Zubo Kafela "যুব কাফেলা"

Call

Zubo Kafela "যুব কাফেলা" ইনসাফ ও সত্যের পথে

একজন মানুষর আপনার কাছে সাহায্য চাইলো, আপনি উদার হয়ে দশ,বিশ কিংবা শ'খানেক টাকা সাহায্য করলেন। আরেকজন মানুষ আপনার কাছে কর্...
23/02/2025

একজন মানুষর আপনার কাছে সাহায্য চাইলো, আপনি উদার হয়ে দশ,বিশ কিংবা শ'খানেক টাকা সাহায্য করলেন। আরেকজন মানুষ আপনার কাছে কর্মসংস্থানের জন্য পথ চাইলেন, আপনি তার পাশে দাঁড়ালেন কোনটা উত্তম৷ হারুন ভাই আমাদের কাছে দ্বিতীয় পথই চাইলেন৷ পূর্ব মোটবী ওহাব ভূঞা বাড়ি উনার ঠিকানা।

ঘটনার একটু পেছনে যাই– পেশায় মানুষটা একজন ভ্যান গাড়ির ড্রাইভার৷ তাঁর উপার্জনেই মূলত সংসার চলে৷ কিন্তু, গত কয়েকদিন আগে পাশের গ্রাম থেকে হঠাৎ করেই তার ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়৷ উপার্জনের এই অবলম্বন চুরি হওয়াতে দিশেহারা হয়ে পড়েন তিনি৷ দুয়ারে- দুয়ারে ফিরে তিনি কোনো দান-ভিক্ষা চাইছেন না, বরং সাহায্য চাইছেন আরেকটি ভ্যান গাড়ি নিয়ে দেওয়ার জন্যে৷

এটাই চমৎকার দিক মনে হয়েছে আমাদের কাছে। কারণ সবাই যখন সামান্য ক্ষেত্রেই ভিক্ষা-বৃত্তির পথ খুঁজে নেয়, উনি তখন সেখানে চান পরিশ্রম করে খেতে৷
আমরা "যুব-কাফেলা স্বাবলম্বীকরণ প্রকল্প-০৩"- এর আওতায় হারুন ভাইকে একটি ভ্যানগাড়ি নিয়ে দিয়েছি৷

আমরা আশা রাখছি সদকায়ে জারিয়ার এই দুয়ার আপনারা বন্ধ হতে দিবেন না৷

মারুফ এবং সামিরের সর্বশেষ পরিস্থিতি- আলহামদুলিল্লাহ দুইজনের অবস্থা আগের থেকে ভালো। মারুফের কোমরে একটু সমস্যা ছিল। হাটতে ...
02/02/2025

মারুফ এবং সামিরের সর্বশেষ পরিস্থিতি-

আলহামদুলিল্লাহ দুইজনের অবস্থা আগের থেকে ভালো। মারুফের কোমরে একটু সমস্যা ছিল। হাটতে কষ্ট হইতো পরীক্ষা করার পর সমস্যা ফাইন্ড আউট করতে পারছে। ওটারও ট্রিটমেন্ট চলছে।

এদিকে সামিরের কন্ডিশনও ইম্প্রুভ হচ্ছে। তাকে এতোদিন আইসিইউ তে রাখা হয়েছিলো এখন, ওখান থেকে গতকাল বেডে ট্রান্সফার করা হইসে। এতদিন দুইজন আলাদা ফ্লোরে ছিলো। গতকাল থেকে পাশাপাশি বেডে।

আজকের খরচ- ৮০০০ টাকা
টোটাল খরচ- ৮০০০০ টাকা
অবশিষ্ট টাকা- ৮০০০০ টাকা

মারুফ এবং সামিরের ছবি নিচে সংযুক্ত করা হলো৷

26/01/2025

সামির ও মারুফের কথা তো আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে গেছেন। অগ্নিদগ্ধ সামির ও মারুফের চিকিৎসা আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় এখনো চলমান রয়েছে।

আমরা এখন পর্যন্ত প্রবাসী ও দেশি ভাই-বোনদের সহযোগিতায় এক লাখ ষাট হাজার টাকা সংগ্রহ করেছি। এই টাকা সরাসরি তাদের হাতে তুলে না দিয়ে, আমরা প্রতিদিনের এবং সাপ্তাহিক খরচের মাধ্যমে তাদের চিকিৎসার সব দায়িত্ব দেখভাল করছি। প্রথমদিকে আমাদের প্রতিনিধিরা প্রতিদিন হাসপাতালে গিয়ে খরচ দিয়ে আসতেন, এখন সপ্তাহে দু'দিন গিয়ে সার্বিক খরচ ও তত্ত্বাবধান করছেন।

