বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Feni
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ, Youth Organization, Feni.

আমাদের ভিশন: সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি।
ফেনী সরকারি কলেজ-এর সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ভাই-বোন এবং অভিভাবকবৃন্দের সার্বিক সহযোগিতায় সবসময় পাশে থাকতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ।

❝৩৬জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬❞চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের স...
16/06/2026

❝৩৬জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬❞

চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শত শত তরুণের আত্মত্যাগ ও জুলাইয়ের বীর শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ আমাদের স্বাধীনতা, ন্যায়বিচার ও মর্যাদার নতুন প্রত্যয়ের প্রতীক।

তবে ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে প্রতিষ্ঠিত মিথ্যা বয়ান ও বিকৃত ইতিহাসের বিরুদ্ধে চলমান সংগ্রামও আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুলাইয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগ আয়োজন করতে যাচ্ছে “৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”।

এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং যুক্তি, জ্ঞান ও সচেতনতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।

যুক্তির এই মহাযজ্ঞে আপনাকে স্বাগতম।

প্রতিযোগীতার সারসংক্ষেপ ও সাধারন নিয়মাবলি:

◽প্রতিটি অঞ্চলভিত্তিক যেকোনো বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ এবং স্নাতক মানের প্রাতিষ্ঠানিক ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে
◽যেকোনো স্বতন্ত্র ক্লাব, জেলা/শহর ভিত্তিক ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে অংশগ্রহণকারী সদস্যদের অবশ্যই স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত হতে হবে এবং একই ক্লাবের সদস্য হতে হবে।
◽বিতর্কের ধরন: বাংলা এশিয়ান পার্লামেন্টারি।
◽প্রতি দলে সদস্য সংখ্যা হবে ৩ জন
◽পুরো আয়োজন ২ধাপে অনুষ্ঠিত হবে:
প্রথম ধাপ (আঞ্চলিক পর্যায়)
✪ পুরো দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে, প্রতি অঞ্চল থেকে ১৬ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
✪আঞ্চলিক পর্যায়ে নকআউট পদ্ধতিতে বিতর্ক হবে।

দ্বিতীয় ধাপ (জাতীয় পর্যায়)
✪১৬টি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ ২টি করে মোট (৩২দল) নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে।
✪৪টি ট্যাব রাউন্ড শেষে ৮টি দলকে কোয়ার্টার ফাইনাল ব্রেক দেওয়া হবে।

▫️প্রতিযোগিতা চলাকালীন সময়ে (কোর এডজুডিকেটর প্যানেল,ইকুইটি প্যানেলের) বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
▫️আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
▫️রেজিস্ট্রেশন ফি: ১০০০ টাকা

▫️প্রাক নিবন্ধন এর শেষ সময় ২৭ জুন,২০২৬

👑 পুরস্কার

(জাতীয় পর্যায়ে)
◑ চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫০,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ রানার্সআপ দল পাবে নগদ ৩০,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ ডিবেটার অব দ্য টুর্নামেন্ট পাবে ৫,০০০ টাকা, স্মারক এবং সনদ।
(একাধিক ডিওটি হলে সমভাবে বন্টন করা হবে)
◑ ডিবেটার অব দ্য ফাইনাল পাবে ২,০০০ টাকা, স্মারক এবং সনদ।
◑ সেমিফাইনালিস্ট ২দল পাবে ৫,০০০ করে নগদ অর্থ পুরস্কার।

(আঞ্চলিক পর্যায়)
◑ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য থাকছে স্মারক।
◑ সকল অংশগ্রহণকারী বিতার্কিক পাবে সনদ।

শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, ফেনী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ফখরু...
08/06/2026

শিক্ষা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, ফেনী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা স্যার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

স্যারের এই গৌরবময় অর্জনে এবং নতুন দায়িত্ব প্রাপ্তিতে #ফেনী_সরকারি_কলেজ_ছাত্রশিবিরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

আমরা আশাবাদী স্যারের দক্ষ ও যোগ্য নেতৃত্বে দেশের শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বিভাগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করছি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ

01/06/2026

গতবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও অনার্স ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছিল ছাত্রশিবির, ফেনী সরকারি কলেজ শাখা।

🔹 পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ
🔹 সুশৃঙ্খল পরিবেশে সহায়তামূলক কার্যক্রম
🔹 মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যবস্থা
🔹 অভিভাবকদের বিশ্রামের জন্য আলাদা বসার ব্যবস্থা

