন করে আরিশা জামান।

আসাদুজ্জামান দারা
সদস্য, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনমাথিয়ারা আসলাম এতিমখানার সংস্কার কাজ শুরু।ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে পাঁচ গা...
19/02/2025

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজন
মাথিয়ারা আসলাম এতিমখানার সংস্কার কাজ শুরু।
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে পাঁচ গাছিয়া ইউনিয়নের মাথিয়ারা আসলাম কন্ট্রাকটর মাদ্রাসা ও এতিমখানার মেরামত কাজ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পাঁচ গাছিয়া বাজারে আলম ট্রেডার্সে টিন ও অন্যান্য উপকরণ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সদস্য আসাদুজ্জামান দারা, মাদ্রাসা পরিচালক হাফেজ মুহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মোঃ আলম প্রমুখ। স্থানীয় মাইন উদ্দিন মিস্ত্রী প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে কাজটি তত্ত্বাবধান করবেন। মাহে রমজানের আগে কাজটি শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেন সদস্যরা।

প্রসঙ্গত, এর আগে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে দুই ঘর নির্মাণ ও চারটি ঘর মেরামতের কাজ করে দেয়া হয়। এ ছাড়া আরও দুটি ঘর মেরামতের জন্য দেয়া হয় নানা উপকরণ ও নগদ টাকা।

আসাদুজ্জামান দারা
সদস্য
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আলোচনা সভা। ১০ফেব্রুয়ারী রাত ৮টায় আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রে ফেনীর অন্যতম সামাজিক সংগঠন ফেনী ...
11/02/2025

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আলোচনা সভা। ১০ফেব্রুয়ারী রাত ৮টায় আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রে ফেনীর অন্যতম সামাজিক সংগঠন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোগের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান দারার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সভাপতি ফয়জুল হক বাপ্পি, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, সহ-সভাপতি মহিম উদ্দিন পৃথিবী, তথ্য ও গবেষণা সম্পাদক নিশাদ আদনান, আইন সম্পাদক এডভোকেট শিপলু, সদস্য সমর দেবনাথ।
পবিত্র রমজানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার, যাকাত ফান্ড ব্যবস্থাপনা (সেলাই মেশিন, ভ্যান, ক্ষুদ্র ব্যবসায় পুঁজি ইত্যাদি) বিষয়ে আলোচনা হয়।

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আয়োজন ফুলগাজীর দৌলতপুর স্কুলে শিক্ষার্থীরাপেল উপহার ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ফুল ...
05/02/2025

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের আয়োজন
ফুলগাজীর দৌলতপুর স্কুলে শিক্ষার্থীরা
পেল উপহার

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে ফুল গাজীর দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ৪০ জন শিক্ষার্থীকে চার্জ লাইট উপহার হিসেবে দেয়া হয়।

এসময় সংক্ষিপ্ত সভায় বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, তথ্য ও গবেষণা সম্পাদক নিষাদ আদনান, সদস্য আসাদুজ্জামান দারা। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সীমা দত্ত, রামপ্রসাদ সিংহসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

বক্তব্যে প্রধান শিক্ষক ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সমাজকে আলোকিত করতে ভালো ভালো মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছেন। তিনি এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সঙগঠকরা আগামীতে ওই স্কুলে আরো কর্মসূচি পালনের আশ্বাস দেন।
প্রসঙ্গত, সঙগঠনের একজন শুভানুধ্যায়ী, ফেনীর সফি ইলেকট্রিক এর পরিচালক ফজলুর রহমান ইমনের সৌজন্যে ৪০ টি লাইট কোমলমতি শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে দেয়া হয়।

আসাদুজ্জামান দারা
সদস্য
ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনগুণীজনদের জমজমাট মিলনমেলা ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক বলেছেন, সততা...
03/02/2025

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজন
গুণীজনদের জমজমাট মিলনমেলা

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক বলেছেন, সততা ও আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে গেলে সফলতা আসবেই। তিনি ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর নানা কর্মসূচির প্রশংসা করে বলেন, তোমরা অনেক ভালো কর্মসূচি পালন করছো, তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এই সর্বজন শ্রদ্ধেয় বরেণ্য শিক্ষাবিদ রবিবার দুপুরে শহরের ইস্টিশন রেস্তোরাঁয় ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে গুণীজনদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্মৃতিচারণ পর্বে প্রবীণ সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডি এ বিলকিস আরা চৌধুরী, ফেনী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, প্রফেসর মোক্তার হোসেইন, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডাঃ তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জিয়া উদ্দিন মিষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সমাজ সেবক মোঃ ফারুক হারুন। বক্তব্য রাখেন সঙগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন বাবলু, ফেনী কার্ডিয়াক হাসপাতালের অন্যতম উদ্যোক্তা ডাঃ মুসা হাসনাত, সঙগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। সঞ্চালনা করেন সদস্য আসাদুজ্জামান দারা ও সমর দেবনাথ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খাজা মাইন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালেব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নেসার আহমেদ, মেজর সালাহউদ্দিন মমতাজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ও সফল মৎস্য খামার উদ্যোক্তা আহসান হাবীব সাজু, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, সাবেক সরকারি কর্মকর্তা নজরুল ইসলাম, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম হায়দার, সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রবাসী আব্দুর রাজ্জাক, সাবেক ব্যাঙ্কার নুরুল করিম মামুন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহরাব আল হোসাইন তানভীর, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, ফেনী চেম্বারের সাবেক পরিচালক আব্দুল গোফরান বাচ্চু, সৈয়দ আহমেদ ফাউন্ডেশনের ট্রাস্টি মফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ ভৌমিক, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, এলিট প্রোপার্টিজ এর সি ই ও মোঃ এয়াকুব মজুমদার, সমাজ সেবক ও ব্যাবসায়ি হাজী দ্বীন মোহাম্মদ। কবিতা পাঠ করেন কবি ও প্রবীণ সাংবাদিক মাহবুবুল আলম, কবি ও বীর মুক্তিযোদ্ধা মনজুর তাজিম, কবি ও গীতিকার ইকবাল চৌধুরী, সীমান্তের কবি ওবায়েদ মজুমদার।

গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মোঃ আব্দুল আলীম, পিনশ্রী বণিক। তবলায় প্রদীপ দেবনাথ, বাঁশিতে বিকাশ দাস ও দোতারায় অশোক দাস সহায়তা করেন। অনুষ্ঠানে অতিথিরা ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর নানা কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন। শেষে সবাইকে উপহার সামগ্রী প্রদান করা হয় এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।

Address

Feni
Feni
3900

Telephone

+8801912134921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Secchasebi Uddoug posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Feni Secchasebi Uddoug:

Share