আমরা চেষ্টা করছি যেনো পুরো টাকাটাই শুধুমাত্র তাদের চিকিৎসার জন্য ব্যয় হয়, কোনোভাবেই অপচয় না হয়। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত ৬১,০০০ টাকা খরচ হয়েছে, এবং এখনো প্রায় এক লাখ টাকা আমাদের হাতে আছে, যা আমরা নিয়ম মেনে ধীরে ধীরে খরচ করবো ইন শা আল্লাহ।

অনেকেই সামির ও মারুফের শারীরিক অবস্থা জানতে চান। মারুফ সামান্য হাঁটা-চলা করতে পারছে, তবে কোমরে গুরুতর সমস্যা ও তীব্র ব্যথা রয়েছে। অন্যদিকে, সামিরের গায়ের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি, যার কারণে সে তীব্র ব্যথায় দিন কাটাচ্ছে। তাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনো কোনো সার্জারি করা সম্ভব হয়নি।

তাদের মুখের অবস্থা এতটাই হৃদয়বিদারক যে ছবি তোলা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সবাই দোয়া করবেন যেনো আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করেন।

23/01/2025

"যুব কাফেলা" কর্তৃক আয়োজিত Gen-Z মিনি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পেরে খেলোয়াড়রা অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে একত্রিত করে সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

এই ভিডিওতে বিভিন্ন দলের খেলোয়াড়রা টুর্নামেন্ট নিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরেছেন৷

22/01/2025

Zubo Kafela’s recent tournament! This event was more than just a game; it was a celebration of our collective spirit and dedication. Hear from our sponsors and members as they share their thoughts and support for our mission of creating a positive impact. Together, we are unstoppable!❤️

"

যুব কাফেলা কর্তৃক আয়োজিত প্রথমবার Gen-Z শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্পন্ন হয়েছে।সবদলের অংশগ্রহণে খুব সুন্দরভাবে ...
20/01/2025

যুব কাফেলা কর্তৃক আয়োজিত প্রথমবার Gen-Z শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্পন্ন হয়েছে।সবদলের অংশগ্রহণে খুব সুন্দরভাবে আয়োজন শেষ করা হয়েছে।

স্পনসরদের সার্বিক সহযোগিতায় এই সুন্দর আয়োজন করতে আমাদের উৎসাহিত করেছে।প্রত্যেক খেলোয়াড় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করে টুর্নামেন্টের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।সবার শ্রদ্ধাপূর্ণ আচরণ ও কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া এত বড় আয়োজন সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।প্রচুর দর্শক মধ্যরাত পযন্ত মাঠে উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেছে।

আমরা প্রত্যেক স্পনসর,খেলোয়াড় ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এমন আয়োজন করলে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আমাদের প্রথম আয়োজিত এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে আমাদের বেশকিছু সীমাবদ্ধ ছিল,যা আমাদের চেষ্টা থাকার পরেও এই ঘাটতিগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়নি।আমাদের এই সীমাবদ্ধতার জন্য যারা এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত ছিল সবার নিকট আন্তরিক ক্ষমাপ্রার্থী।আগামীতে এমন আয়োজন করলে আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এই আয়োজন আরও অনেক বেশি সুন্দরভাবে বাস্তবায়নের চেষ্টা করব।ইনশাআল্লাহ!

এই টুর্নামেন্টে কি কি ভুল আপনাদের চোখে পড়ছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ও আগামীতে এমন আয়োজন আরও কিভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যাবে তার জন্য মূল্যবান পরামর্শ প্রদান করবেন।

যুব কাফেলা আয়োজিত Gen-Z শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে  ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার তুলে দিচ্ছেন ...
19/01/2025

যুব কাফেলা আয়োজিত Gen-Z শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ পুরষ্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত টিম স্পন্সরগণ৷

যুব কাফেলা আয়োজিত Gen-z মিনি ক্রিকেট টুর্নামেন্টে  ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন Sea Star Mobile এবং রানার্সআপ Maliyat Enterp...
18/01/2025

যুব কাফেলা আয়োজিত Gen-z মিনি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন Sea Star Mobile এবং রানার্সআপ Maliyat Enterprise..।

যারা অংশগ্রহণ করছে প্রত্যেক দলকে অনেক অনেক অভিনন্দন।আগামীতেও যুব কাফেলা পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা রাখছি।

মাঠের চারদিকে শুধু দর্শক আর দর্শক।দর্শকরা প্রাণবন্ত খেলা উপভোগ করতেছে।আপনারা যারা এখনো আসেন নাই,দ্রুত সময়ে খেলা উপভোগ কর...
17/01/2025

মাঠের চারদিকে শুধু দর্শক আর দর্শক।দর্শকরা প্রাণবন্ত খেলা উপভোগ করতেছে।আপনারা যারা এখনো আসেন নাই,দ্রুত সময়ে খেলা উপভোগ করতে চলে আসুন।

All are set. Get ready for action 🔥
17/01/2025

All are set. Get ready for action 🔥

Address

Motobi, Feni Sadar
Feni
3900

Telephone

+8801677623391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zubo Kafela "যুব কাফেলা" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share