২০২৫-২৬ শিক্ষাবর্ষেও
🔹 সুশৃঙ্খল পরিবেশে সহায়তামুলক কার্যক্রম
🔹 পানি, কলম, স্যালাইন, ওষুধপত্র, চকোলেট বিতরণ
🔹 মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যবস্থ
🔹 অভিভাবকদের বিশ্রামের জন্য আলাদা বসার ব্যবস্থা

🤝 ছাত্রবান্ধব উদ্যোগে পরীক্ষার্থীসহ ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ আছে এবং সবসময় থাকবে ইনশাআল্লাহ।

31/05/2026

Campus vibes with Shibir’s water bottle 🤍
Brotherhood, care & little gifts that make memories special.

ক্লাস, আড্ডা, স্মৃতি আর হাজারো স্বপ্নের এই ক্যাম্পাসেভালোবাসা ও ভ্রাতৃত্ব ছড়িয়ে পড়ুক সবার মাঝে।কুরবানির শিক্ষা বদলে দিক ...
27/05/2026

ক্লাস, আড্ডা, স্মৃতি আর হাজারো স্বপ্নের এই ক্যাম্পাসে
ভালোবাসা ও ভ্রাতৃত্ব ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

কুরবানির শিক্ষা বদলে দিক আমাদের হৃদয়,
মানুষ হোক আরও মানবিক। 🤍

ফেনী সরকারি কলেজের সকল শিক্ষার্থীকে জানাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ
শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।

تقبل الله منا ومنكم

27/05/2026

আহ! একটা বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে?
একের ভেতর সব। বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নুরুল ইসলাম সাদ্দাম ভাই।

১. বিশ্ববিদ্যালয় ও গবেষণার গুরুত্ব:
-তিনি উল্লেখ করেন যে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণার চেয়ে রাজনীতির প্রভাব বেশি, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
-জার্মানি বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর উদাহরণ দিয়ে তিনি বোঝান যে, যুদ্ধবিধ্বস্ত দেশগুলো গবেষণায় বিনিয়োগ করেই দ্রুত সমৃদ্ধি অর্জন করেছে।

-নলেজ ক্রিয়েশন বা জ্ঞান সৃষ্টির জন্য সময় বিনিয়োগ এবং অধ্যবসায়ের ওপর তিনি জোর দিয়েছেন।

২.ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম:
-শিক্ষার্থীদের মেধা বিকাশে তারা সায়েন্স ফেস্ট, এন্টারপ্রেনিউরশিপ অলিম্পিয়াড এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করছে।
-
তিনি কোরআনের আলোকে গবেষণার তাগিদ দেন এবং ইসলামে চিন্তাশক্তি ও জ্ঞানার্জনের যে গুরুত্ব রয়েছে তা ব্যাখ্যা করেন।

৩. ব্রেইন ড্রেইন ও সমাধান:
-দেশের মেধাবী শিক্ষার্থীরা কেন বিদেশে চলে যাচ্ছে (ব্রেইন ড্রেইন) এবং কেন রাষ্ট্র তাদের ধরে রাখতে পারছে না, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

-
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার আহ্বান, তারা যেন নিজেদের যোগ্য প্রমাণ করে দেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্টে অবদান রাখে।

৪. আগামীর বাংলাদেশ ও তরুণদের স্বপ্ন:
জুলাই বিপ্লবের পর তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তিনি ।

তিনি আরবান মিডল ক্লাস শিক্ষার্থীদের এই পরিবর্তনের অগ্রনায়ক হিসেবে উল্লেখ করেন এবং একটি টেকসই উন্নয়নের জন্য তরুণদের সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় দিনেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্...
13/05/2026

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ২য় দিনেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও উপহার প্রদান করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়াকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী সরকারি কলেজ শাখা।

উল্লেখ্য, ভর্তি কার্যক্রমের ১ম দিনেও শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

#বাংলাদেশ_ইসলামী_ছাত্রশিবির
#ফেনী_সরকারি_কলেজ_শাখা

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ছাত্রশিবির, ফেনী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের তথ্য  সহায়তা ও উপহার প্রদান।ভ...
12/05/2026

অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ছাত্রশিবির, ফেনী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের তথ্য সহায়তা ও উপহার প্রদান।

ভর্তি কার্যক্রমে নির্ভরযোগ্য সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী সরকারি কলেজ শাখা রয়েছে আপনার পাশে।

আগামীকালও থাকছি, ইনশাআল্লাহ

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ফেনী সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share